hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২৮ পরিচ্ছেদঃ কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্যময় দিক

১৬৬২

সহিহ হাদিস
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، رَضِيَ اللهُ عَنْهُمَا قالَ: لَمَّا سَارَ رَسُولُ اللَّهِ (ﷺ) عَامَ الْفَتْحِ، فَبَلَغَ ذَلِكَ قُرَيْشًا، خَرَجَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبِ وَحَكِيمُ بْنُ حِزَامٍ وَبُدَيْلُ بْنُ وَرْقاءَ يَلْتَمِسُونَ الْخَبَرَ عَنْ رَسُولِ اللَّهِ (ﷺ) فَأَقْبَلُوا يَسِيرُونَ حَتَّى أَتَوْا مَرَّ الظَّهْرَانِ، فَإِذَا هُمْ بِنِيرَانٍ كَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ، فَقَالَ أَبُو سُفْيَانَ: مَا هَذِهِ، لَكَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ فَقَالَ بُدَيْلُ بْنُ وَرْقاءَ : نيرانُ بَنِي عَمْرٍو، فَقَالَ أَبُو سُفْيَانَ : عَمْرُو أَقَلُّ مِنْ ذلِكَ ، فَرَآهُمْ نَاسٌ مِنْ حَرَسٍ رَسُولِ اللَّهِ فَأَدْرَكُوهُمْ فَأَخَذُوهُمْ، فَأَتَوْا بِهِمْ رَسُولَ اللهِ (ﷺ) فَأَسْلَمَ أَبُو سُفْيَانَ، فَلَمَّا سَارَ قَالَ لِلْعَبَّاسِ : أَحْبِسُ أَبَا سُفْيَانَ عِندَ حطم الْجَبَلِ، حَتَّى يَنْظُرَ إِلَى المُسْلِمِينَ). فَحَبَسَهُ الْعَبَّاسُ، فَجَعَلَتِ الْقَبَائِلُ تَمُرُّ مَعَ النَّبِيِّ (ﷺ) ، كَتِيبَةٌ كَتِيبَةٌ (ﷺ) عَلَى أَبِي سُفْيَانَ، فَمَرَّتْ كَتِيبَةٌ، قَالَ : يَا عَبَّاسُ مَنْ هَذِهِ؟ قَالَ : هَذِهِ غِفَارُ، قَالَ : مَا لِي وَلِغِفار، ثُمَّ مَرَّتْ جُهَيْنَةُ، قَالَ مِثْلَ ذلِكَ، ثُمَّ مَرَّتْ سَعْدُ بْنُ هُزَيْمٍ، فَقَالَ مِثْلَ ذلِكَ، وَمَرَّتْ سُلَيْمُ، فَقَالَ مِثْلَ ذلِكَ، حَتَّى أَقْبَلَتْ كَتِيبَةٌ لَمْ يَرَ مِثْلَهَا ، قَالَ : مَنْ هذِهِ؟ قالَ: هَؤُلاءِ الأَنْصَارُ، عَلَيْهِمْ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَهُ الرَّايَةُ، فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ : يَا أَبَا سُفْيَانَ، الْيَوْمَ يَوْمُ المَلْحَمَةِ، الْيَوْمَ تُسْتَحَلُّ الْكَعْبَةُ. فَقَالَ أَبُو سُفْيَانَ : يَا عَبَّاسُ حَبَّذَا يَوْمُ الدِّمَارِ . ثُمَّ جَاءَتْ كَتِيبَةٌ، وَهِيَ أَقَلُّ الْكَتَائِبِ، فِيهِمْ رَسُولُ اللهِ (ﷺ) وَأَصْحَابُهُ، وَرَايَةُ النَّبِيِّ (ﷺ) مَعَ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، فَلَمَّا مَرَّ رَسُولُ اللهِ (ﷺ) بِأَبِي سُفْيَانَ قَالَ : أَلَمْ تَعْلَمُ مَا قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ؟ قَالَ: (مَا قَالَ ؟ ). قَالَ : كَذَا وَكَذَا ، فَقَالَ : كَذَبَ سَعْدٌ، وَلكِنْ هَذَا يَوْمٌ يُعَظْمُ اللَّهُ فِيهِ الْكَعْبَةَ، وَيَوْمُ تُكْسَى فِيهِ الْكَعْبَةُ). قَالَ : وَأَمَرَ رَسُولُ اللهِ (ﷺ) أَنْ تُرْكَزَ رَايَتُهُ بِالْحَجُونِ . فَقَالَ الْعَبَّاسُ لِلزُّبَيْرِ : يَا أَبَا عَبْدِ اللَّهِ، هَا هُنَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ (ﷺ) أَنْ تَرْكُزَ الرَّايَةَ؟ قالَ : وَأَمَرَ رَسُولُ اللَّهِ (ﷺ) يَوْمَئِذٍ خَالِدَ ابْنَ الْوَلِيدِ أَنْ يَدْخُلَ مِنْ أَعْلَى مَكَّةَ مِنْ كَدَاءٍ، وَدَخَلَ النَّبِيُّ (ﷺ) مِنْ كُذَا، فَقُتِلَ مِنْ خَيْلِ خَالِدِ بْنِ الْوَلِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ يوْمَئِذٍ رَجُلانِ : حُبَيْسُ بْنُ الأَشْعَرِ، وَكُرْزُ بْنُ جَابِرٍ الْفِهْرِيُّ .

উরওয়া বিন যুবায়ের (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কা বিজয়ের বছর মক্কা বিজয়ের উদ্দেশ্যে বের হলেন। কুরাইশদের কাছে যখন এ খবর পৌঁছল তখন আবু সুফিয়ান বিন হারর্, হাকীম বিন হিযাম এবং বুদাইল বিন ওয়ারকা রাসূলুল্লাহ (ﷺ)-এর খবর নেয়ার জন্য বের হল। সামনে অগ্রসর হয়ে তারা মারুরুয্ যাত্রান নামক স্থানে গিয়ে দেখল যে স্থানে স্থানে অসংখ্য আগুন জ্বালানো হয়েছে। মনে হচ্ছিল এ যেন হজ্জের মৌসুমে আরাফাত ময়দানে জ্বালানো আগুনের মত। আবু সুফিয়ান বললঃ এসব আলো কিসের? এ যেন আরাফাতের আলো। ওয়ারকা বিন বুদাইল বললঃ এসব বনী আমর গোত্রের আলো। জবাবে আবু সুফিয়ান বললঃ বনী আমর গোত্রের লোকসংখ্যা তো এর চেয়ে অনেক কম।

ইতিমধ্যে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রক্ষীরা তাদেরকে দেখে ফেলল এবং পাকড়াও করে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে গেল৷ এদের মধ্যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলেন। পরে যখন রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় ফেরত আসছিলেন তখন আব্বাস (রাঃ) কে বললেনঃ আবু সুফিয়ানকে সেনাদলের সংকীর্ণ পথে দাঁড় করাও। যেন সে মুসলিমদের সমস্ত সেনাবাহিনীকে স্বচক্ষে দেখতে পায়। সুতরাং আব্বাস (রাঃ) তাকে এরূপ একটি স্থানে থামিয়ে রাখলেন। অতঃপর নবী (ﷺ)-এর সাথে আগমণকারী গোত্রসমূহের লোকেরা আলাদাভাবে দলবদ্ধ হয়ে আবু সুফিয়ানের সামনে দিয়ে অতিক্রম করতে লাগল। প্রথমে একটি দল অতিক্রম করল। তা দেখে আবু সুফিয়ান বললেনঃ হে আব্বাস! এরা কোন্‌ গোত্রের লোক? আব্বাস বললেনঃ এরা গিফার গোত্রের লোক।

