hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

১০. কিতাবুল আযান

مختصر صحيح البخاري

/৩৪ পরিচ্ছেদঃ ঈমান, ইসলাম ও ইহসান সম্পর্কে জিবরীলের প্রশ্ন

৪০৯

সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : لَمَّا ثَقُلَ النَّبِيُّ (ﷺ) قَالَ: (أَصَلَّى النَّاسُ ؟). قُلْنَا : لا يا رسول الله، هُمْ يَنْتَظِرُونَكَ، قَالَ: (ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَب). قَالَتْ : فَفَعَلْنَا، فَاغْتَسَلَ، فَذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ : أَصَلَّى النَّاسُ؟). قُلْنَا : لَا ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللهِ، قَالَ: (ضَعُوا لِي مَاءً فِي الْمِخْضَب). قَالَتْ : فَقَعَدَ فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأَغْمِي عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ فَقَالَ : (أَصَلَّى النَّاسُ؟). قُلْنَا : لا ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ : ضَعُوا لِي مَاءٌ فِي المِخْضَبِ). فَقَعَدَ فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ فَقَالَ : أَصَلَّى النَّاسُ ؟ ) . فَقُلْنَا : لا ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، وَالنَّاسُ عُكُوفٌ فِي الْمَسْجِدِ، يَنْتَظِرُونَ النَّبِيَّ (ﷺ) لِصَلاَةِ الْعِشَاءِ الْآخِرَةِ، فَأَرْسَلَ النَّبِيُّ (ﷺ) إِلَى أَبِي بَكْرٍ : بِأَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، فَأَتَاهُ الرَّسُولُ فَقَالَ: إِنَّ رَسُولَ الله (ﷺ) يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسَ، فَقَالَ بَكْرٍ، وَكَانَ رَجُلًا رَقِيقًا : يَا عُمَرُ صَلِّ بِالنَّاسِ، فَقَالَ لَهُ عُمَرُ : أَنْتَ أَحَقُّ بِذلِكَ، فَصَلَّى أَبُو بَكْرٍ تِلْكَ الأَيَّامَ، وباقي الحديث تَقَدَّمَ .

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ)-এর অসুস্থতা যখন বেড়ে গেল তখন তিনি বললেনঃ লোকেরা কি নামায আদায় করে নিয়েছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বললেনঃ আমার জন্য পাত্রে পানি রাখ। আমরা পাত্রে পানি রাখলে তিনি তা থেকে পানি নিয়ে গোসল করলেন৷ গোসল শেষে উঠতে চাইলে তিনি বেঁহুশ হয়ে পড়ে গেলেন।

জ্ঞান ফেরত আসার পর তিনি পুনরায় বললেনঃ লোকেরা কি নামায আদায় করে ফেলেছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি আবার বললেনঃ আমার জন্য পাত্রে পানি রাখ। আমরা পাত্রে পানি রাখলে তিনি তা থেকে পানি নিয়ে গোসল করলেন। গোসল শেষে উঠতে চাইলে তিনি বেঁহুশ হয়ে পড়ে গেলেন।

জ্ঞান ফেরত আসার পর তিনি বললেনঃ লোকেরা কি নামায আদায় করে ফেলেছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি আবার বললেনঃ আমার জন্য পাত্রে পানি রাখ। আমরা পাত্রে পানি রাখলে তিনি তা থেকে পানি নিয়ে গোসল করলেন। গোসল শেষে উঠতে চাইলে তিনি বেহুঁশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরত আসার পর বললেনঃ লোকেরা কি নামায আদায় করে ফেলেছে? আমরা বললামঃ হে আল্লাহর রাসূল! তারা এখনও নামায পড়েনি, তারা আপনার জন্য অপেক্ষা করছে।

ইশার নামায আদায়ের জন্য লোকেরা মসজিদে নবী (ﷺ)-এর অপেক্ষায় ছিলেন। তখন নবী (ﷺ) আবু বকরকে ডেকে আনার জন্য একজন লোক পাঠালেন এবং আবু বকরকে মানুষের ইমামতি করার আদেশ দিলেন। লোকটি আবু বকরের কাছে গিয়ে বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে লোকদের ইমামতি করার আদেশ দিয়েছেন। আবু বকর ছিলেন কোমল হৃদয়ের লোক। তাই তিনি বললেনঃ হে উমার! আপনি মানুষের ইমামতি করুন। উমার (রাঃ) তাঁকে বললেনঃ আপনি ইমামতি করার বেশী হকদার। সুতরাং আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর অসুস্থ অবস্থার দিনগুলোতে লোকদের ইমামতি করলেন। হাদীছের বাকী অংশ পূর্বে অতিক্রম করেছে।
  (আলোকিত প্রকাশনীঃ ৪০৪)
টিকাঃ পাঠকদের বুঝার জন্য এখানে হাদীছের সেই বাকী অংশ উল্লেখ করা হল। তা ছিল এ রকমঃ অতঃপর নবী (ﷺ) একদিন কিছুটা সুস্থতা অনুভব করলেন। তাই তিনি দু'জন লোকের কাঁধে ভর দিয়ে যোহরের নামায পড়ার জন্য ঘর থেকে বের হলেন। যাদের কাঁধে ভর দিয়েছিলেন তাদের একজন ছিলেন আব্বাস (রাঃ)। তখন আবু বকর (রাঃ) লোকদেরকে নিয়ে নামায পড়ছিলেন। আবু বকর তাঁকে দেখে পিছনে চলে আসতে চাইলেন নবী (ﷺ) তাঁর দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, তুমি নিজ স্থানেই থাক। তিনি বললেনঃ আমাকে আবু বকরের পার্শ্বে বসিয়ে দাও। তাঁরা নবী (ﷺ) কে আবু বকরের পার্শ্বে বসিয়ে দিলেন। আবু বকর (রাঃ) নবী (ﷺ)-এর নামাযের অনুসরণ করছিলেন। আর লোকেরা আবু বকরের নামাযের অনুসরণ করে নামায আদায় করছিল। নবী (ﷺ) ছিলেন বসা অবস্থায়।

হাদীছের অন্যতম রাবী উবাইদুল্লাহ বলেনঃ আমি একদা ইবনে আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে জিজ্ঞেস করলামঃ আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর অসুস্থতা সম্পর্কে যে হাদীছ আমার কাছে বর্ণনা করেছেন তা কি আমি আপনার কাছে পেশ করব না? তিনি বললেনঃ পেশ করুন। আমি তাঁর কাছে হাদীছটি বর্ণনা করলাম। তিনি একটি কথা ব্যতীত কোন কিছুই অস্বীকার করতে পারলেন না। তিনি আমাকে জিজ্ঞেস করলেনঃ আব্বাস (রাঃ)-এর সাথে যে লোকটি ছিলেন, তিনি কি তার নাম উল্লেখ করেছেন? আমি বললামঃ না, উল্লেখ করেন নি। ইবনে আব্বাস (রাঃ) বললেনঃ তিনি ছিলেন আলী (রাঃ)।

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন

মুখতাসার সহীহ আল-বুখারী

مختصر صحيح البخاري

মুখতাসার সহীহ আল-বুখারী

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
মুখতাসার সহীহ আল-বুখারী: ৪০৯ | কিতাবুল আযান - Hadith.one