hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৮. কিতাবুত্ তাফসীর

مختصر صحيح البخاري

/৭২ পরিচ্ছেদঃ নামায অবস্থায় শিশু মেয়েকে ঘাড়ে বহন করলে

১৭৯০

সহিহ হাদিস
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كُنْتُ فِي غَزَاةٍ فَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ ابْنَ سَلُولَ يَقُولُ: لاَ تُنْفِقُوا عَلَى مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّى يَنْفَضُّوا مِنْ حَوْلِهِ وَلَئِنْ رَجَعْنَا مِنْ عِنْدِهِ إِلَى الْمَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ فَذَكَرْتُ ذلِكَ لِعَمِّي أَوْ لِعُمَرَ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ (ﷺ) ، فَدَعَانِي فَحَدَّثْتُهُ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ (ﷺ) إِلَى عَبْدِ اللَّهِ بْنِ أُبَيْ وَأَصْحَابِهِ، فَحَلَفُوا مَا قَالُوا، فَكَذَّبَنِي رَسُولُ اللَّهِ (ﷺ) وَصَدَّقَهُ، فَأَصَابَنِي هَمَّ لَمْ يُصِبْنِي مِثْلُهُ فظ، فَجَلَسْتُ فِي الْبَيْتِ، فَقَالَ لِي عَمِّي : مَا أَرَدْتَ إِلَى أَنْ كَذَّبَكَ رَسُولُ اللهِ (ﷺ) وَمَقَتَكَ؟ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: ﴿إِذَا جَاءَكَ المُنَافِقُونَ . فَبَعَثَ إِلَيَّ النَّبِيُّ (ﷺ) فَقَرَأَ فَقَالَ : (إِنَّ اللَّهَ قَدْ صَدَّقَكَ يَا زَيْدُ).

যায়েদ বিন আরকাম (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি এক যুদ্ধে ছিলাম। তখন আব্দুল্লাহ্ ইবনে উবাইকে বলতে শুনলাম, আল্লাহর রাসূলের নিকট যেসব লোক আছে তোমরা তাদের উপর কোনরূপ খরচ করোনা। যেন তারা ছত্রভঙ্গ হয়ে তার নিকট থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। আমরা মদীনায় ফেরত যাওয়ার পর আমাদের শক্তিশালী ও প্রবল ব্যক্তি দুর্বল ব্যক্তিকে মদীনা থেকে তাড়িয়ে দিবে। যায়েদ বিন আরকাম (রাঃ) বলেনঃ আমি আমার চাচা বা উমার (রাঃ) কে এ কথা বলে দিলাম। তিনি তা নবী (ﷺ)-এর কাছে বর্ণনা করলেন। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তাঁকে বিষয়টি বিস্তারিত বললাম।

রাসূলুল্লাহ (ﷺ) তখন আব্দুল্লাহ্ ইবনে উবাই এবং তার সাথীদেরকে ডেকে পাঠালেন। সে এবং তার সাথীরা এসে কসম খেয়ে বলল যে, তারা এ ধরণের কিছু বলে নি। যায়েদ বিন আরকাম (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন এবং মুনাফিক আব্দুল্লাহ্ ইবনে উবাইয়ের কথা বিশ্বাস করলেন। এতে আমি এমন কষ্ট পেলাম, যা জীবনে আর কখনও পাইনি। মানুষের সাথে চলাফেরা বাদ দিয়ে আমি মন খারপ করে বাড়িতে বসে থাকাকেই পছন্দ করলাম। আমার চাচা আমাকে বললেনঃ তুমি কেন এমন কাজ করতে গেলে যার কারণে আল্লাহর রাসূল তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন এবং তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ্ তাআলা তখন এই আয়াতটি নাযিল করলেনঃ

إِذَا جَآءَكَ ٱلْمُنَـٰفِقُونَ قَالُوا۟ نَشْهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِ

“যখন মুনাফিকরা আপনার নিকট আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই তুমি আল্লাহর রাসূল”। (সূরা মুনাফিকুনঃ ১)

নবী (ﷺ) তখন আমার নিকট লোক পাঠালেন এবং সূরা মুনাফিকুন পাঠ করে শুনালেন। এরপর তিনি বললেনঃ হে যায়েদ! নিশ্চয়ই আল্লাহ্ তোমাকে সত্যবাদী বলে ঘোষণা করেছেন। (আলোকিত প্রকাশনীঃ ১৭৪৫)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৭৯০ | কিতাবুত্ তাফসীর - Hadith.one