hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

২৪. কিতাবুয্ যাকাত

مختصر صحيح البخاري

/৩১ পরিচ্ছেদঃ যাকাত ইসলামের একটি রুকন

৭৪৩

সহিহ হাদিস
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّ النَّبِيَّ (ﷺ) جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى الْمِنْبَر، وَجَلَسْنَا حَوْلَهُ، فَقَالَ: (إِنِّي مِمَّا أَخَافُ عَلَيْكُمْ مِنْ بَعْدِي مَا يُفْتَحُ عَلَيْكُمْ مِنْ زَهْرَةِ الدُّنْيَا وَزِينَتِهَا). فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، أَو يَأْتِي الخَيْرُ بِالشَّرِّ؟ فَسَكَتَ النَّبِيُّ (ﷺ) ، فَقِيلَ لَهُ: لَهُ : مَا شَأْنُكَ، تُكَلِّمُ النَّبِيَّ (ﷺ) وَلَا يُكَلِّمُكَ؟ فَرَأَيْنَا أَنَّهُ يَنْزِلُ عَلَيْهِ الوَحْيُ، قَالَ فَمَسَحَ عَنْهُ الرُّحَضَاءَ، فَقَالَ: أَيْنَ السَّائِلُ؟). وَكَأَنَّهُ حَمِدَهُ فَقَالَ : (إِنَّهُ لاَ يَأْتِي الخَيْرُ بِالشَّرِّ، وَإِنَّ مِمَّا يُنْبِتُ الرَّبِيعُ يَقْتُلُ أَوْ يُلِمُّ ، إِلَّا آكِلَةَ الْخَضْرَاءِ، أَكَلَتْ حَتَّى إِذَا امْتَدَّتْ خَاصِرَتَاهَا، أَسْتَقْبَلَتْ عَيْنَ الشَّمْسِ، فَثَلَطَتْ، وَبَالَتْ، وَرَتَعَتْ، وَإِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَنِعْمَ صَاحِبُ المُسْلِم ما أَعْطَى مِنْهُ الْمِسْكِينَ وَالْيَتِيمَ وَابْنَ السَّبِيلِ - أَوْ كَمَا قَالَ النَّبِيُّ (ﷺ) - وَإِنَّهُ مَنْ يَأْخُذُهُ بِغَيْرِ حَقِّهِ، كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ، وَيَكُونُ شَهِيدًا عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ) .

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ) কোন একদিন মিম্বারের উপর বসলেন। আমরা তাঁর চার পাশে বসলাম। তিনি তখন বললেনঃ আমার পরে তোমাদের ব্যাপারে আমি যেসব বিষয়ের ভয় করছি তা হল তোমাদের জন্য দুনিয়ার চাকচিক্য ও শোভা- সৌন্দর্য খুলে দেয়া হবে। তখন এক ব্যক্তি বললঃ হে আল্লাহর রাসূল! কল্যাণ কি কখনও অকল্যাণ নিয়ে আসে? নবী (ﷺ) চুপ রইলেন। লোকটিকে বলা হলঃ তোমার কি হয়েছে? তুমি নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে কথা বলছ? অথচ তিনি তোমার সাথে কোন কথাই বলছেন না। অতঃপর আমরা বুঝতে পারলামঃ তার নিকট অহী নাযিল হচ্ছে। বর্ণনাকারী বলেনঃ অতঃপর নবী (ﷺ) স্বীয় চেহারা মোবারক হতে ঘাম মুছে বললেনঃ প্রশ্নকারী লোকটি কোথায়? মনে হচ্ছিল নবী (ﷺ) যেন লোকটির প্রশংসা করলেন। তিনি বললেনঃ নিশ্চয় কল্যাণ কখনও অকল্যাণ বয়ে আনে না। তবে কথা এই যে, বসন্তকাল এমন কিছু ঘাস উৎপন্ন করে যা জীব- জন্তুকে কখনও মেরে ফেলে অথবা মৃত্যুর নিকটবর্তী করে ফেলে। তবে ঐ তৃণভোজী পশু ব্যতীত যে উদর পূর্ণ হওয়া পর্যন্ত ভক্ষণ করে ও সূর্যের দিকে মুখ করে পায়খানা করে এবং পেশাব করে। অতঃপর পুনরায় সে ভক্ষণ করতে শুরু করে। নিশ্চয়ই এ সমস্ত ধন-সম্পদ আকর্ষণীয় এবং মিষ্ট। সুতরাং ঐ ধন-সম্পদ মুসলিমের উত্তম বন্ধু, যা থেকে নিঃস্ব, ইয়াতীম এবং মুসাফিরকে দান করা হয়। কিন্তু যে ব্যক্তি অন্যায়ভাবে ধন-সম্পদ উপার্জন করে সে ঐ ব্যক্তির ন্যায় যে আহার করে অথচ পরিতৃপ্ত হয়না। ঐ মাল কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী হবে। (আলোকিত প্রকাশনীঃ ৭৩১)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ৭৪৩ | কিতাবুয্ যাকাত - Hadith.one