hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

. কিতাবুল অযু

مختصر صحيح البخاري

/২৯ পরিচ্ছেদঃ আল্লাহর কাছে সেই আমল বেশী প্রিয় যা সর্বদা করা হয়

১৪২

সহিহ হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّهُ بَاتَ لَيْلَةٌ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ (ﷺ) ، وَهِيَ خَالَتُهُ، (ﷺ) فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَأَضْطَجَعَ رَسُولُ اللَّهِ (ﷺ) وَأَهْلُهُ فِي طُولِهَا ، فَنَامَ رَسُولُ اللَّهِ ، حَتَّى إِذا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَليلٍ، أَسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ (ﷺ) فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآياتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنْ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ : فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَين، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ أَضْطَجَعَ حَتَّى أَتَاهُ المُؤذِّنُ، فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ . وَقَد تَقَدَّم هذا الحديث وفي كُلِّ منهما مَا لَيْسَ فِي الْآخَرِ.

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ তিনি একবার নবী (ﷺ) এর স্ত্রী মায়মুনার ঘরে রাত্রি যাপন করলেন। মায়মুনা ছিলেন ইবনে আব্বাসের খালা। ইবনে আব্বাস বলেনঃ আমি বিছানার এক প্রস্থে শয়ন করলাম। নবী (ﷺ) এবং তাঁর স্ত্রী বিছানার দৈর্ঘ্যে শয়ন করলেন। রাত্রি যখন অর্ধেক হল অথবা তার চেয়ে একটু কম বা বেশী হল তখন রাসূলুল্লাহ (ﷺ) জাগ্রত হয়ে বসলেন এবং স্বীয় চেহারা মোবারক থেকে হাত দিয়ে মুছে নিদ্রার প্রভাব দূর করছিলেন। অতঃপর তিনি সূরা আল-ইমরানের শেষ দশ আয়াত পাঠ করলেন। তারপর তিনি একটি ঝুলন্ত কলসীর কাছে গিয়ে তা থেকে উত্তমভাবে অযু করলেন এবং নামাযে দাঁড়িয়ে গেলেন।

ইবনে আব্বাস বলেনঃ আমিও ঘুম থেকে উঠে তাই করলাম, যা নবী (ﷺ) করেছেন। অতঃপর তাঁর পাশে গিয়ে নামাযে দাঁড়ালাম। তিনি স্বীয় ডান হাত আমার মাথায় রেখে আমার ডান কানে ধরে মললেন। (অন্য বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস প্রথমে বাম দিকে দাঁড়িয়েছিলেন। তাই রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে কানে ধরে টেনে ডান দিকে দাঁড় করালেন।) অতঃপর নবী (ﷺ) দু'রাকআত করে ছয়বারে বার রাকআত নামায পড়লেন। অতঃপর বিতর নামায পড়ে তিনি শয়ন করলেন। পরিশেষে মুআয্যিন আগমণ করলে শয়ন থেকে উঠে তিনি সংক্ষিপ্তভাবে দুই রাকআত নামায পড়লেন। অতঃপর (ফজরের নামায আদায়ের জন্য) বের হলেন এবং নামায পড়লেন। (আলোকিত প্রকাশনীঃ ১৪২)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন