hadith book logo

বুলুগুল মারাম

১২. খাদ্য

بلوغ المرام

১২/১ পরিচ্ছেদঃ

প্রত্যেক দাঁতযুক্ত হিংস্র জন্তু এবং নখরযুক্ত পাখি ভক্ষন করা হারাম

১৩১৯
বুলুগুল মারাম
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «كُلُّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ، فَأَكْلُهُ حَرَامٌ» رَوَاهُ مُسْلِمٌ
আবু হুরাইরা (রাঃ)থেকে বর্ণিতঃ
নাৰী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কর্তন বিশিষ্ট সকল হিংস্র পশুর গোশত খাওয়া হারাম। [১৪২৬]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪২৬] মুসলিম ১৯৩৩, তিরমিযী ১৪৭৯, ১৭৯৫, নাসায়ী ৪৩২৪, ইবনু মাজাহ ৩২৩৩, আহমাদ ৭১৮৩, ৭১৮৫, দারেমী ১০৭৬।
১৩২০
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَأَخْرَجَهُ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ بِلَفْظِ: نَهَى. وَزَادَ: «وَكُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ»
ইবনু আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
হাদীসের শব্দ, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিষিদ্ধ করেছেন, তাতে আরো আছে বড় নখবিশিষ্ট পাখির গোশত খাওয়া হারাম। [১৪২৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪২৭] মুসলিম ১৯৯৪, নাসায়ী ৪৩৪৮, আবু দাউদ ৩৮০৩, ৩৮০৫, ইবনু মাজাহ ৩২৩৪, আহমাদ ২১৯৩, ২৬১৪, দারেমী ১৯৮২।
১২/২ পরিচ্ছেদঃ

গৃহপালিত গাধা হারাম ও ঘোড়া খাওয়া বৈধ

১৩২১
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ، وَأَذِنَ فِي لُحُومِ الْخَيْلِ. مُتَّفَقٌ عَلَيْهِ (1)، وَفِي لَفْظِ الْبُخَارِيِّ: وَرَخَّصَ
জাবির (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাইবার যুদ্ধের সময় গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন। বুখারীর শব্দে আছে, ওয়া-রাখ্‌খাসা (ঘোড়ার গোশত খাবার রুখসাত দিয়েছিলেন)। [১৪২৮]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪২৮] বুখারী ৪২১৯, ৫৫২০, ৫৫২৪, মুসলিম ১৯৪১, তিরমিযী ১৭৯৩,-নাসায়ী ৪৩২৭, ৪৩২৮, ৪৩২৯, আবু দাউদ ৩৭৮৮,৩৭৮৯, ৩৭৪৯, ইবন মাজাহ ৩১৯১, ৩১৯৭. আহমাদ ১৪০৪১, ১৪০৫৪, দারেমী ১৯৯৩।
১২/৩ পরিচ্ছেদঃ

পঙ্গপাল খাওয়ার বৈধতা

১৩২২
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنِ ابْنِ أَبِي أَوْفَى قَالَ: غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - سَبْعَ غَزَوَاتٍ، نَأْكُلُ الْجَرَادَ. مُتَّفَقٌ عَلَيْهِ
ইবনু আবু আওফা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি। আমরা তাঁর সঙ্গে ফড়িংও খাই। [১৪২৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪২৯] বুখারী ৫৪৯৫, মুসলিম ১৯৫২, মুসলিম ১৮২১, ১৮২২, নাসায়ী ৪৩৫৬, ৪৩৫৭, আবু দাউদ ৩৮১২, আহমাদ ১৮৬৩৩, ১৮৬৬৯, দারেমী ২০১০।
১২/৪ পরিচ্ছেদঃ

খরগোশ খাওয়ার বৈধতা

১৩২৩
বুলুগুল মারাম
সহিহ হাদিস
وَعَنْ أَنَسٍ -فِي قِصَّةِ الْأَرْنَبِ- قَالَ: فَذَبَحَهَا، فَبَعَثَ بِوَرِكِهَا إِلَى رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَقَبِلَهُ. مُتَّفَقٌ عَلَيْهِ
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, তা যবেহ করে তার একটি রান রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটে পাঠালে তিনি তা গ্রহণ করেছিলেন। [১৪৩০]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
তিনি বলেন, তা যবেহ করে তার একটি রান রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটে পাঠালে তিনি তা গ্রহণ করেছিলেন। [১৪৩০]