hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৫. নবীদের অবস্থার বিবরণ

مختصر صحيح البخاري

/১৩ পরিচ্ছেদঃ লজ্জা ঈমানের অন্তর্ভূক্ত

১৪২৮

সহিহ হাদিস
وعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ : (مَثَلِي وَمَثَلُ النَّاسِ، كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا ، فَجَعَلَ الْفَرَاسُ وَهَذِهِ الدَّوَابُّ تَقَعُ في النَّارِ) . وَقالَ : كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا أبْنَاهُمَا ، جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا، فَقَالَتْ صَاحِبَتُهَا: إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، وَقَالَتِ الأُخْرَى : إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ، فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ، فَقَضَى بِهِ لِلْكُبْرَى، فَخَرَجَنَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَنَاهُ، فَقَالَ: التوني بالسِّكِّينِ أَشُقَّهُ بَيْنَهُمَا، فَقَالَتِ الصُّغُرَى : لا تَفْعَلْ يَرْحَمُكَ اللهُ، هُوَ ابنُهَا ، فَقَضَى بِهِ لِلصُّغُرَى).

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ আমার ও অন্যান্য মানুষের দৃষ্টান্ত হল এমন, যেমন কোন ব্যক্তি আগুন জ্বালালো। তাতে ঝাঁকে ঝাঁকে কীট- পতঙ্গগুলো পড়তে লাগল। লোকটি কীট-পতঙ্গগুলোকে আগুন থেকে ফিরাতে লাগল। কিন্তু পোঁকাগুলো তাকে পরাজিত করে আগুনে পড়তে লাগল। অনুরূপভাবে আমি তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বিরত রাখছি। আর তোমরা তাতেই পতিত হচ্ছো।

নবী (ﷺ) আরো বলেনঃ দুই জন মহিলার সাথে দু'টি সন্তান ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের শিশুটিকে নিয়ে গেল। তখন তাদের একজন তার সাথীকে বললঃ বাঘে তোমার শিশুটিকেই নিয়ে গেছে। অপরজন বললঃ বরং তোমার সন্তানকেই নিয়ে গেছে। পরিশেষে তারা উভয়েই দাউদ (আঃ) এর কাছে বিচার নিয়ে গেল। তখন দাউদ (আঃ) বড় মহিলাটির পক্ষে রায় দিলেন। মহিলা দুই জন বের হয়ে সুলায়মানের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। তারা দুই জন সুলায়মানকে মামলার বিবরণ শুনাল। তিনি বললেনঃ তোমরা আমার কাছে একটি চাকু নিয়ে এসো। শিশুটিকে কেটে দুই ভাগ করে তোমাদের দুই জনের মধ্যে ভাগ করে দেই। কম বয়স্ক মহিলাটি বললঃ আপনি এরূপ করবেন না। আল্লাহ্ তাআলা আপনার উপর রহম করুন। শিশু তারই। তখন তিনি কম বয়স্ক মহিলাটির পক্ষেই রায় দিলেন। (আলোকিত প্রকাশনীঃ ১৩৯৬)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৪২৮ | নবীদের অবস্থার বিবরণ - Hadith.one