hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৩. কিতাবুল জিহাদ

مختصر صحيح البخاري

১০/৭৪ পরিচ্ছেদঃ null

১২৯৯

সহিহ হাদিস
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنْهُما قالَ : جَعَلَ النَّبِيُّ (ﷺ) عَلَى الرَّجَالَةِ يَوْمَ أُحُدٍ - وَكَانُوا خَمْسِينَ رَجُلًا - عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ فَقَالَ : إِنْ رَأَيْتُمُونَا تَخْطَفُنَا الطَّيْرُ فَلا تَبْرَحُوا مَكانَكُمْ هَذَا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ، وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَا القَوْمَ وَأَوْطَأْنَاهُمْ، فَلاَ تَبْرَحُوا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ. فَهَزَمُوهُمْ، قالَ : فَأَنَا وَاللهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ، قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ، رَافِعَاتٍ ثِيَابَهُنَّ فَقَالَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرِ: الْغَنِيمَةَ أَيْ قَوْمِ الْغَنِيمَةَ، ظَهَرَ أَصْحَابُكُمْ فَمَا تَنْتَظِرُونَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ ابْنُ جُبَيْرٍ : أَنَسِيتُمْ ما قَالَ لَكُمْ رَسُولُ اللَّهِ ؟ قالوا : وَاللَّهِ لَنَأْتِيَنَّ النَّاسَ فَلَنُصِيبَنَّ مِنَ الْغَنِيمَةِ، فَلَمَّا أَتَوْهُمْ صُرِفَتْ وُجُوهُهُمْ فَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أَخْرَاهُمْ، فَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ (ﷺ) غَيْرُ اثْنَيْ عَشَرَ رَجُلًا، فَأَصَابُوا مِنَّا سَبْعِينَ، وَكَانَ النَّبِيُّ (ﷺ) وَأَصْحَابُهُ أَصَابُوا مِنَ الْمُشْرِكِينَ يَوْمَ بَدْرٍ أَرْبَعِينَ وَمِائَةٌ، سَبْعِينَ أَسِيرًا وَسَبْعِينَ قَتِيلا . فَقَالَ أَبُو سُفْيَانَ: أَفِي الْقَوْمِ محَمَّدٌ ، ثَلاثَ مَرَّاتٍ، فَنَهَاهُمُ النَّبِيُّ (ﷺ) أَنْ يُجِيبُوهُ، ثُمَّ قَالَ : أَفِي الْقَوْمِ ابْنُ أَبِي قحَافَةَ، ثَلاثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ: أَفِي الْقَوْمِ ابْنُ الخَطَّابِ، ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ رَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ : أَمَّا هَؤُلَاءِ فَقَدْ قُتِلُوا، فَمَا مَلَكَ عُمَرُ نَفْسَهُ، فَقَالَ : كَذَبْتَ وَاللهِ يَا عَدُوَّ اللَّهِ ، إِنَّ الَّذِينَ عَدَدْتَ لأَحْيَاءٌ كُلُّهُمْ، وَقَدْ بَقِيَ لك ما يَسُوؤُكَ . قالَ : يَوْمَ بِيَوْمَ بَدْرٍ، وَالحَرْبُ سجَالٌ ، إِنَّكُمْ سَتَجِدُونَ فِي الْقَوْمِ مُثْلَةٌ، لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي، ثُمَّ أَخَذَ يَرْتَجِزُ : أَعْلُ هُبَل أُعْلُ هُبَل، قالَ النَّبِيُّ (ﷺ) : (أَلا تُجِيبُونَهُ؟). قالُوا : يَا رَسُولَ اللَّهِ ما نَقُولُ؟ قال: (قُولُوا : اللَّهُ أَعْلَى وَأَجَلُّ) . قالَ : إِنَّ لَنَا الْعُزَّى وَلَا عُزَّى لَكُمْ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (أَلا تُجِيبُونَهُ؟ قَالَ: قالُوا : يَا رَسُولَ اللَّهِ مَا نَقُولُ؟ قَالَ:( قُولُوا : اللهُ مَوْلاَنَا وَلاَ مَوْلَى لَكُمْ).