আবু সুফিয়ান বললেনঃ আমার ও গিফার গোত্রের মধ্যে তো কোন শত্রুতা যুদ্ধ-বিগ্রহ বা কলহ-বিবাদ ছিল না। অতঃপর জুহাইনা গোত্র অতিক্রম করল। এবারও আবু সুফিয়ান অনুরূপ প্রশ্ন করল। তারপর সা'দ বিন বিন হুযাইম গোত্রের সেনাদল অতিক্রম করল। আবু সুফিয়ান এবারও অনুরূপ প্রশ্ন করল। তারপর সুলাইম গোত্রের সেনাদল অতিক্রম করল। আবু সুফিয়ান এবারও অনুরূপ প্রশ্ন করল। এরপর এমন একটি সেনাদল অতিক্রম করল, যার অনুরূপ সেনাদল আবু সুফিয়ান কখনও দেখে নি। সে প্রশ্ন করলঃ এরা কোন্ গোত্রের সেনাদল? আব্বাস বললেনঃ এরা আনসারী গোত্রের লোক। তাদের নেতৃত্বে ছিল সা'দ বিন উবাদা। তিনি পতাকা বহন করে নিচ্ছিলেন। সা'দ বিন উবাদা বললেনঃ হে আবু সুফিয়ান। আজকের দিন রক্তপাতের দিন। আজকের দিন কাবার ভিতরেও রক্তপাত হালাল হবে। এ কথা শুনে আবু সুফিয়ান বললঃ হে আব্বাস! হেফাজতের দিন কতই না উত্তম! অতঃপর সবচাইতে ছোট একটি সেনাদল অতিক্রম করল। তাতে ছিলেন রাসূল (ﷺ) এবং তাঁর সাহাবীগণ।

যুবাইর ইবনে আওয়ামের নিকট ছিল নবী (ﷺ)-এর পতাকা। রাসুলুল্লাহ (ﷺ) যখন আবু সুফিয়ানের নিকট দিয়ে অতিক্রম করলেন তখন তিনি রাসুলুল্লাহ (ﷺ) কে লক্ষ্য করে বললেনঃ উবাদা যা বলেছে তা কি আপনি শুনেন নি? তিনি বললেনঃ উবাদা কি বলেছে? আবু সুফিয়ান বললঃ সে এরূপ এরূপ কথা বলেছে। রাসূল রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ সা'দ মিথ্যা কথা বলেছে। বরং আল্লাহ্ তাআলা আজকের দিনে কাবাকে মর্যাদায় ভূষিত করবেন আর আজকের দিনে কাবাকে গিলাফ দিয়ে আচ্ছাদিত করা হবে।

বর্ণনাকারী বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) হাজুন নামক স্থানে তাঁর পতাকা স্থাপনের আদেশ দিলেন। আব্বাস (রাঃ) যুবাইর ইবনুল আওয়ামকে বললেনঃ হে আবু আব্দুল্লাহ্! রাসুলুল্লাহ (ﷺ) কি তোমাকে এখানে পতাকা স্থাপনের আদেশ করেছেন? উরওয়া বলেনঃ আর রাসূলুল্লাহ (ﷺ) সেদিন (মক্কা বিজয়ের দিন) খালিদ বিন ওয়ালীদকে মক্কার উঁচু ভূমি কাবার দিক থেকে মক্কায় প্রবেশ করার আদেশ করেছিলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) 'কুদা' নামক এলাকা দিয়ে প্রবেশ করেছিলেন। সেদিন খালেদের সৈনিকদের মধ্য হতে দুইজন লোককে হত্যা করা হয়েছিল। এবং ছিলেন হুবাইশ ইবনুল আশআর এবং অন্যজন ছিলেন কুর্‌জ বিন যাবের আল-ফেহরী (আলোকিত প্রকাশনীঃ ১৬২১)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৬৬২ | কিতাবুল মাগাযী - Hadith.one