hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৮. কিতাবুত্ তাফসীর

مختصر صحيح البخاري

/৫৪ পরিচ্ছেদঃ নামাযরত ব্যক্তির পিঠে আবর্জনা কিংবা মৃত জন্তুর ভূড়ি নিক্ষেপ করা হলে নামায নষ্ট হবেনা

১৭৬৯

সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: إِنَّ نَاسًا مِنْ أَهْلِ الشِّرْكِ، كَانُوا قَدْ قَتَلُوا وَأَكْثَرُوا ، وَزَنَوْا وَأَكْثَرُوا ، فَأَتَوْا محَمَّدًا فَقَالُوا : إِنَّ الَّذِي تَقُولُ وَتَدْعُوا إِلَيْهِ لَحَسَنٌ، لَوْ تُخْبِرُنَا أَنَّ لِمَا عَمِلْنَا كَفَّارَةً، فَنَزَلَ : وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلْهَا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَنَزَلَ: قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ) .

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ কিছু মুশরিক লোক ব্যাপক নর হত্যা এবং যেনায় লিপ্ত হয়। অতঃপর তারা নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললঃ আপনি যা বলছেন এবং যে বিষয়ের প্রতি আহবান জানাচ্ছেন, তা খুবই সুন্দর। আপনি যদি বলতেন যে, আমরা অতীতে যে সব গুনাহ করেছি, (ইসলাম গ্রহণ করার কারণে) তা মাফ করে দেয়া হবে। তখন এই আয়াত নাযিল হয়ঃ

وَٱلَّذِينَ لَا يَدْعُونَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ وَلَا يَقْتُلُونَ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًۭا ٦٨ يُضَـٰعَفْ لَهُ ٱلْعَذَابُ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَيَخْلُدْ فِيهِۦ مُهَانًا ٦٩ إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًۭا صَـٰلِحًۭا فَأُو۟لَـٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَـٰتٍۢ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًۭا رَّحِيمًۭا ٧٠

“আর যারা আল্লাহর সাথে অন্য কোন মাবুদকে আহবান করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যা আল্লাহ হারাম করেছেন এবং যেনা করে না। যে কেউ উক্ত কাজগুলো করবে, সে পাপী হবে। কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এবং তথায় সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে। তবে যারা তাওবা করবে, ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে তাদের খারাপ আমলগুলোকে আল্লাহ নেক আমলের মাধ্যমে পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। (সূরা ফুরকানঃ ৬৮-৭০) এবং এই আয়াতটিও নাযিল হয়ঃ

قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣

“হে নবী! তুমি বলঃ হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ! তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াময়”। (সূরা যুমারঃ ৫৩) (আলোকিত প্রকাশনীঃ ১৭২৬)
টিকাঃ আয়াতের মর্মার্থ হচ্ছে বান্দা যত গুনাহ্ করুক খালেস নিয়তে তাওবা করলে আল্লাহ্ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার গুনাহগুলোকে ছাওয়াব দ্বারা বদল করে দিবেন।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৭৬৯ | কিতাবুত্ তাফসীর - Hadith.one