বারা বিন আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ উহুদ যুদ্ধের দিন নবী (ﷺ) আব্দুল্লাহ ইবনে যুবায়েরকে পঞ্চাশজন পদাতিক সৈন্যের একটি দলের নেতা নিযুক্ত করে নির্দেশ দিলেন যে, তোমরা যদি দেখ পাখী আমাদের গোশত ছিড়ে ছিড়ে খাচ্ছে তথাপিও তোমরা এ স্থান ত্যাগ করোনা। যতক্ষণ না আমি তোমাদেরকে ডেকে পাঠাই। আর যদি তোমরা দেখ যে, আমরা শত্রুদেরকে পরাজিত করে তাদেরকে পদদলিত করছি তথাপিও ডেকে না পাঠান পর্যন্ত তোমরা এ স্থান ত্যাগ করনা। যুদ্ধে মুসলমানেরা কাফেরদেরকে পরাজিত করলেন।

বর্ণনাকারী বলেনঃ আল্লাহর শপথ! আমি কাফেরদের মহিলাদেরকে দেখলাম যে, তারা পরিধেয় বস্ত্র টেনে ধরে দ্রুত দৌড়িয়ে পলায়ন করছে। ফলে তাদের উরু এবং পায়ের গোছা প্রকাশ হয়ে পড়ছে। আব্দুল্লাহ ইবনে যুবায়েরের সাথীরা বললেনঃ হে লোকেরা গণীমতের মাল সংগ্রহ কর। তোমাদের সাথীগণ যুদ্ধে জয়লাভ করেছে। তোমরা কিসের অপেক্ষা করছ? আব্দুল্লাহ ইবনে যুবায়ের বললেনঃ তোমাদেরকে আল্লাহর রাসূল যা বলেছেন তা কি তোমরা ভুলে গিয়েছ? তারা বললেনঃ আল্লাহর শপথ! আমরা এখন মানুষের কাছে গিয়ে গণীমতের মাল সংগ্রহে অংশ গ্রহণ করবো। তাঁরা সেখানে গেলে কাফেররা তাদের মুখমন্ডল ফিরিয়ে দিল। তাঁরা পরাজিত হয়ে পলায়নপর হল। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে পিছন থেকে ডাকছিলেন। তখন নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাত্র বারজন সাহাবী ছাড়া আর কেউ ছিলনা।

সুতরাং তারা আমাদের সত্তরজন লোককে শহীদ করে দিল। আর নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ বদর যুদ্ধের দিন কাফেরদের একশ চল্লিশজন লোককে কাবু করেছিলেন। সত্তরজনকে বন্দী করেছিলেন এবং সত্তর জনকে নিহত করেছিলেন। উহুদ যুদ্ধ শেষে আবু সুফিয়ান তিনবার বললঃ মুহাম্মাদ কি লোকদের মধ্যে জীবিত আছে? নবী (ﷺ) লোকদেরকে জবাব দিতে নিষেধ করলেন। অতঃপর আবু সুফিয়ান তিনবার বললঃ লোকদের মধ্যে আবু কুহাফার পুত্র আছে কি? পুনরায় তিনবার বললঃ লোকদের মধ্যে খাত্তাবের পুত্র কি আছে? অতঃপর আবু সুফিয়ান তার সাথীদের কাছে গিয়ে বললঃ এরা তিন জনই নিহত হয়েছে।

এ কথা শুনে উমার (রাঃ) আত্মসংবরণ করতে না পেরে বলে উঠলেনঃ আল্লাহর শপথ! হে আল্লাহর দুশমন! তোর ধারণা সম্পূর্ণ মিথ্যা। তুই যাদের নাম ধরে ডাকলি তারা সবাই জীবিত আছেন। তোর কষ্টের দিনগুলো বাকী রয়েছে। আবু সুফীয়ান বললঃ আজকের দিন বদরের যুদ্ধের দিনের প্রতিশোধ হয়ে গেল। আর যুদ্ধ তো পানির পাত্রের মত। (অর্থাৎ পানির পাত্র যেমন একজনের হাতে স্থির থাকে না তেমনি যুদ্ধে একবার একজন আরেকবার অন্য জন জয়লাভ করে থাকে) তোমরা তোমাদের কিছু লোককে মুছলা অবস্থায় তথা নাক কান কর্তিত পাবে। অবশ্য এরূপ করার জন্য আমি নির্দেশ করিনি। এতে আমার কোন দুঃখও নেই।

এরপর আবু সুফীয়ান উচ্চস্বরে কবিতার ছন্দ উচ্চারণ করতে লাগলঃ হোবলের জয়! হোবলের জয়! নবী (ﷺ) তখন বললেনঃ তোমরা কি তার কথার জবাব দেবে না? তাঁরা বললেনঃ হে আল্লাহর রাসূল! বলুনঃ আমরা কি বলে তার জবাব দেব? তিনি বললেনঃ তোমরা বলঃ আল্লাহ মহান! তিনি সবচেয় বড়। আবু সুফীয়ান বললঃ আমাদের আছে উয্যা। তোমাদের কোন উয্যা নেই। নবী (ﷺ) বললেনঃ তোমরা কি তার কথার জবাব দেবে না? তারা বললেনঃ হে আল্লাহর রাসূল! বলুনঃ আমরা কি জবাব দেব? নবী (ﷺ) বললেনঃ তোমরা বলঃ আমাদের মাওলা হলেন আল্লাহ। তোমাদের কোন মাওলা নেই। (আলোকিত প্রকাশনীঃ ১২৭১)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন