hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৮. কিতাবুত্ তাফসীর

مختصر صحيح البخاري

/৬২ পরিচ্ছেদঃ ইমামের সুতরা মুক্তাদীরও সুতরা

১৭৭৮

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قال : (خَلَقَ اللهُ الْخَلْقَ ، فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ، فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ، فَقَالَ لَهُ: مَهُ، قَالَتْ : هذَا مَقَامُ الْعَائِدِ بِكَ مِنَ الْقَطِيعَةِ، قَالَ : أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ ؟ قالَتْ : بَلَى يَا رَبِّ، قالَ: فَذَاكِ). قالَ أَبُو هُرَيْرَةَ : أَقْرَؤُوا إِنْ شِئْتُمْ فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ ).

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ আল্লাহ্ তাআলা যখন সৃষ্টিকূলকে সৃষ্টি করলেন, তখন রক্তের সম্পর্ক (আত্মীয়তার সম্পর্ক) উঠে দাড়ালো এবং দয়াময় আল্লাহর কোমর ধরল। আল্লাহ তাআলা তখন বললেনঃ থামো! আত্মীয়তার সম্পর্ক বললঃ এটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনাকারীর স্থান। অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি তার থেকে তোমার নিকট আশ্রয় চাই। আল্লাহ তাআলা তখন বললেনঃ যে ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমিও তার সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। এতে কি তুমি সন্তুষ্ট নও? আত্মীয়তার সম্পর্ক তখন বলতে লাগলঃ হে আমার প্রতিপালক! আমি এতে সন্তুষ্ট আছি। আল্লাহ তাআলা তখন বললেনঃ তাই হবে। আবু হুরায়রা (রাঃ) বলেনঃ তোমরা চাইলে কুরআনের এই আয়াতটি পড়তে পারঃ

فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ وَتُقَطِّعُوٓا۟ أَرْحَامَكُمْ ٢٢

“তোমাদেরকে ক্ষমতা প্রদান করলে সম্ভাবনা আছে যে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে (সূরা মুহাম্মাদঃ ২২) (আলোকিত প্রকাশনীঃ ১৭৩৪)
টিকাঃ শরীরের (কোমরের) যে স্থানে লুঙ্গি পরা হয় সেই স্থানকে কোমর বলা হয়। অত্র হাদীছে আল্লাহ্ তাআলার জন্য কোমর সাব্যস্ত করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাহ্ হচ্ছে এ জাতীয় বিষয় যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই এর বাহ্যিক অর্থে বিশ্বাস করা এবং কোন প্রকার অপব্যাখ্যা না করা। আল্লাহর শানে যে রকম কোমর প্রযোজ্য ও শোভনীয় সে রকমই তাঁর কোমর হওয়াটাই স্বাভাবিক।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন