hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

১০. কিতাবুল আযান

مختصر صحيح البخاري

/৩৩ পরিচ্ছেদঃ অজান্তে মু’মিনের আমল বরবাদ হয়ে যাওয়ার ভয়

৪০৮

সহিহ হাদিস
عَنْ سَهْلِ بْنِ سَعْدِ السَّاعِدِي رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ، فَحَانَتِ الصَّلَاةُ، فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ : أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ : نَعَمْ : فَصَلَّى أَبُو بَكْرٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ (ﷺ) وَالنَّاسُ فِي الصَّلَاةِ، فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفُ، فَصَفَّقَ النَّاسُ، وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ، فَرَأَى رَسُولَ اللهِ (ﷺ) فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ : (أَنِ امْكُثُ مَكَانَكَ). فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ يَدَيْهِ، فَحَمِدَ اللهَ عَلَى مَا أَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ (ﷺ) مِنْ ذلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى أَسْتَوَى فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ (ﷺ) فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ قَالَ: (يَا أَبَا بَكْرٍ، مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ). فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لَابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ، فَقَالَ رَسُولُ الله (مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ ، فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ) .

সাহল বিন সা'দ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ একদা নবী (ﷺ) বনী আমর বিন আওফ গোত্রের কোন একটি সমস্যা মিটমাট করতে তাদের কাছে গেলেন। ইতিমধ্যে নামাযের সময় হয়ে গেল। মুআয্‌যিন আবু বকরের নিকট এসে বললঃ আপনি কি মানুষের ইমামতি করবেন? আমি তাহলে ইকামত দেই। আবু বকর বললেনঃ হ্যাঁ। আবু বকর (রাঃ) নামায শুরু করে দিলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ (ﷺ) উপস্থিত হয়ে গেলেন। লোকেরা তখন নামাযে ছিল। নবী (ﷺ) সমস্ত কাতার ভেদ করে প্রথম কাতারে গিয়ে দাঁড়ালেন। লোকেরা তালি বাজাতে শুরু করল। আবু বকর নামাযে থাকাবস্থায় কোন দিকেই তাকাচ্ছিলেন না। লোকেরা যখন বেশী করে তালি বাজাতে লাগল তখন তিনি তাকিয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে দেখতে পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে, তুমি নিজ স্থানেই স্থির থাক।

আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে ইমামতি করার আদেশ পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং স্বীয় দু'হাত উঠিয়ে আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর আবু বকর (রাঃ) পিছিয়ে এসে মুক্তাদীদের কাতারে শামিল হয়ে গেলেন আর রাসূলুল্লাহ (ﷺ) সামনে গিয়ে নামাযের ইমামতি করলেন। নামায শেষে বললেনঃ হে আবু বকর! আমি যখন তোমাকে স্থির থাকতে বললাম, তখন কোন্ জিনিষ তোমাকে স্থির থাকতে বাধা দিল। তখন তিনি বললেনঃ আবু কুহাফার ছেলের জন্য শোভা পায়না যে সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে নামায পড়াবে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ব্যাপার কি? তোমরা এত বেশী তালি বাজালে কেন? মনে রেখো! নামাযে কারো কোন সন্দেহ হলে সে সুবহানাল্লাহ বলবে। কারণ যখন সে সুবহানাল্লাহ বলবে তখন তার দিকে দৃষ্টি দেয়া হবে। হাতে তালি মেরে আওয়াজ করা কেবল মহিলাদের জন্য। (আলোকিত প্রকাশনীঃ ৪০৩)
টিকাঃ অত্র হাদীছ থেকে “নির্দেশ ও আদব”- এ বিষয়ে একটি সূক্ষ্ম সমাধান লাভ করা যায় আর তা এই যে, সাধারণভাবে নির্দেশ আদবের উপরে প্রাধান্য পাবে। তবে বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে আদব আদেশকে ছাড়িয়ে যাবে। এ কথাও পাওয়া গেল যে, আবু বকর (রাঃ) এ সব গুণাবলীর মাধ্যমেই সকল সাহাবীর উপর মর্যাদা লাভ করেছিলেন।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন