hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২৬ পরিচ্ছেদঃ দ্বীন খুবই সহজ সরল

১৬৫৮

সহিহ হাদিস
عَنْ أُسَامَةَ بْن زَيْدٍ رَضِيَ الله عَنْهُمَا قالَ : بَعَثْنَا رَسُولُ اللَّهِ (ﷺ) إِلَى الْحُرْقَةِ، فَصَبَّحْنَا الْقَوْمَ فَهَزَمْنَاهُمْ، وَلَحِقْتُ أَنا وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ رَجُلًا مِنْهُمْ، فَلَمَا غَشِينَاهُ قَالَ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، فَكَفَّ الأَنْصَارِيُّ، فَطَعَمْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ، فَلَمَّا قَدِمْنَا بَلَغَ النَّبِيَّ (ﷺ) فَقَالَ : (يَا أُسَامَهُ، أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لَا إِلَهَ إِلا یا الله؟ قُلْتُ : كَانَ مُتَعَوِّذا، فَمَا زَالَ يُكَرِّرُهَا ، حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذلِكَ الْيَوْمِ .

উসামা বিন যায়েদ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে হুরাকা গোত্রের বিরুদ্ধে পাঠালে আমরা খুব ভোরে গোত্রটির উপর আক্রমণ করে তাদের পরাজিত করলাম। এ সময় আমি এবং আনসারদের একজন লোক তাদের একজনের পিছু ধাওয়া করলাম। আমরা যখন তাকে ঘিরে ফেললাম তখন সে লা-ইলাহা ইল্লাল্লাহ্ পড়ে ঈমান আনয়নের ঘোষণা করল। এ ঘোষণা শুনে আমার সাথী আনসারী লোকটি তাকে ছেড়ে দিল। কিন্তু আমি স্বীয় বর্শা দ্বারা আঘাত করে তাকে হত্যা করলাম। পরে আমরা মদীনায় ফিরে আসলে খবরটি নবী (ﷺ)-এর কাছে পৌঁছল।

তিনি বললেনঃ হে উসামা! লা-ইলাহা ইল্লাল্লাহ্ বলার পরও কি তুমি তাঁকে হত্যা করেছ? উসামা বলেনঃ আমি বললামঃ সে তো প্রাণ রক্ষার জন্য কালেমা পাঠ করেছিল। নবী (ﷺ) বললেনঃ উক্ত কথাটি অর্থাৎ লা-ইলাহা ইল্লাল্লাহ্ বলার পরও কি তুমি তাঁকে হত্যা করেছ? উসামা বলেনঃ নবী (ﷺ)-এর কথা শুনে আমার মনে হচ্ছিল, আমি যদি এ দিনটির পূর্বে ইসলাম গ্রহণ না করতাম, তাহলে কতই না ভাল হত। (আলোকিত প্রকাশনীঃ ১৬১৭)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৬৫৮ | কিতাবুল মাগাযী - Hadith.one