hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২৩ পরিচ্ছেদঃ জিহাদ ঈমানের অংশ

১৬৫৩

সহিহ হাদিস
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : بَلَغَنَا مَخْرَجُ النَّبِيِّ (ﷺ) وَنَحْنُ بِالْيَمَنِ، فَخَرَجْنَا مُهَاجِرِينَ إِلَيْهِ أَنَا وَأَخَوَانِ لِي أَنا أَصْغَرُهُمْ، أَحَدُهُما أَبُو بُرْدَةَ وَالآخَرُ أَبُو رُهُم، فِي ثَلَاثَةٍ وَخَمْسِينَ مِنْ قَوْمِي، فَرَكِبْنَا سَفِينَةٌ، فَأَلْقَتْنَا سَفِينَتُنَا إِلَى النَّجَاشِيِّ بِالحَبَشَةِ، فَوَافَقْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَأَقَمْنَا مَعَهُ حَتَّى قَدِمْنَا جَمِيعًا، فَوَافَقْنَا النَّبِيَّ (ﷺ) حِينَ افْتَتَحَ خَيْبَرَ . وَكانَ أُنَاسٌ مِنَ النَّاسِ يَقُولُونَ لَنَا ، يَعْنِي لِأَهْلِ السَّفِينَةِ : سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ. وَدَخَلَتْ أَسْماءُ بِنْتُ عُمَيْسٍ، وَهِيَ مِمَّنْ قَدِمَ مَعَنَا، عَلَى حَفْصَةَ زَوْجٍ النَّبِيِّ (ﷺ) زَائِرَةٌ، وَقَدْ كَانَتْ هَاجَرَتْ إِلَى النَّجَاشِيِّ فِيمَنْ هَاجَرَ، فَدَخَلَ عُمَرُ عَلَى حَفْصَةَ ، وَأَسْمَاءُ عِندَهَا ، فَقَالَ عُمَرُ حِينَ رَأَى أَسْمَاءَ : مَنْ هَذِهِ؟ قَالَتْ : أَسْمَاءُ بِنْتُ عُمَيْسٍ، قَالَ عُمَرُ : الحَبَشِيَّةُ هَذِهِ، الْبَحْرِيَّةُ هَذِهِ؟ قَالَتْ أَسْمَاءُ: نَعَمْ، قَالَ: سَبَقْنَاكُمْ بِالْهِجْرَةِ، فَنَحْنُ أَحَقُّ بِرَسُولِ الله (ﷺ) مِنكُمْ، فَغَضِبَتْ وَقَالَتْ : كَلا وَاللهِ ، كُنتُمْ مَعَ رَسُولِ اللَّهِ (ﷺ) يُطْعِمُ جَائِعَكُمْ، وَيَعِظُ جَاهِلَكُمْ، وَكُنَّا فِي دَارِ أو في أَرْضِ - الْبُعَدَاءِ الْبُغَضَاءِ بِالحَبَشَةِ، وَذَلِكَ فِي اللَّهِ وَفِي رَسُولِهِ وَايْمُ اللهِ لا أَطْعَمُ طَعَامًا وَلاَ أَشْرَبُ شَرَابًا، حَتَّى أَذْكُرَ مَا قُلْتَ لِرَسُولِ اللهِ ، وَنَحْنُ كُنَّا نُؤْذَى وَنُخَافُ، وَسَأَذْكُرُ ذلِكَ لِلنَّبِيِّ (ﷺ) وَأَسْأَلُهُ، وَاللَّهِ لَا أَكْذِبُ وَلَا أَزِيعُ وَلَا أَزِيدُ عَلَيْهِ . فَلَمَّا جَاءَ النَّبِيُّ (ﷺ) قَالَتْ : يَا اللَّهِ إِنَّ عُمَرَ قَالَ كَذَا وَكَذَا؟ قَالَ: (فَمَا قُلْتِ لَهُ) قَالَتْ : قُلْتُ لَهُ: كَذَا وَكَذَا ، قال : (لَيْسَ بِأَحَقَّ بِي مِنْكُمْ، وَلَهُ ولأَصْحَابِهِ هِجْرَةٌ وَاحِدَةٌ ، وَلَكُمْ أَنْتُمْ - أَهْلَ السَّفِينَةِ - هِجْرَتَانِ) .

আবু মুসা আশআরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমরা ইয়ামানে থাকাবস্থায় নবী (ﷺ)-এর মক্কা হতে মদীনায় হিজরতের সংবাদ পেলাম। আমরাও হিজরত করে নবী (ﷺ)-এর নিকট যাত্রা করলাম। আমি এবং আমার দুই ভাইয়ের মধ্যে আমি ছিলাম ছোট। দুই জনের একজনের নাম ছিল আবু বুরদা এবং অন্যজনের নাম ছিল আবু রুহুম। আমাদের সাথে ছিল আমার গোত্রের তিপ্পান্নজন লোক। আমরা একটি জাহাজে আরোহণ করলাম। জাহাজ যোগে আমরা হাবশায় পৌছলাম এবং নাজ্জাশীর দরবারে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে আমরা জা'ফর বিন আবু তালেবের সাক্ষাত পেলাম এবং সেখানে তাঁর সাথেই অবস্থান করলাম। অবশেষে নবী (ﷺ) যখন খায়বার বিজয় করলেন তখন আমরা সকলেই এক সাথে সেখান থেকে ফেরত এসে তাঁর সাথে মিলিত হলাম। এই সময় কিছু সংখ্যক লোক আমাদেরকে অর্থাৎ জাহাজে আরোহন করে হিজরতকারীদেরকে বলল যে, আমরা তোমাদের পূর্বেই হিজরত করেছি। আসমা বিনতে উমাইসও আমাদের সাথে জাহাজে করে ফিরে এসেছিলেন।

তিনি একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী হাফসা বিনতে উমারের সাথে সাক্ষাত করতে আসলেন। তিনিও সবার সাথে নাজ্জাশীর দেশে হিজরত করেছিলেন। এ সময় উমার (রাঃ) তাঁর কন্যা হাফসার নিকট গেলেন। আসমা সেখানেই ছিলেন। আসমাকে দেখে উমার (রাঃ) বললেনঃ এই মহিলাটি কে? হাফসা বললেনঃ এ হচ্ছে আসমা বিনতে উমাইস। তিনি হাবশায় হিজরতকারিণী আসমা! জাহাজে সমুদ্র ভ্রমণকারীনী আসমা? আসমা বললেনঃ হ্যাঁ। উমার (রাঃ) তখন বললেনঃ আমরা তোমাদের পূর্বেই হিজরত করেছি তাই তোমাদের তুলনায় আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর অধিক নিকবর্তী ও হকদার। এ কথা শুনে আসমা রাগান্বিত হয়ে বললেনঃ আল্লাহর শপথ! কখনও না। তোমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলে। তিনি তোমাদের ক্ষুধার্তদেরকে খেতে দিতেন, অজ্ঞ ও জ্ঞানহীনকে উপদেশ দিতেন। আর আমরা ছিলাম বহুদূরে অবস্তিত হাবশা দেশে- যা ছিল শত্রুর দেশ।

এ সব কিছু আমরা আল্লাহ্ ও তাঁর রাসূলের কারণেই বরদাশত করেছিলাম। আল্লাহর কসম! আপনি যা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তা না বলার আগে আমি পানাহার গ্রহণ করব না। আমাদেরকে কষ্ট দেয়া হত এবং ভয়ভীতি প্রদর্শন করা হত। আপনার কথা শীঘ্রই রাসূলুল্লাহ (ﷺ) কে বলব এবং জিজ্ঞেস করবো। আল্লাহর শপথ! আমি মিথ্যা বলবো না, অপব্যাখ্যা করবো না এবং বাড়িয়েও বলবো না। অতঃপর যখন নবী (ﷺ) আসলেন, তখন আসমা তাঁকে বললেনঃ হে আল্লাহর নবী! উমার (রাঃ) এসব কথা বলছে। তিনি বললেনঃ তুমি তাঁকে কি বলেছ? আসমা বললেনঃ আমি তাঁকে এরূপ এরূপ কথা বলেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের তুলনায় উমার আমার বেশী ঘনিষ্ঠ ও হকদার নয়। কারণ উমার ও তাঁর অন্যান্য সাথীরা মাত্র একবার হিজরত করেছে। আর তোমরা জাহাজে ভ্রমণকারীরা দুইবার হিজরত করেছ। (আলোকিত প্রকাশনীঃ ১৬১২)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন