hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৭. কিতাবুল মাগাযী

مختصر صحيح البخاري

/২৩ পরিচ্ছেদঃ জিহাদ ঈমানের অংশ

১৬৪৭

সহিহ হাদিস
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِي رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) الْتَقَى هُوَ وَالمُشْرِكُونَ فَاقْتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللهِ (ﷺ) إِلَى عَسْكَرِهِ وَمَالَ الآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسولِ اللهِ (ﷺ) رَجُلٌ لا يَدَعُ لَهُمْ شَاذَّةٌ وَلَا فَاذَّةٌ إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقِيلَ: مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلاَنٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) : (أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ). فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : أَنَا صَاحِبُهُ، قَالَ: فَخَرَجَ مَعَهُ كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ قالَ: فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ سَيْفَهُ بِالْأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ فَقَتَلَ نَفْسَهُ، فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ (ﷺ) فَقَالَ : أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللهِ، قالَ: (وَمَا ذَاكَ؟ قَالَ الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ، فَقُلْتُ : أَنَا لَكُمْ بِهِ، فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرحَ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ المَوْتَ ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الْأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ . فَقَالَ رَسُولُ اللهِ (ﷺ) عِنْدَ ذلِكَ : (إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الجَنَّةِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ. وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ، فِيمَا يَبْدُو لِلنَّاسِ، وَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ).

সাহল বিন সা'দ আস্-সা'দী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মুশরিকদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করলেন। রাসূলুল্লাহ (ﷺ) যখন স্বীয় সেনা ছাউনীতে ফিরে আসলেন এবং অন্যরাও তাদের সেনা ছাউনীতে ফিরে গেল তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের মধ্যে এমন একজন লোক দেখা গেল যে, ঐ দিন একাকী বা দলবদ্ধ কোন শত্ৰুই তার আক্রমণ হতে রেহাই পায় নি; বরং পিছু ধাওয়া করে তরবারির আঘাতে তাকে হত্যা করেছেন। তাই তার সম্পর্কে এক ব্যক্তি বরলঃ অমুক ব্যক্তি আজ একাই যা করেছে, আমাদের মধ্যে থেকে আর কেউ তা করতে পারে নি। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে তো জাহান্নামের অধিবাসী। এ কথা শুনে মুসলিমদের এক ব্যক্তি বললঃ তার পরিণতি জানার জন্য আমি তার সাথী হবো। বর্ণনাকারী বলেনঃ অতঃপর ঐ ব্যক্তি তার সাথে বের হল। সে যখনই থামতো সেও থেমে যেতো। আবার সে যখন দ্রুত চলত তখন সেও তার সাথে দ্রুত চলত। অবশেষে সে মারাত্মকভাবে আহত হয়ে দ্রুত মৃত্যু কামনা করল। তাই সে তরবারির গোড়া মাটিতে রেখে অগ্রভাগ নিজের বুকে সজোরে চেপে ধরে আত্মহত্যা করল।

এ দৃশ্য দেখে অনুসরণকারী লোকটি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ব্যাপার কি? সে বললঃ যে লোকটি সম্পর্কে আপনি একটু আগে বলেছিলেন যে, সে জাহান্নামী এবং লোকেরা সেই কথাটি কষ্টকর মনে করেছিল বলে আমি তাদেরকে বলেছিলামঃ লোকটির অবস্থা জানার জন্য আমি নিজে তাকে অনুসরণ করব, তাই আমি তার পেছনে লেগে থাকলাম। অতঃপর সে মারাত্মকভাবে আহত হল এবং দ্রুত মৃত্যু কামনা করল৷ তাই নিজের তরবারির গোড়া মাটিতে রেখে তীক্ষ্ণ অগ্রভাগ বুকের সাথে লাগিয়ে সজোরে ঝুকে পড়ে আত্মহত্যা করল। সব কথা শুনার পর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ অনেক সময় মানুষ বাহ্যিক দৃষ্টিতে জান্নাতবাসীদের আমলের ন্যায় আমল করে। অথচ সে জাহান্নামী। আবার অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে কোন ব্যক্তি জাহান্নামীদের আমলের ন্যায় আমল করে। অথচ সে জান্নাতী। (আলোকিত প্রকাশনীঃ ১৬০৭)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন