hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২৩ পরিচ্ছেদঃ জিহাদ ঈমানের অংশ

১৬৪৪

সহিহ হাদিস
عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : خَرَجْنَا مَعَ النَّبِيِّ (ﷺ) إِلَى خَيْبَرَ، فَسِرْنَا لَيْلًا، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ لِعَامِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ : يَا عَامِرُ أَلَا تُسْمِعُنَا مِنْ هُنَيْهَاتِكَ؟ وَكَانَ عَامِرٌ رَجُلًا شَاعِرًا حداء، فَنَزَلَ يَحْدُو بِالْقَوْمِ يَقُولُ : اللَّهُمَّ لَوْلَا أَنْتَ مَا أَهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَاغْفِرْ فِدَاءً لَكَ مَا أَبْقَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لأَقَيْنَا وَأَلْقِيَنْ سَكِينَةٌ عَلَيْنَا إِنَّا إِذَا صِيحَ بِنَا أَبَيْنَا وَبِالصِّبَاحِ عَوَّلُوا عَلَيْنَا فَقَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (مَنْ هَذَا السَّائِقُ ؟ ). قَالُوا : عَامِرُ بْنُ الْأَكْوَعِ، قَالَ: (يَرْحَمُهُ اللهُ) قَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : وَجَبَتْ يَا نَبِيَّ اللَّهِ، لَوْلَا أَمْتَعْتَنَا بِهِ؟ فَأَتَيْنَا خَيْبَرَ فَحَاصَرْنَاهُمْ حَتَّى أَصَابَتْنَا مَخْمَصَةٌ شَدِيدَةٌ، ثُمَّ إِنَّ اللَّهَ تَعَالَى فَتَحَهَا عَلَيْهِمْ، فَلَمَّا أَمْسَى النَّاسُ مَسَاءَ الْيَوْمِ الَّذِي فُتِحَتْ عَلَيْهِمْ، أَوْقِدُوا نِيرَانًا كَثِيرةً، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (مَا هَذِهِ النِّيرَانُ؟ عَلَى أَيِّ شَيْءٍ تُوقِدُونَ؟). قَالُوا : عَلَى لَحْم، قَالَ: (عَلَى أَيِّ لخم؟). قالُوا : لَحْمُ حُمُرِ الإِنْسِيَّةِ، قَالَ النَّبِيُّ (ﷺ): (أَهْرِيقُوهَا وَأَكْسِرُوهَا). قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ، أَوْ نُهْرِيقُهَا وَنَغْسِلُهَا؟ قال: (أَوْ ذَاكَ) فَلَمَّا تَصَافَ الْقَوْمُ كَانَ سَيْفُ عَامِرٍ قَصِيرًا، فَتَنَاوَلَ بِهِ سَاقَ يَهُودِي لِيَضْرِبَهُ، فَرَجَعَ ذُبَابُ سَيْفِهِ، فَأَصَابَ عَيْنَ رُكْبَةِ عَامِرٍ فَمَاتَ مِنْهُ ، قَالَ : فَلَمَّا قَفَلُوا قَالَ سَلَمَةُ : رَآنِي رَسُولُ اللَّهِ (ﷺ) وَهُوَ آخِدٌ بِيَدِي قَالَ : (مَا لَكَ؟) قُلْتُ لَهُ: فِدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ؟ قَالَ النَّبِيُّ (ﷺ): (كَذَبَ مَنْ قَالَهُ، إِنَّ لَهُ لأَجْرَيْنِ – وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ - إِنَّهُ لجَاهِدٌ مُجَاهِدٌ، قَلَّ عَرَبِيٌّ مَشْى بِهَا مِثْلَهُ). وفي رواية: (نَشَأَ بِهَا).

সালামা বিন আকওয়া (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ)-এর সাথে আমরা খায়বারের উদ্দেশ্যে বের হলাম। আমরা রাতের বেলা পথ চলছিলাম। কোন এক লোক আমেরকে বললঃ হে আমের! তুমি কি আমাদেরকে তোমার কবিতা ও সমর সঙ্গীত শুনাবে না? আমের ছিলেন একজন কবি। তিনি বাহন থেকে অবতরণ করে সবার সাথে সুরেলা কণ্ঠে গাইতে শুরু করলেনঃ হে আল্লাহ্! তোমার ইচ্ছা ও করুণা না হলে আমরা হেদায়াতের পথ পেতাম না। সাদকা করতাম না, নামাযও পড়তাম না। যত দিন আমরা বেঁচে আছি ততদিন তোমার নবী ও দ্বীনের জন্য নিবেদিত প্রাণ থাকবো। তাই তুমি আমাদেরকে ক্ষমা কর। শত্রুদের সাথে মোকাবেলা করার সময় আমাদের দৃঢ়পদ রাখো৷ আমাদের উপর তোমার রহমত নাযিল কর। তারা যখনই আমাদেরকে অসত্যের দিকে আহবান করেছে, তখনই আমরা তা অস্বীকার করেছি। আর তারা চিৎকার করে আমাদের উপর আক্রমণ করেছে।

এসব শুনে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ এ সমর সঙ্গীতের গায়ক কে? সবাই বললঃ আমের বিন আকওয়া। তিনি বললেঃ আল্লাহ্ তাঁর উপর রহম করুন! একজন লোক বললঃ হে আল্লাহর নবী! তার জন্য শাহাদাত অবধারিত হয়ে পড়ল। আপনি যদি আমাদেরকে তাঁর দ্বারা আরো উপকৃত হতে দিতেন! অতঃপর আমরা খায়বারে পৌঁছে শত্রুদেরকে অবরোধ করলাম। অবশেষে এক সময় খাদ্যের অভাবে আমরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লাম। অতঃপর আল্লাহ্ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করলেন। বিজয় লাভের দিন সন্ধ্যা বেলায় মুসলিমরা রান্নাবান্নার জন্য ব্যপকভাবে আগুন জ্বালালে নবী (ﷺ) জিজ্ঞেস করলেনঃ এ কিসের আগুন? কি জন্যেই বা এ আগুন জ্বালানো হয়েছে? লোকজন বললঃ গোশত পাকানোর জন্য জ্বালানো হয়েছে। আবার জিজ্ঞেস করলেনঃ কিসের গোশত পাকানো হচ্ছে। তারা বললঃ গৃহপালিত গাধার গোশত।

তখন নবী (ﷺ) বললেনঃ এ সব গোশত ফেলে দাও এবং ডেকচিগুলো ভেঙ্গে ফেল। এক ব্যক্তি বললঃ আমরা যদি গোশতগুলো ফেলে দেই এবং ডেকচিগুলো ধুয়ে নেই, তাহলে যথেষ্ট হবে না? নবী (ﷺ) বললেনঃ তা করতে পার। যুদ্ধের ময়দানে লোকেরা কাতারবন্দী হয়ে দাঁড়ালে আমের বিন আকওয়ার তরবারিটি ছিল খাটো। তিনি তরবারি উঠিয়ে এক ইহুদীর পায়ে আঘাত করতে গেলে তলোয়ারটি ঘুরে এসে তাঁর পায়ে আঘাত করল। এতে আমেরের হাঁটুর ঠিক উপরে আঘাত লাগল। এ আঘাতেই তিনি মারা গেলেন। বর্ণনাকারী বলেনঃ লোকেরা ফেরত আসার সময় সালামা বিন আকওয়া বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে চিন্তিত দেখে আমার হাত ধরে বললেনঃ তোমার কি হয়েছে? আমি বললামঃ আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক! লোকজন বলাবলি করছে যে, আমেরের সব আমল বরবাদ হয়ে গেল। নবী (ﷺ) বললেনঃ যারা এ ধরণের কথা বলছে, তারা মিথ্যা বলছে। তাঁর জন্য রয়েছে দু'টি ছাওয়াব- এ কথা বলে নবী (ﷺ) তাঁর দু'টি আঙ্গুল একত্রিত করে দেখালেন। সে অত্যন্ত পরিশ্রমী বীর মুজাহিদ ছিল। মদীনাতে বসবাসকারী তাঁর মত গুণ সম্পন্ন যুবক খুব কমই পাওয়া যাবে। (আলোকিত প্রকাশনীঃ ১৬০৩)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৬৪৪ | কিতাবুল মাগাযী - Hadith.one