hadith book logo

শামায়েলে তিরমিযি

৪৯. রাসূলুল্লাহ (সাঃ) এর লজ্জাবোধ

شمايل الترمذي

৪৯/১ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ (সাঃ) এর লজ্জাবোধ

২৭৫
শামায়েলে তিরমিযি
সহিহ হাদিস
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ ، قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي عُتْبَةَ ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشدَّ حَيَاءً مِنَ الْعَذرَاءِ فِي خِدْرِهَا ، وَكَانَ إِذَا كَرِهَ شَيْئًا عَرَفْنَاهُ فِي وَجْهِهِ " .
আবু সাঈদ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানশীল কুমারী মেয়ের চেয়েও অধিক লজ্জাশীল ছিলেন। কোন কিছু তাঁর অপছন্দ হলে তাঁর চেহারা দেখেই আমরা তা বুঝতে পারতাম।[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ বুখারী, হা/৬১০২; সহীহ মুসলিম, হা/৬১৭৬; মুসনাদে আহমাদ, হা/১১৭০১ আদাবুল মুফরাদ, হা/৪৬৭; বায়হাকী, হা/২০৫৭৫; সহীহ ইবনে হিব্বান, হা/৬৩০৬; জামেউস সগীর, হা/৮৯৩০