hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৮. কিতাবুত্ তাফসীর

مختصر صحيح البخاري

/৪৪ পরিচ্ছেদঃ পেশাব ধৌত করা

১৭৫৭

সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ هِلَالَ بْنَ أُمَيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَذَفَ امْرَأَتَهُ عِنْدَ النَّبِيِّ (ﷺ) بِشَرِيكِ بْنِ سَحْمَاءَ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (الْبَيِّنَةَ أَوْ حَدٌ في ظَهْرِكَ). فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، إِذَا رَأَى أَحَدُنَا عَلَى امْرَأَتِهِ رَجُلًا يَنْطَلِقُ يَلْتَمِسُ الْبَيِّنَةَ، فَجَعَلَ النَّبِيُّ (ﷺ) يَقُولُ : (الْبَيِّنَةَ وَإِلا حَدٌ في ظَهْرِكَ) فَقَالَ هِلاَلٌ : وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ إِنِّي لَصَادِقٌ، فَلَيُنْزِلَنَّ اللَّهُ مَا يُبَرِّىءُ ظَهْرِي مِنَ الْحَدِّ، فَنَزَلَ جِبْرِيلُ وَأَنْزَلَ عَلَيْهِ : وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ.. فَقَرَأَ حَتَّى بَلَغَ . . إنْ كانَ مِنَ الصَّادِقِينَ . فَانْصَرَفَ النَّبِيُّ (ﷺ) فَأَرْسَلَ إِلَيْهَا، فَجَاءَ هِلاَلٌ فَشَهِدَ، وَالنَّبِيُّ (ﷺ) يَقُولُ : (إِنَّ اللَّهَ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبُ؟. ثُمَّ قَامَتْ فَشَهِدَتْ، فَلَمَّا كانَتْ عِندَ الخَامِسَةِ وَقَفُوهَا وَقَالُوا : إِنَّهَا مُوجِبَةٌ. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَتَلَكَّاتْ ونَكَصَتْ، حَتَّى ظَنَنَّا أَنَّهَا تَرْجِعُ، ثُمَّ قالَتْ : لا أَفْضَحُ قَوْمِي سَائِرَ الْيَوْمِ، فَمَضَتْ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (أَبْصِرُوهَا ، فَإِنْ جَاءَتْ بِهِ أَكْحَلَ الْعَيْنَيْنِ، سَابِغَ الأَلْيَتَيْنِ، خَدَلَّجَ السَّاقَيْنِ، فَهُوَ لِشَرِيكِ ابْنِ سَحْمَاءَ فَجَاءَتْ بِهِ كَذَلِكَ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (لَوْلاَ مَا مَضَى مِنْ كِتَابِ الله ، لَكَانَ لِي وَلَهَا شَأْنٌ). سُورَة الْفُرْقانِ

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ হিলাল বিন উমাইয়া তার স্ত্রীর বিরুদ্ধে শারীক বিন সাহমার সাথে জেনার অভিযোগ দিল। নবী (ﷺ) তখন বললেনঃ (চারজন সাক্ষী উপস্থিত করো। অন্যথায় তোমার পীঠে শরীয়তের নির্ধারিত শাস্তি পতিত হবে। হেলাল বললঃ হে আল্লাহর রাসূল! আমাদের কেউ যখন তার স্ত্রীর উপর কোন পুরুষকে দেখতে পায়, তখন কি সে সাক্ষীর তালাশে বের হবে? (তাহলে তো সে কাজ শেষ করে চলে যাবে) নবী (ﷺ)একই কথা বলতে থাকলেনঃ সাক্ষী উপস্থিত কর। অন্যথায় তোমার পীঠে শরীয়তের নির্ধারিত শাস্তি পতিত হবে। হেলাল বললঃ ঐ আল্লাহ্‌র শপথ! যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি অবশ্যই সত্যবাদী। আমার বিশ্বাস আল্লাহ্ অবশ্যই এমন কিছু নাযিল করবেন, যা আমার পিঠকে শাস্তি থেকে মুক্ত করবে। অতঃপর জিবরীল ফেরেশতা আগমণ করল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর এই আয়াতগুলো নাযিল হলঃ

