hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২১ পরিচ্ছেদঃ মুনাফেকের আলামত

১৬৩৯

সহিহ হাদিস
عَنْ عُمَرَ بْن الخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّهُ كَانَ يَسيرُ مَعَ النَّبِيِّ (ﷺ) لَيْلًا، فَسَأَلَهُ عُمَرُ بْنُ الخَطَابِ عَنْ شَيْءٍ فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ ، ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ، ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ، فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ : ثَكِلَتْكَ أُمُّكَ يَا عُمَرُ، نَزَرْتَ رَسُولَ اللهِ (ﷺ) ثَلاثَ مَرَّاتٍ كُلَّ ذَلِكَ لَا يُجيبُكَ، قَالَ : عُمَرُ : فَحَرَّكْتُ بِعِيرِي ثُمَّ تَقَدَّمْتُ أَمَامَ المُسْلِمِينَ، وَخَشَيْتُ أَنْ يَنْزِلَ فِي قُرْآنٌ، فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِحًا يَصْرُخُ بِي، فَقُلْتُ : لَقَدَ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِي قُرْآنٌ، وَجِئْتُ رَسُولَ الله (ﷺ) فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: (لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ اللَّيْلَةَ سُوْرَةٌ، لَهِيَ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ . ثُمَّ قَرَأَ : (إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا)) .

উমার বিন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি রাত্রিকালে কোন এক সফরে নবী (ﷺ)-এর সাথে পথ চলছিলেন। এমন সময় উমার (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি বিষয়ে প্রশ্ন করলেন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) কোন উত্তর দেন নি। তিনি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি কোন উত্তর দেন নি। এভাবে তৃতীয়বার প্রশ্ন করার পরও কোন উত্তর দেন নি। অতঃপর উমার (রাঃ) নিজেকে উদ্দেশ্য করে বললেনঃ হে উমার তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। তুমি রাসূলুল্লাহ (ﷺ) কে তিনবার পীড়াপিড়ি করলে। কিন্তু তিনি কোনবারই কোন জবাব দিলেন না। উমার বিন খাত্তাব বলেনঃ আমি তখন আমার উটকে জোরে হাঁকিয়ে মুসলিমদের আগে চলে গেলাম। আমার ভয় হল যে, আমার সম্পর্কে হয়তো কুরআন নাযিল হতে পারে। ইতি মধ্যে এক ব্যক্তি আমাকে চিৎকার করে ডাকতে শুরু করল। উমার (রাঃ) বলেনঃ আমি বললামঃ আমার ভয় হচ্ছে যে, আমার সম্পর্কে হয়তো কুরআন নাযিল হয়ে গেল কি না। যাই হোক আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে সালাম দিলাম। তিনি বললেনঃ আজ রাতে আমার প্রতি একটি সূরা নাযিল হয়েছে, যা আমার নিকট দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তুর চেয়েও প্রিয়। অতঃপর নবী (ﷺ) এই বাণীটি পাঠ করলেনঃ

(إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًۭا مُّبِينًۭا)

“নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি”। (সূরা ফাতাহঃ ০১) (আলোকিত প্রকাশনীঃ ১৫৯৮)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৬৩৯ | কিতাবুল মাগাযী - Hadith.one