hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২১ পরিচ্ছেদঃ মুনাফেকের আলামত

১৬৪০

সহিহ হাদিস
عَنِ الْمِسْوَرِ بْنِ مَحْرَمَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : لَمَّا خَرَجَ النَّبِيُّ (ﷺ) عَامَ الحُدَيْبِيَّةِ في بِضْعَ عَشَرةَ مِائَةٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا أَتَى ذَا الحُلَيْفَةَ، قَلَّدَ الْهَدْيَ وَأَشْعَرَهُ وَأَحْرَمَ مِنْهَا بِعُمْرَةٍ، وَبَعَثَ عَيْنًا لَهُ مِنْ خُزَاعَةَ، وَسَارَ النَّبِيُّ (ﷺ) حَتَّى كَانَ بِغَدِيرِ الْأَشْطَاطِ أَتَاهُ عَيْنُهُ، قالَ : إِنَّ قُرَيْشًا جَمَعُوا لَكَ جُمُوعًا، وَقَدْ جَمَعُوا لَكَ الأَحَابِيش، وَهُمْ مُقَاتِلُوكَ، وَصَادُّوكَ عَن الْبَيْتِ، وَمَانِعُوكَ. فَقَالَ: (أَشِيرُوا أَيُّهَا النَّاسُ عَلَيَّ، أَتَرَوْنَ أَنْ أَمِيلَ إِلَى عِبَالِهِمْ وَذَرَارِي هَؤُلَاءِ الَّذِينَ يُرِيدُونَ أَنْ يَصُدُّونَا عَن الْبَيْتِ، فَإِنْ يَأْتُونَا كَانَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَدْ قَطَعَ عَيْنَا مِنَ الْمُشْرِكِينَ، وَإِلا تَرَكْنَاهُمْ مَحْرُوبِينَ؟ قَالَ أَبُو بَكْرٍ : يَا رَسُولَ اللهِ، خَرَجْتَ عَامِدًا لِهَذَا البيت، لا تُرِيدُ قَتْلَ أَحَدٍ، وَلَا حَرْبَ أَحَدٍ، فَتَوَجَّهُ لَهُ، فَمَنْ صَدَّنَا عَنْهُ قاتَلْنَاهُ قالَ : (أَمْضُوا عَلَى أَسْمِ اللَّهِ) .

মিসওয়ার বিন মাখরামা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ হুদায়বিয়ার বছর নবী (ﷺ) এক হাজারের অধিক সাথী নিয়ে মদীনা থেকে বের হলেন। যুল হুলায়ফায় এসে তিনি কোরবানীর পশুর গলায় মালা পরালেন, পশুর কৃ’জ কাটলেন এবং যুল হুলায়ফা থেকে উমরার ইহরাম বাঁধলেন এবং মক্কার খবরাদি সংগ্রহ করার জন্য (গোয়েন্দাগিরীর জন্য) খুযাআ গোত্রের একজনকে পাঠালেন। নবী (ﷺ) যাত্রা শুরু করলেন। তিনি যখন “গাদীরুল আশতাত” নামক স্থানে পৌঁছলেন তখন তাঁর দূত এসে জানাল যে, কুরাইশরা বিরাট একটি সৈন্যদল আপনার বিরুদ্ধে প্রস্তুত করে বসে আছে। বিভিন্ন গোত্র হতে এ সৈন্যদল সংগ্রহ করা হয়েছে। তারা আপনার বিরুদ্ধে লড়াই করতে এবং আপনাকে কাবাঘর হতে বাধা দিতে প্রস্তুত রয়েছে।

তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হে লোক সকল! তোমরা আমাকে পরামর্শ প্রদান কর। তোমরা কি মনে কর যে, তাদের সন্তান-সন্ততিদের ঝাপিয়ে পড়ি? এরা আমাদেরকে আল্লাহর ঘর হতে বিরত রাখতে চায়। তারা যদি লড়াই করার জন্য আসে, তাহলে আল্লাহ মুশরিকদের এক দল সৈন্যকে আমাদের থেকে ফিরিয়ে দিয়েছেন। আর তারা যদি কথা না মানে, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়ব।

আবু বকর (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনি শুধু আল্লাহর ঘরের যিয়ারতের উদ্দেশ্যে এসেছেন। কারো বিরুদ্ধে যুদ্ধ বা কাউকে হত্যা করতে আসেন নি। সুতরাং বাইতুল্লাহ্ যিয়ারতের উদ্দেশ্যে অগ্রসর হোন। আমাদেরকে যে বাঁধা দিবে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। নবী (ﷺ) তখন বললেনঃ তাহলে আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হও। (আলোকিত প্রকাশনীঃ ১৫৯৯)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন