hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/১৮ পরিচ্ছেদঃ সকল পাপ কাজ জাহেলীয়াতের অন্তর্ভূক্ত। পাপ কাজে লিপ্ত হলেই কাউকে কাফের বলা যাবেনা

১৬৩৩

সহিহ হাদিস
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ (ﷺ) قبلَ نَجْدٍ ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ (ﷺ) قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاءِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ (ﷺ) وَتَفَرَّقَ النَّاسُ في الْعِضَاءِ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، وَنَزَلَ رَسُولُ اللهِ (ﷺ) تَحْتَ سَمُرَةٍ فَعَلْقَ بِهَا سَيْفَهُ قالَ جَابِرٌ: فَنِمْنَا نَوْمَةٌ، فَإِذَا رَسُولُ اللهِ (ﷺ) يَدْعُونَا فَجِئْنَاهُ، فَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ جَالِسٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) : (إِنَّ هَذَا اخْتَرَطَ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْنَا، فَقَالَ لي : مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ قُلْتُ : اللَّهُ، فَهَا هُوَ ذَا جَالِسٌ). ثُمَّ لَمْ يُعَاقِبُهُ رَسُولُ اللَّهِ (ﷺ).

জাবের বিন আব্দুল্লাহ্ থেকে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নজদ এলাকায় জিহাদে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধশেষে রাসূলুল্লাহ (ﷺ) সে এলাকা থেকে ফিরে আসলে তিনিও ফিরে আসলেন। ফেরার পথে কাঁটাগাছ ভরা একটি উপত্যকায় দুপুর হলে রাসূলুল্লাহ (ﷺ) সেখানেই থামলেন। রাসূলুল্লাহ (ﷺ) সেখানে অবতরণ করলেন। লোকেরা ছায়াদার বৃক্ষের সন্ধানে উপত্যকায় ছড়িয়ে পড়ল। আর রাসূলুল্লাহ (ﷺ) একটি বাবলা গাছের নীচে অবতরণ করলেন এবং তাঁর তরবারিটি গাছে ঝুলিয়ে রাখলেন। জাবের বলেনঃ আমরা সবে মাত্র নিদ্রা গিয়েছি। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ডাকতে থাকলেন৷ আমরা সেখানে গিয়ে দেখলাম এক বেদুঈন তাঁর কাছে বসে আছে। নবী (ﷺ) বললেনঃ আমি ঘুমিয়েছিলাম। তখন সে আমার তরবারিটি ছিনিয়ে নিল। জাগ্রত হয়ে দেখি তরবারিটি তার হাতে কোষমুক্ত অবস্থায় রয়েছে। সে আমাকে বললঃ এখন আমার হাত থেকে কে তোমাকে রক্ষা করবে? আমি বললামঃ আল্লাহ্ রক্ষা করবেন। দেখো না? এইযে সে বসে আছে। নবী (ﷺ) তাকে কোন শাস্তিই দিলেন না৷ (আলোকিত প্রকাশনীঃ ১৫৯২)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৬৩৩ | কিতাবুল মাগাযী - Hadith.one