hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

১৯. কিতাবুত্ তাহাজ্জুদ (তাহাজ্জুদ নামায)

مختصر صحيح البخاري

/১৮ পরিচ্ছেদঃ সকল পাপ কাজ জাহেলীয়াতের অন্তর্ভূক্ত। পাপ কাজে লিপ্ত হলেই কাউকে কাফের বলা যাবেনা

৬১৪

সহিহ হাদিস
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : كانَ رَسُولُ اللهِ (ﷺ) يُعَلِّمُنَا الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، يَقُولُ : (إِذَا هَمَّ أحَدُكُمْ بِالأَمرِ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْن مِنْ غَيْرِ الْفَرِيضَةِ، ثُمَّ لِيَقُلْ : اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذا الأَمْرَ خَيْرٌ لِي، فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي، أَوْ قَالَ: عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ، فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي، فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي، أَوْ قَالَ : فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ، فَأَصْرِفُهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي بِهِ. قَالَ : وَيَسمِّي حَاجَتَهُ).

জাবের বিন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যেমন আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন ঠিক তেমনিভাবে প্রত্যেক বিষয়ে ইস্তেখারা শিক্ষা দিতেন। তিনি বলতেনঃ তোমাদের কেউ যখন কোন গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করে তখন সে যেন ফরয ছাড়া দু'রাকআত নামায আদায় করে। অতঃপর যেন এই দুআটি পড়েঃ

اللّٰهُمَّ إِنِّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ، اللّٰهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِيْنِيْ وَمَعَاشِىْ وَعَاقِبَةِ أَمْرِيْ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هٰذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِيْ دِيْنِيْ وَمَعَاشِىْ وَعَاقِبَةِ أَمْرِيْ فَاصْرِفْهُ عَنّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ بِهٖ.

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আস্তাখীরুকা বি-ইলমিকা ওয়া আস্তাকদিরুকা বি-কুদরাতিকা ওয়া আস্-আলুকা মিন ফাযলিকাল আযীম। ফা-ইন্নাকা তাকদিরু ওয়া লা-আকদিরু ওয়া তা'লামু ওয়া লা-আ'লামু ওয়া আন্তা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খাইরুন লী ফী দ্বীনী ওয়া মাআশী ওয়া আকিবাতি আমরী ফাকদুরহু লী, ওয়া ইয়াসসিরহু লী, ছুম্মা বারিক লী ফীহি, ওয়া ইন কুন্তা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লী ফী দ্বীনী ওয়া মাআশী ওয়া আকিবাতি আমরী ফাসরিফহু আন্নী, ওয়া ওয়াসরিফনী আনহু, ওয়াক্‌দুর লিয়াল খাইরা হাইছু কানা, ছুম্মা রায্‌যিনী বিহি।

“হে আল্লাহ্ আমি তোমার জ্ঞানের দোহাই দিয়ে তোমার কাছে কল্যাণ কামনা করছি এবং তোমার শক্তির বদৌলতে তোমার কাছে শক্তি কামনা করছি আর তোমার কাছেই তোমার মহাদান কামনা করছি। কারণ নিশ্চয় তুমি শক্তির অধিকারী কিন্তু আমি মোটেও শক্তি রাখিনা। আর তুমি সবই জান অথচ আমি কিছুই জানিনা, আর তুমি তো অদৃশ্যেরও জ্ঞানী। হে আল্লাহ! তুমি যদি জান, আমার এই কাজটা আমার জন্য ভাল হবে, আমার দ্বীনে ও দুনিয়ার জীবনে এবং পরিণামে,

বর্ণনাকারী বলেনঃ অথবা তিনি বলেছেনঃ আমার ভবিষ্যৎ ও বর্তমানের কাজে তাহলে ঐ কাজের শক্তি আমাকে দাও এবং তা আমার জন্য সহজ করে দাও। অতঃপর তাতে আমার জন্য বরকত দাও। আর যদি তুমি জান যে আমার এই কাজটা আমার জন্য মন্দ হবে আমার দ্বীনে ও দুনিয়াবী জীবনে এবং পরিণামে বর্ণনাকারী বলেনঃ অথবা তিনি বলেছেনঃ আমার তড়িৎ কাজে ও বিলম্বিত কাজে তাহলে তা আমার নিকট থেকে দূরে সরিয়ে দাও এবং আমাকেও তা থেকে দূরে রাখ। আর আমার জন্য ভাল কাজের ফয়সালা কর তা যেখানে আছে। অতঃপর তা দ্বারা আমাকে সন্তুষ্ট করে দাও। অতঃপর প্রয়োজনটির নাম উল্লেখ করবে। (আলোকিত প্রকাশনীঃ ৬০৫)
টিকাঃ এ দু'আ পড়ার সময় হাযাল আমরা শব্দের স্থানে ঐ কাজটির নাম উল্লেখ করতে হবে যার জন্য ইস্তেখারা করা হবে। একান্ত আরবী বলতে না পারলে বিষয়টি মনের মধ্যে হাজির রাখবে। আরও বলে রাখা দরকার যে, হাদীছে বর্ণিত দুআর মূল শব্দগুলো বর্ণনায় দুই স্থানে বর্ণনকারী সন্দেহ পোষণ করেছেন এবং দুই ধরণের শব্দ বর্ণনা করেছেন। পাঠকদের সুবিধার্থে বাংলা উচ্চারণে এবং তার পূর্বে আরবী শব্দগুলো একভাবেই লিখা হয়েছে।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন