hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৫. নবীদের অবস্থার বিবরণ

مختصر صحيح البخاري

/১৫ পরিচ্ছেদঃ যারা বলে ঈমানের অপর নাম আমল

১৪৩২

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَنِ النَّبِيِّ (ﷺ) قال: (لَمْ يَتَكَلَّمْ في المَهْدِ إِلا ثَلاثَةٌ : عيسى، وكانَ في بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالَ لَهُ جُرَيْج، كانَ يُصَلِّي، جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ، فَقَالَ : أُجِيبُهَا أَوْ أُصَلِّي، فَقَالَتِ: اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ المُومِسَاتِ، وَكَانَ جُرَيْجُ في صَوْمَعَتِهِ، فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبي ، فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا ، فَوَلَدَتْ غُلَامًا، فَقَالَتْ: مِنْ جُرَيْجٍ، فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلامَ، فَقَالَ: مَنْ أَبُوكَ يَا غُلامُ؟ قالَ: الرَّاعِي، قالُوا : نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ؟ قَالَ: لا، إلا مِنْ طِينٍ. وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنَا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ، فَقَالَتِ : اللَّهُمَّ اجْعَل ابني مِثْلَهُ، فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ، فَقَالَ: اللَّهُمَّ لَا تَجْعَلْنِي مِثْلَهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ) قَالَ أَبُو هُرَيْرَةَ : كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ (ﷺ) يَمَصُّ إِصْبَعَهُ ثُمَّ مُرَّ بِأَمَةٍ، فَقَالَتِ : اللَّهُمَّ لاَ تَجْعَلِ ابْنِي مِثْلَ هَذِهِ، فَتَرَكَ ثَدْيَهَا ، فَقَالَ : اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا ، فَقَالَتْ: لِمَ ذَاكَ ؟ فَقَالَ : الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الجَبَابِرَةِ، وَهَذِهِ الأَمَة يَقُولُونَ : سَرَقْتِ، زَنَيْتِ، وَلَمْ تَفْعَلْ .

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ তিনজন নবজাতক শিশু কথা বলেছে। (১) ঈসা ইবনে মারইয়াম (আঃ) (২) বানী ইসরাঈলের মধ্যে জুরাইয নামের একজন পরহেজগার লোক ছিল। সে ইবাদতের জন্য একটি গীর্জা তৈরী করে তথায় সর্বদা ইবাদতে লিপ্ত ছিল। সে এক দিন নামাযরত অবস্থায় ছিল। এমন সময় তার মা এসে ডাক দিল। জুরাইজ বললঃ আমি এখন কি করব? আমার মায়ের ডাকে সাড়া দিব? না নামাযে লিপ্ত থাকব? এই বলে সে নামাযের মধ্যে রয়ে গেল। তার মা রাগান্বিত হয়ে জুরাইযের উপর এই বলে বদ্ দু'আ করল যে, হে আল্লাহ! জুরাইজ যেন বেশ্যা মহিলার মুখ দেখার পূর্বে মৃত্যু বরণ না করে। জুরাইজ তার গীর্জায় এবাদতরত ছিল। একজন মহিলা এসে তার সাথে যেনা করার প্রস্তাব করল। কিন্তু জুরাইজ তা অস্বীকার করল। মহিলাটি জুরাইজের কাছে কোন সুযোগ না পেয়ে রাখালের কাছে গিয়ে তার সাথে খারাপ কাজে লিপ্ত হল। এতে সে গর্ভবতী হয়ে গেল। প্রসব করার পর সে বলল এটি জুরাইযের সন্তান। লোকেরা দলে দলে আগমণ করে তার গীর্জাটি ভেঙ্গে চুরমার করে দিল, জুরাইজকে গীর্জা থেকে টেনে বের করল এবং তাকে গালি দিতে লাগল।

জুরাইজ অযু করে নামায পড়লেন। অতঃপর শিশুটির নিকট এসে জিজ্ঞেস করলেনঃ এই ছেলে? তোমার বাপ কে? ছেলেটি বলে দিলঃ ছাগলের রাখাল। তারা বললঃ আপনি অনুমতি দিলে আমরা আপনার গীর্জাটি স্বর্ণ দিয়ে তৈরী করে দিব। জুরাইয বললঃ স্বর্ণ দিয়ে তৈরী করার দরকার নেই; বরং যেমন ছিল তেমন করেই মাটি দিয়ে তৈরী করে দাও। (৩) বনী ইসরাঈলের একজন মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিল। তার পাশ দিয়ে আরোহী একজন সুঠাম পুরুষ চলে গেল। মহিলাটি বললঃ হে আল্লাহ! আপনি আমার ছেলেকে এর মত বানিয়ে দিন। শিশুটি মায়ের স্তন ছেড়ে দিয়ে আরোহীর দিকে ফিরে বললঃ হে আল্লাহ্! আপনি আমাকে এর মত বানাবেন না। তারপর সে পুনরায় মায়ের দুধের দিকে ফিরল এবং তাতে চুষতে লাগল।

আবু হুরায়রা (রাঃ) বলেনঃ আমি যেন নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর সেই দৃশ্য এখনও দেখছি, যখন তিনি তাঁর আঙ্গুল চুষে শিশুর দুধ পান করার অবস্থা বর্ণনা করছিলেন। পুনরায় সেই মহিলাটির পাশ দিয়ে একটি দাসীকে নিয়ে যাওয়া হল। (তাকে প্রহার করা হচ্ছিল) মহিলাটি বললঃ হে আল্লাহ্ আপনি আমার শিশুটিকে এর মত করবেন না। শিশুটি স্তন ছেড়ে দিয়ে বললঃ হে আল্লাহ্ আপনি আমাকে এর মত করুন। শিশুর মা বললঃ কেন? উত্তরে শিশু বললঃ এই আরোহীটি ছিল যালেমদের অন্যতম। আর এই দাসীটিকে লোকেরা বলছেঃ তুমি চুরি করেছ এবং যেনা করেছ। অথচ সে কিছুই করেনি। (আলোকিত প্রকাশনীঃ ১৪০১)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৪৩২ | নবীদের অবস্থার বিবরণ - Hadith.one