وَٱلَّذِينَ يَرْمُونَ أَزْوَٰجَهُمْ وَلَمْ يَكُن لَّهُمْ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمْ فَشَهَـٰدَةُ أَحَدِهِمْ أَرْبَعُ شَهَـٰدَٰتٍۭ بِٱللَّهِ ۙ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّـٰدِقِينَ ٦ وَٱلْخَـٰمِسَةُ أَنَّ لَعْنَتَ ٱللَّهِ عَلَيْهِ إِن كَانَ مِنَ ٱلْكَـٰذِبِينَ ٧ وَيَدْرَؤُا۟ عَنْهَا ٱلْعَذَابَ أَن تَشْهَدَ أَرْبَعَ شَهَـٰدَٰتٍۭ بِٱللَّهِ ۙ إِنَّهُۥ لَمِنَ ٱلْكَـٰذِبِينَ ٨ وَٱلْخَـٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيْهَآ إِن كَانَ مِنَ ٱلصَّـٰدِقِينَ ٩

“এবং যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের কোন সাক্ষী থাকেনা, এরূপ ব্যক্তির সাক্ষ্য এভাবে হবে যে, সে আল্লাহ্‌র কসম খেয়ে চারবার সাক্ষ্য দেবে যে, সে অবশ্যই সত্যবাদী। এবং পঞ্চমবার বলবে যে, যদি সে মিথ্যাবাদী হয় তবে তার ওপর আল্লাহ্‌র লানত। এবং স্ত্রীর শাস্তি রহিত হয়ে যাবে যদি সে আল্লাহ্‌র কসম খেয়ে চার বার সাক্ষ্য দেয় যে, তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী। এবং পঞ্চমবার বলবে যে, যদি তার স্বামী সত্যবাদী হয় তবে তার ওপর আল্লাহ্ গযব নেমে আসবে”। (সূরা নূরঃ ৬-৯)

এরপর নবী (ﷺ) চলে গেলেন এবং মহিলাকে আনার জন্য লোক পাঠালেন। হেলাল এনে সাক্ষী দিল (কসম খেল)। নবী (ﷺ) বলতে থাকলেনঃ আল্লাহ্ অবশ্যই অবগত আছেন যে, তোমাদের একজন মিথ্যুক। সুতরাং তোমাদের মধ্যে কেউ তাওবা করবে কি? অতঃপর হেলালের স্ত্রী এসে (চারবার) কসম খেল। পঞ্চমবার কসম খাওয়ার সময় লোকেরা তাকে থামিয়ে দিল এবং বলল তোমার কথা যদি মিথ্যা হয়, তাহলে এটি (পঞ্চমবারের কসম) শাস্তিকে আবশ্যক করবে।

ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ এতে মহিলাটি ইস্ততঃ করল এবং সামান্য বিলম্ব করল। আমরা মনে করলাম সে কসম খাওয়া থেকে ফিরে আসবে। অতঃপর সে বললঃ আমি আমার গোত্রের লোকদেরকে চিরকালের জন্য লাঞ্ছিত করবো না। এ কথা বলেই সে পঞ্চমারের কসম পূর্ণ করল। অতঃপর নবী (ﷺ) বললেনঃ তোমরা তার প্রতি খেয়াল রাখো। তার স্ত্রী যদি কালো দু'টি চোখ, বড় নিতম্ব এবং মোটা মোটা নলা বিশিষ্ট সন্তান জন্ম দেয় তাহলে বুঝবে যে, উমাইয়া তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বলে নি। কিন্তু সে যদি লাল টিকটিকির রঙ্গের মত রং বিশিষ্ট সন্তান প্রসব করে, তাহলে সন্তানটি শারীক বিন সাহমার। দেখা গেল রাসূলুল্লাহ (ﷺ) যে গুণাগুণ বিশিষ্ট সন্তান হবে বলে বর্ণনা করেছেন, সেরূপই একটি শিশু সন্তান প্রসব করল। নবী (ﷺ) বললেনঃ এ ব্যাপারে আল্লাহর কিতাবে ফয়সালা না আসলে অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিতাম। (আলোকিত প্রকাশনীঃ ১৭১৪)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৭৫৭ | কিতাবুত্ তাফসীর - Hadith.one