hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৫. নবীদের অবস্থার বিবরণ

مختصر صحيح البخاري

/১৯ পরিচ্ছেদঃ আল্লাহর বাণীঃ যদি মুমিনদের দু’টি দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও (সূরা হুজরাতঃ ৯)

১৪৫৬

সহিহ হাদিস
وعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ النَّبِيَّ قال: (النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْنِ، مُسْلِمُهُمْ تَبَعٌ لِمُسْلِمِهِمْ، وَكَافِرُهُمْ تَبَعٌ لِكَافِرِهِمْ. وَالنَّاسُ مَعَادِنُ، خِيَارُهُمْ في الجَاهِلِيَّةِ خِيَارُهُمْ في الإسلام إِذَا فَقِهُوا ، تَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ أَشَدَّهُم كَرَاهِيَةً لِهَذَا الشَّانِ حَتَّى يَقَعَ فِيهِ) .

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ খেলাফতের ব্যাপারে সমস্ত মানুষ কুরাইশদের অনুগামী। কুরাইশদের মুসলিমগণ তাদের মুসলিমদেরই অনুসারী এবং তাদের কাফেররা তাদের কাফেরদের অনুগত। মানুষ হচ্ছে খনির মত। তাদের মধ্যে জাহেলী যামানায় যারা সর্বোত্তম ইসলামেও তারা সর্বোত্তম। তবে যদি তারা দ্বীনের জ্ঞান অর্জন করে। আর তোমরা মানুষের মধ্যে ঐ ব্যক্তিকেই উত্তম পাবে যে এই বিষয়ের দায়িত্ব নিতে (মুসলিমদের নেতৃত্ব দিতে) কঠোর অনীহা (অনিচ্ছা) প্রকাশ করে। আর যখন তাকে শাসন ক্ষমতা দেয়া হবে, তখন তাকে সে কাজে সর্বোত্তম পাবে। (আলোকিত প্রকাশনীঃ ১৪২৩)
টিকাঃ শাসন ক্ষমতায় গিয়ে জনগণের কাজ-কর্ম পরিচালনা করা একটি বিরাট দায়িত্ব এবং কঠিন কাজ। মানুষের উপর ইনসাফ করা এবং জুলুমকারীদেরকে জুলুম থেকে বিরত রাখা খুবই কঠিন তাই দ্বীনদার ও জ্ঞানী ব্যক্তিগণ এই মহান দায়িত্বভার গ্রহণ করতে অনীহা প্রকাশ করে থাকেন। কারণ সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। আর যোগ্য লোকগণ যেহেতু নেতৃত্ব গ্রহণ করতে লোভ করেন না তাই অনিচ্ছা সত্ত্বেও তাদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোন দায়িত্ব আসে তখন আল্লাহ তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনে সাহায্য করেন। তখন তারা আর দায়িত্ব পালনে অনীহা ও অবহেলা করেন না এবং এটিকে অপছন্দ করাও তাদের জন্য আর বৈধ থাকে না।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৪৫৬ | নবীদের অবস্থার বিবরণ - Hadith.one