hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৮. কিতাবুত্ তাফসীর

مختصر صحيح البخاري

/৫০ পরিচ্ছেদঃ মনী (বীর্য) ধৌত করা এবং ঘষে উঠিয়ে ফেলা

১৭৬৪

সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ أَخُو أَبِي القُعَيْس بَعْدَ مَا أُنْزِلَ الْحِجَابُ فَقُلْتُ : لَا آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ فِيهِ النَّبِيَّ ، فَإِنَّ أَخَاهُ أَبَا الْفُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْفُعَيْسِ فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ (ﷺ) فَقُلْتُ لَهُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْفُعَيْسِ اسْتَأْذَنَ عَلَيَّ، فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى اسْتَأْذِنَكَ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (وَمَا مَنَعَكِ أَنْ تَأْذَنِي، عَمُّكِ). قُلْتُ : يَا رَسُولَ اللهِ، إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي أَمْرَأَةُ أبِي الْقُعَيْسِ، فَقَالَ: (الذَنِي لَهُ، فَإِنَّهُ عَمُّكِ تَرِبَتْ يَمِينُكِ) .

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ পর্দার আয়াত নাযিল হওয়ার পর আবুল কুওয়াইসের ভাই আফলাহ আমার নিকট প্রবেশের অনুমতি চাইলে আমি বললামঃ এ ব্যাপারে আমি নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অনুমতি না নিয়ে তাকে প্রবেশের অনুমতি দেব না। কেননা আবুল কুয়াইস আমাকে দুধ পান করায় নি। অবশ্য আবুল কুয়াইসের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছিল। নবী (ﷺ) আগমণ করার পর আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আবুল কুয়াইস-এর ভাই আফলাহ্ আমার কাছে প্রবেশের অনুমতি চেয়েছিল। কিন্তু আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে তাকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছি। নবী (ﷺ) তখন বললেনঃ তোমার চাচাকে অনুমতি দিতে কিসে তোমাকে বারণ করল। আমি বললামঃ হে আল্লাহর রাসূল! সেই পুরুষ তো আমাকে দুধ পান করায় নি। বরং আমাকে আবুল কুয়াইসের স্ত্রী দুধ পান করিয়েছে। নবী (ﷺ) তখন তাঁকে বললেনঃ তোমার ডান হাত ধুলোমলিন হোক! তুমি তাকে অনুমতি দাও। কেননা সে তোমার চাচা৷ (আলোকিত প্রকাশনীঃ ১৭২১)
টিকাঃ অন্য হাদীছে রয়েছে, রক্তের সম্পর্কের কারণে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, দুগ্ধ সম্পর্কের কারণেও অনুরূপ লোকদের পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। সুতরাং রক্তসম্পর্কীয় চাচার সাথে অর্থাৎ কোন মহিলা তার পিতার নিজ ভাইয়ের সাথে যেমন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, ঠিক তেমনি কোন মহিলা যার স্ত্রীর দুধ পান করেছে, তার ভাইয়ের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৭৬৪ | কিতাবুত্ তাফসীর - Hadith.one