hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

২৬. কিতাবুল হজ্জ

مختصر صحيح البخاري

/৪৩ পরিচ্ছেদঃ পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করা কবীরা গুনাহ

৮২৫

সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّها سَأَلَهَا ابْنُ أُخْتِهَا عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: (إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا ) . قَالَ : فَوَاللَّهِ مَا عَلَى أَحَدٍ جُنَاحٌ أَنْ لَا يَطوف بِالصَّفَا وَالمَرْوَةِ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أُخْتِي، إِنَّ هذِهِ لَوْ كَانَتْ كَمَا أَوَّلْتَها عَلَيْهِ، كَانَتْ : لا جُناحَ عَلَيْهِ أَنْ لَا يَتَطَوَّفَ بِهِمَا، وَلَكِنَّهَا أُنْزِلَتْ فِي الْأَنْصَارِ، كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا، يُهِلُونَ لِمَنَاةَ الطَّاغِيَةِ، الَّتِي كَانُوا يَعْبُدُونَهَا عِنْدَ المُشَلَّلِ، فَكَانَ مَنْ أَهَلَّ يَتَحَرَّجُ أَنْ يَطْوَّفَ بِالصَّفَا وَالمَرْوَةِ، فَلَمَّا أَسْلَمُوا، سَأَلُوا رَسُولَ اللَّهِ (ﷺ) عَنْ ذلِكَ، قَالُوا : يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا نَتَحَرَّجُ أَنْ نَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَأَنْزَلَ اللهُ تَعَالَى: ﴿إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ ) . الآيَةَ . قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا : وَقَدْ سَنَّ رَسُولُ اللهِ (ﷺ) الطَّوَافَ بَيْنَهُمَا ، فَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَتْرُكَ الطَّوَافَ بَيْنَهُمَا .

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

একদা তাঁকে তাঁর ভাগ্নে উরওয়া ইবনে যুবায়ের আল্লাহর এই বাণী সম্পর্কে জিজ্ঞেস করলেনঃ

(إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا)

“নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। সুতরাং যে ব্যক্তি কাবা ঘরের হজ্জ বা উমরাহ করবে তাদের উপর এ দু'টি পাহাড়ের মাঝখানে সাঈ করাতে কোন দোষ নেই। তিনি আরো বলেনঃ আয়াত থেকে জানা গেল যে, কেউ যদি সাফা-মারওয়ার মাঝখানে সাঈ না করে তার কোন গুনাহ হবেনা। এ কথা শুনে আয়েশা (রাঃ) বললেনঃ হে বোনের ছেলে! তুমি অত্যন্ত খারাপ কথা বলেছ। আয়াতের অর্থ যদি তাই হত যেমন তুমি মনে করছ তাহলে এ রকম হতঃ

(فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ لَا يَّطَّوَّفَ بِهِمَا)

“উক্ত পাহাড়দ্বয়ের মাঝখানে তাওয়াফ না করলে কোন গুনাহ নেই। মূলকথা এই যে, আয়াতটি আনসারদের ব্যাপারে নাযিল হয়েছে। ইসলাম গ্রহণের পূর্বে তারা মানাতের জন্য (মানাত নামক মূর্তির জন্য) ইহরাম বাঁধত। মুশাল্লালের নিকট স্থাপিত এই মূর্তিটির তারা পূজা করত। এ জন্যই তাদের কেউ যখন হজ্জ কিংবা উমরা'র ইহ্‌রাম বাঁধত তখন সাফা-মারওয়ার মাঝখানে সাঈ করাকে গুনাহর কাজ মনে করত। যখন তারা ইসলাম গ্রহণ করল তখন এ ব্যাপারে তারা রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলঃ হে আল্লাহর রাসূল! আমরা ইসলাম গ্রহণের পূর্বে সাফা- মারওয়ার মাঝখানে সাঈ করাকে খারাপ মনে করতাম। অতঃপর আল্লাহর এই বাণীটি অবতীর্ণ হয়ঃ “নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম”।

আয়েশা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সাফা-মারওয়ার মাঝখানে সাঈ করাকে সুন্নাত হিসেবে চালু করেছেন। কাজেই উক্ত পাহাড় দু'টির মাঝখানে সাঈ করা ছেড়ে দেয়ার অধিকার কারো নেই৷
(আলোকিত প্রকাশনীঃ ৮১৩)
টিকাঃ এখানে শাব্দিক অর্থে সুন্নাত শব্দটি ব্যবহৃত হয়েছে। যদ্বারা ফরয উদ্দেশ্য, যা অবশ্যই করণীয়। পারিভাষিক অর্থের সুন্নাত উদ্দেশ্য নয়, যা করলে ছাওয়াব না করলে পাপ নেই৷

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ৮২৫ | কিতাবুল হজ্জ - Hadith.one