hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

১০. কিতাবুল আযান

مختصر صحيح البخاري

/৬২ পরিচ্ছেদঃ ইমামের সুতরা মুক্তাদীরও সুতরা

৪৪৪

সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قال : انْطَلَقَ النَّبِيُّ (ﷺ) فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ، عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظِ، وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْهِمُ الشُّهُبُ، فَرَجَعَتِ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ، فَقَالُوا : مَا لَكُمْ؟ فَقَالُوا : حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ . قَالُوا : مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ إِلا شَيْءٌ حَدَثَ، فَاضْرِبُوا مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبِهَا، فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ فَانْصَرَفَ أُولئِكَ الَّذِينَ تَوَجَّهُوا نَحْوَ تِهَامَةَ، إِلى النَّبِيِّ (ﷺ) وَهُوَ بِنَخْلَةَ، عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظِ، وَهُوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلَاةَ الْفَجْرِ، فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ اسْتَمَعُوا لَهُ، فَقَالُوا : هذا وَاللَّهِ الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، فَهُنَالِكَ حِينَ رَجَعُوا إِلَى قَوْمِهِمْ، فقَالُوا : يَا قَوْمَنَا : ﴿إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا فَأَنْزَلَ اللهُ عَلَى نَبِيِّهِ : قُلْ أُوحِيَ إِلَيَّ، وَإِنَّمَا أَوْحِيَ إِلَيْهِ قَوْلُ الْجِنِّ .

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ) একদল সাহাবীকে সাথে নিয়ে উকাযের বাজারের দিকে রওনা হলেন। এ সময় শয়তানদের (দুষ্ট জিনদের) জন্য আকাশের সংবাদ সংগ্রহ করার পথ বন্ধ করে দেয়া হয়েছিল এবং তাদের উপর তখন অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করা হত। শয়তানেরা তাদের গোত্রের কাছে ফিরে আসলে তারা বললঃ তোমাদের কি হল? উত্তরে তারা বললঃ আমাদের ও আকাশের সংবাদের মাঝে প্রতিবন্ধকতা তৈরী করা হয়েছে এবং আমাদের উপর অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করা শুরু হয়েছে। তারা বললঃ নিশ্চয়ই কোন বিরাট ঘটনা তোমাদের ও আকাশের সংবাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

সুতরাং তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তে পরিভ্রমণ করে দেখ কিসে তোমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের পথে বাঁধার সৃষ্টি করেছে? তাই তারা অনুসন্ধানে বের হল। তাদের যে দলটি তিহামার দিকে বের হয়ে ছিল তারা নবী (ﷺ)-এর নিকট পৌছে গেল। তখন তিনি উকাযের বাজারের দিকে যাত্রা করে নাখলা নামক স্থানে অবস্থান করে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামায আদায় করছিলেন। কুরআন পাঠের আওয়াজ শুনে জিনেরা সেদিকে মনোনিবেশ করল। তারা বললঃ আল্লাহর শপথ! এটিই তোমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের পথে বাঁধার সৃষ্টি করেছে। ঐ খান থেকেই তারা তাদের জাতির কাছে ফেরত গিয়ে বললঃ হে আমাদের সম্প্রদায়! আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি। যা সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না। (সূরা জিনঃ ১-২) তখন আল্লাহ তাআলা তাঁর নবীর উপর قُلْ أوْحِيَ إِلَيَّ সূরা জিন নাযিল করেন এবং জিনদের কথোপকথন তাঁকে জানিয়ে দেয়া হয়। (আলোকিত প্রকাশনীঃ ৪৩৮)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ৪৪৪ | কিতাবুল আযান - Hadith.one