hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

১০. কিতাবুল আযান

مختصر صحيح البخاري

/২৭ পরিচ্ছেদঃ নামায ঈমানের অংশ

৩৯৯

সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ (ﷺ) مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَأُذُنَ، فَقَالَ : مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ). فَقِيلَ لَهُ : إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، وَأَعَادَ فَأَعَادُوا لَهُ ، فَأَعَادَ الثَّالِثَةَ فَقَالَ: (إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ). فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى، فَوَجَدَ النَّبِيُّ (ﷺ) نَفْسِهِ خِفَّةٌ، فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، كَأَنِّي أَنْظُرُ رِجْلَيْهِ يَخُطَانِ مِنَ الْوَجَعِ، فَأَرَادَ أَبُو بَكْرٍ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَا إِلَيْهِ النَّبِيُّ (ﷺ) أَنْ مَكَانَكَ، ثُمَّ أُتِيَ بِهِ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِهِ . وَكَانَ النَّبِيُّ (ﷺ) يُصَلِّي، وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلَاتِهِ، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ. وفي رواية : جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا .

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ) মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় যখন নামাযের সময় হল এবং আযান দেয়া হল তখন তিনি বললেনঃ আবু বকরকে বল সে যেন মানুষের ইমামতি করে। তাঁকে বলা হল আবু বকর কোমল হৃদয়ের মানুষ। তিনি আপনার স্থানে দাঁড়িয়ে মানুষের ইমামতি করতে পারবেনা। তিনি পুনরায় একই আদেশ করলে তারাও একই জবাব দিলেন। তৃতীয়বার তিনি বললেনঃ নিশ্চয়ই তোমরা ইউসূফ (আঃ) এর বিরুদ্ধে চক্রান্তকারী নারীদের অনুরূপ। অর্থাৎ মহিলারা চক্রান্ত করে যেমনভাবে ইউসূফ (আঃ)কে বিভ্রান্তিতে ফেলেছিল তোমরাও আমাকে সেরূপভাবে বিভ্রান্তিতে ফেলতে চাচ্ছ। আবু বকরকে বল সে যেন মানুষের ইমামতি করে। আবু বকর বের হয়ে নামাযে দাঁড়ালেন। এমন সময় নবী (ﷺ) কিছুটা সুস্থতা অনুভব করলেন। তাই তিনি দু'জন লোকের কাঁধে ভর দিয়ে ঘর থেকে বের হলেন। আয়েশা (রাঃ) বলেনঃ আমি যেন এখনও সে দৃশ্য অবলোকন করছি, যখন তিনি রোগ যন্ত্রনায় নিজ পা দু'টি মাটিতে হিঁচড়ে চলছিলেন। আবু বকর (রাঃ) তাঁকে দেখে পিছনে চলে আসতে চাইলেন। নবী (ﷺ) তাঁর দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, তুমি নিজ স্থানেই থাক। অতঃপর তাঁকে মসজিদে নিয়ে যাওয়া হল। তিনি আবু বকরের পার্শ্বে বসলেন। নবী (ﷺ) নামায পড়ছিলেন। আবু বকর (রাঃ) নবী (ﷺ)-এর নামাযের অনুসরণ করছিলেন। আর লোকেরা আবু বকরের নামাযের অনুসরণ করে নামায আদায় করছিল। অন্য বর্ণনায় আছে, নবী (ﷺ) আবু বকরের বাম পার্শ্বে বসেছিলেন। আর আবু বকর দাঁড়িয়ে নামায পড়ছিলেন। (আলোকিত প্রকাশনীঃ ৩৯৪)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন