hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫৮. কিতাবুত্ তাফসীর

مختصر صحيح البخاري

/৫৫ পরিচ্ছেদঃ কাপড়ে থুথু ফেলা এবং তা দিয়ে নাক পরিস্কার করা

১৭৭০

সহিহ হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ :جَاءَ حَبْرٌ مِنَ الأَحْبَارِ إِلَى رَسُولِ اللَّهِ فَقَالَ : يَا مُحَمَّدُ ، إِنَّا نَجِدُ : أَنَّ اللَّهَ يَجْعَلُ السَّمَاوَاتِ عَلَى إِصْبَعِ وَالْأَرَضِينَ عَلَى إِصْبَعِ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعِ، وَالمَاءَ وَالثَّرَى عَلَى إِصْبَعِ، وَسَائِرَ الخَلائِقِ عَلَى إِصْبَعِ، فَيَقُولُ أَنَا المَلِكُ، فَضَحِكَ النَّبِيُّ (ﷺ) حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ تَصْدِيقًا لِقَوْلِ الْحَبْرِ، ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ : وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ ) .

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিতঃ

ইহুদীদের একজন আলেম রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আগমণ করে বললঃ হে মুহাম্মাদ! আমরা তাওরাতে দেখতে পাই যে, কিয়ামতের দিন সমস্ত আসমানকে এক আঙ্গুলের উপর রাখবেন, সমস্ত যমীনকে রাখবেন এক আঙ্গুলের উপর, সমস্ত বৃক্ষকে এক আঙ্গুলের উপর, পানি এবং কাদাকে এক আঙ্গুলের উপর আর অবশিষ্ট সমস্ত সৃষ্টিকে অন্য এক আঙ্গুলের উপর রাখবেন। অতঃপর বলবেনঃ আমিই একমাত্র মালিক (বাদশাহ)। ইহুদী আলেমের এই কথাকে সত্যায়ন করে তিনি এমন হাসলেন যে, তাঁর মুখের সামনের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল। তারপর তিনি সূরা যুমারের এই আয়াতটি পাঠ করলেনঃ

وَمَا قَدَرُوا۟ ٱللَّهَ حَقَّ قَدْرِهِۦ وَٱلْأَرْضُ جَمِيعًۭا قَبْضَتُهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَٱلسَّمَـٰوَٰتُ مَطْوِيَّـٰتٌۢ بِيَمِينِهِۦ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ ٦٧

“তারা আল্লাহকে যথার্থরূপে বুঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোতে এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তাঁর ডান হাতে। তিনি পবিত্র। আর এরা যাকে শরীক করে, তা থেকে তিনি অনেক উর্ধ্বে”। (সূরা যুমারঃ ৬৭) (আলোকিত প্রকাশনীঃ ১৭২৭)
টিকাঃ এই হাদীছে আল্লাহ্ তাআলার আঙ্গুল থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। সালাফগণের আকীদাহ হচ্ছে কোন প্রকার ব্যাখ্যা ও পরিবর্তন ছাড়াই তাতে বিশ্বাস করতে হবে। এর ধরণ ও প্রকৃত অবস্থা আল্লাহ্ ছাড়া আর কেউ জানে না।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ১৭৭০ | কিতাবুত্ তাফসীর - Hadith.one