hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৩. কিতাবুল জিহাদ

مختصر صحيح البخاري

১০/৯৫ পরিচ্ছেদঃ শিশুদের অযু করা

১৩৩০

সহিহ হাদিস
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: بَيْنَا أَنَا وَاقِفٌ في الصَّفُ يَوْمَ بَدْرٍ، فَنَظَرْتُ عَنْ يَمِينِي وَشِمالِي، فَإِذَا أَنَا بِغُلامَيْنِ مِنَ الأَنْصَارِ، حَدِيثَةٍ أَسْنَانُهُمَا، تَمَنَّيْتُ أَنْ أَكُونَ بَيْنَ أَصْلَحَ مِنْهُمَا، فَغَمَزَنِي أَحَدُهُما فَقَالَ: يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْل؟ قُلْتُ : نَعَمْ، ما حاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي؟ قالَ: أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللهِ (ﷺ) وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيْنْ رَأَيْتُهُ لا يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا فَتَعَجَّبْتُ لِذلِكَ، فَغَمَزَنِي الآخَرُ، فَقَالَ لِي مِثْلَهَا ، فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلِ يَجُولُ في النَّاسِ، قُلْتُ: أَلاَ إِنَّ هٰذٰا صَاحِبُكُمَا الَّذِي سَأَلْتُمَانِي، فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا، فَضَرَبَاهُ حَتَّى قَتَلَاهُ، ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهِ (ﷺ) فَأَخْبَرَاهُ، فَقَالَ : أَيُّكُمَا قَتَلَهُ؟ قَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا : أَنَا قَتَلْتُهُ، فَقَالَ : هَلْ مَسَحْتُما سَيْفَيْكُمَا؟ قالا : لا ، فَنَظَرَ في السَّيْفَيْنِ، فَقَالَ : (كِلاكُمَا قَتَلَهُ، سَلَبُهُ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الجَمُوحِ). وكانا مُعَاذَ بْنَ عَفْرَاءَ وَمُعَاذَ بْنَ عَمْرِو بْنِ الجَمُوحِ .

আব্দুর রাহমান বিন আওফ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ বদর যুদ্ধের দিন আমি সৈন্যদের কাতারে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে আনসারদের দু'টি অপ্রাপ্ত বয়স্ক বালক দেখতে পেলাম। আমি আকাঙ্খা পোষণ করলাম যে, আমি তাদের চেয়ে অধিক শক্তিশালী লোকের মাঝখানে থাকতাম (তাহলে বিপদের সময় তাদের সাহায্য নিতে পারতাম)। এ সময় তাদের একজন আমাকে ইঙ্গিতের মাধ্যমে জিজ্ঞেস করলঃ হে চাচা! আপনি কি আবু জাহ্নুকে চিনেন? আমি বললামঃ হ্যাঁ চিনি। তবে হে ভাতিজা! তাকে তোমার প্রয়োজন কী? সে বললঃ আমি জানতে পেরেছি যে, সে রাসূলুল্লাহ (ﷺ)-কে গালি দেয়। ঐ সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, যদি আমি তাকে দেখতে পাই তাহলে আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে নির্ধারিত সে মৃত্যু বরণ না করা পর্যন্ত তার ও আমার দেহ পরস্পর বিচ্ছন্ন হবেনা। তার কথা শুনে বিস্মিত হলাম। ইতিমধ্যেই আমাকে দ্বিতীয়জনও ইঙ্গিতের মাধ্যমে একই কথা জিজ্ঞেস করল।

কিছুক্ষণ পরেই আমি আবু জালকে মানুষের মধ্যে ঘুরতে দেখলাম। আমি বললামঃ দেখ, তোমরা দু'জন যার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছো, সে ঐ ব্যক্তি। এ কথা শুনামাত্র তারা দু'জন তরবারী নিয়ে দ্রুত তার দিকে অগ্রসর হয়ে তাকে হত্যা করে ফেলল। অতঃপর তারা ফিরে এসে রাসূলুল্লাহ (ﷺ) কে সংবাদটি অবহিত করল। নবী (ﷺ) বললেনঃ তোমাদের কে তাকে হত্যা করেছে? তাদের উভয়েই বললঃ আমি তাকে হত্যা করেছি। তিনি বললেনঃ তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছ? তারা বললঃ না। তিনি তাদের তরবারি দু'টির দিকে তাকিয়ে দেখে বললেনঃ তোমরা উভয়েই তাকে হত্যা করেছ। তবে তার পরিত্যক্ত বস্তুগুলো মুআয বিন আমর বিন জামুহকে দিয়ে দিলেন। এ দু'জন তরুন ছিলেন মুআয বিন আফরা এবং মুআয বিন আমর বিন জামুহ৷ (আলোকিত প্রকাশনীঃ ১৩০১)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৩৩০ | কিতাবুল জিহাদ - Hadith.one