hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

১০. কিতাবুল আযান

مختصر صحيح البخاري

/২০ পরিচ্ছেদঃ কোন কোন জুলুম অন্য জুলুম থেকে কম পর্যায়ের হয়ে থাকে

৩৯১

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ (ﷺ) يَقُولُ : تَفْضُلُ صَلَاةُ الْجَمِيعِ صَلَاةَ أَحَدِكُمْ وَحْدَهُ، بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا، وَتَجْتَمِعُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ فِي صَلَاةِ الْفَجْرِ) . ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ : فَاقْرَؤُوا إِنْ شِئْتُمْ: إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا.

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের কারো একাকী নামায আদায় করার চেয়ে জামাআতের সাথে নামায আদায় করার ফজীলত পঁচিশ গুণ বেশী। রাতের ফেরেশতাগণ এবং দিনের ফেরেশতাগণ ফজরের নামাযের সময় একত্রিত হয়। অতঃপর আবু হুরায়রা (রাঃ) বললেনঃ তোমাদের ইচ্ছা হলে কুরআনের এই আয়াতটি পাঠ করঃ

﴿أَقِمْ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا﴾

“সূর্য ঢলে যাওয়ার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত নামায কায়েম করো এবং কায়েম করো ফজরের নামায। নিশ্চয়ই ফজরের কুরআন তেলাওয়াতে ফেরেশতাগণ উপস্থিত হয়ে থাকেন। (সূরা বানী ইসরাঈলঃ ৭৮) (আলোকিত প্রকাশনীঃ ৩৮৬)
টিকাঃ মূলতঃ ২৭ গুণ ও ২৫ গুণের মধ্যে কোন দ্বন্দ নেই। এটি মুসল্লীর অন্তরের অবস্থার উপর ভিত্তি করে হয়ে থাকে। সুতরাং কারও জন্য হবে পঁচিশ গুণ আবার একাগ্রতা ও যত্নসহকারে নামায আদায় করার কারণে কারও জন্য হবে ২৭ গুণ। অথবা এও বলা যেতে পারে যে, ২৭ গুণের হাদীছটি অধিক সংখ্যক রাবী থেকে বর্ণিত হয়েছে। সুতরাং ২৭ গুণের হাদীছটি প্রাধান্যপ্রাপ্ত। তা ছাড়া আরও বলা যায় যে, (ক) এ জাতীয় বিষয়ে কম সংখ্যা বেশী সংখ্যার বিরোধী নয়। (খ) তাঁকে যখন যে সংখ্যা অহীর মাধ্যমে জানানো হয়েছিল, তিনি তাই বলেছেন।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ৩৯১ | কিতাবুল আযান - Hadith.one