hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২৩ পরিচ্ছেদঃ জিহাদ ঈমানের অংশ

১৬৪৬

সহিহ হাদিস
عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : لَمَّا غَزَا رَسُولُ اللَّهِ (ﷺ) خَيْبَرَ، أَشْرَفَ النَّاسُ عَلَى وَادٍ، فَرَفَعُوا أَصْوَاتَهُمْ بالتكْبِيرِ : اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلا اللهُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (أَرْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ ، إِنَّكُمْ لَا تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبا ، إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا قَرِيبًا، وَهُوَ مَعَكُمْ . وَأَنَا خَلْفَ دَابَّةِ رَسُولِ اللَّهِ (ﷺ) ، فَسَمِعَنِي وَأَنَا أَقُولُ : لا حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللّٰهِ، فَقَالَ لِي: (يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْس). قُلْتُ : لَبِّيكَ يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : (أَلا أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كَيْرٍ مِنْ كُنُوزِ الجَنَّةِ؟ قُلْتُ : بَلَى يَا رَسُولَ اللَّهِ، فِدَاكَ أَبِي وَأُمِّي، قَالَ : (لَا حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللّٰهِ) .

আবু মুসা আশআরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন খায়বার অভিযানে বের হলেন, তখন একটি উপত্যকায় পৌঁছে লোকেরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহ্ এই তাকবীর ধ্বনি বলুন্দ কণ্ঠে উচ্চারণ করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা নিজেদের প্রতি সদয় হও। অর্থাৎ তোমরা এত জোরে চিৎকার করে তাকবীর পাঠ করোনা। কেননা তোমরা কোন বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছো না; বরং তোমরা যাকে ডাকছো তিনি অতি শ্রবণকারী, অতি নিকটবর্তী। আর তিনি তোমাদের সাথেই রয়েছেন। আবু মুসা আশআরী (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সওয়ারীর পিছনে ছিলাম। তিনি আমাকে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে শুনে বললেনঃ হে আব্দুল্লাহ্ বিন কায়েস! আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমি উপস্থিত আছি। তখন তিনি বললেনঃ আমি কি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দিব না, যা বেহেশতের ভান্ডারসমূহের একটি ভান্ডার? আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক! আপনি আমাকে তা শিখিয়ে দিন। তিনি বললেনঃ তা হলঃ 'লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ'। (আলোকিত প্রকাশনীঃ ১৬০৫)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৬৪৬ | কিতাবুল মাগাযী - Hadith.one