আল লু'লু ওয়াল মারজান
৩. হায়িয
اللؤلؤ و المرجان
৩/১ পরিচ্ছেদঃ
লুঙ্গির উপর হায়িযওয়ালী নারীর সাথে শরীর মেশানো।
১৬৮
আল লু'লু ওয়াল মারজানحديث عَائِشَةَ، قَالَتْ: كَانَتْ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا، فَأَرادَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَاشِرَهَا، أَمَرَهَا أَنْ تَتَّزِرَ فِي فَوْرِ حَيْضَتِهَا، ثُمَّ يُبَاشِرُهَا قَالَتْ: وَأَيُّكُمْ يَمْلِك إِرْبَهُ كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْلِكُ إِرْبَهُ
আয়িশাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের কেউ হায়য অবস্থায় থাকলে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাথে মিশামিশি করতে চাইলে তাকে প্রবল হায়যে ইযার পরার নির্দেশ দিতেন। তারপর তার সাথে মিশামিশি করতেন। তিনি [‘আয়িশাহ (রাঃ)] বলেনঃ তোমাদের মধ্যে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মত কাম-প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে?
(বুখারী পর্ব ৬ : /৫ হাঃ ৩০২, মুসলিম ৩/১, হাঃ ২৯৩)
(বুখারী পর্ব ৬ : /৫ হাঃ ৩০২, মুসলিম ৩/১, হাঃ ২৯৩)
১৬৯
আল লু'লু ওয়াল মারজানحديث مَيْمُونَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يُبَاشِرَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، أَمَرَهَا فَاتَّزَرَتْ وَهِيَ حَائِضٌ
মায়মূনাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
মায়মূনাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলাল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কোন স্ত্রীর সাথে হায়য অবস্থায় মিশামিশি করতে চাইলে তাকে ইযার পরতে বলতেন। শায়বনী(রহ.) হতে সুফিয়ান (রহ.) এ বর্ণনা করেছেন।
(বুখারী পর্ব ৬ : /৫ হাঃ ৩০৩, মুসলিম ৩/১, হাঃ ২৯৪)
(বুখারী পর্ব ৬ : /৫ হাঃ ৩০৩, মুসলিম ৩/১, হাঃ ২৯৪)
৩/২ পরিচ্ছেদঃ
একই লেপের তলে হায়িযওয়ালী নারীর সাথে শয়ন।
১৭০
আল লু'লু ওয়াল মারজানحديث أُمِّ سَلَمَةَ، قَالَتْ: بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَجِعَةٌ فِي خَمِيلَةٍ، حِضْتُ، فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حَيْضَتِي؛ فَقَالَ: أَنُفِسْتِ قُلْتُ: نَعَمْ فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ
উম্মু সালামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে একই চাদরের নীচে শুয়ে ছিলাম। হঠাৎ আমার হায়য দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়যের কাপড় পরে নিলাম। তিনি বললেনঃ তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, ‘হাঁ’। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তাঁর সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম।
(বুখারী পর্ব ৬ : /২২ হাঃ ২৯৮, মুসলিম ৩/২, হাঃ ২৯৬)
(বুখারী পর্ব ৬ : /২২ হাঃ ২৯৮, মুসলিম ৩/২, হাঃ ২৯৬)
১৭১
আল লু'লু ওয়াল মারজানحديث أُمِّ سَلَمَةَ، قَالَتْ: وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ
উম্মু সালামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ........ আমি ও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র হতে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম।
(বুখারী পর্ব ৬ : /২১ হাঃ ৩২২, মুসলিম ৩/২, হাঃ ২৯৬)
(বুখারী পর্ব ৬ : /২১ হাঃ ৩২২, মুসলিম ৩/২, হাঃ ২৯৬)
৩/৩ পরিচ্ছেদঃ
হায়িযওয়ালী নারী তার স্বামীর মাথা ধুয়ে দিতে এবং মাথার চুল আঁচড়ে দিতে পারবে।
১৭২
আল লু'লু ওয়াল মারজানحديث عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: وَإِنْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُدْخِلُ عَلَىَّ رَأْسَهُ وَهُوَ فِي الْمَسْجِدِ فأُرَجِّلُهُ، وَكَانَ لاَ يَدْخُلُ الْبيْتَ إِلاَّ لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا
‘আয়িশাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী সহধর্মিণী ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাসজিদে থাকাবস্থায় আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর আমি তা আঁচড়িয়ে দিতাম এবং তিনি যখন ই‘তিকাফে থাকতেন তখন (প্রাকৃতিক) প্রয়োজন ব্যতীত ঘরে প্রবেশ করতেন না।
(বুখারী পর্ব ৩০ : /৩ হাঃ ২৪৮, মুসলিম ৩/৯ হাঃ ৩১৬)
(বুখারী পর্ব ৩০ : /৩ হাঃ ২৪৮, মুসলিম ৩/৯ হাঃ ৩১৬)
১৭৩
আল লু'লু ওয়াল মারজানحديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ، وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ مِنَ الْمَسْجِدِ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ
আয়িশাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার হায়য অবস্থায় আমার সাথে মিশামিশি করতেন। আর তিনি ই‘তিকাফরত অবস্থায় মাসজিদ হতে তাঁর মাথা বের করে দিতেন, আমি ঋতুবতী অবস্থায় তা ধুয়ে দিতাম।
(বুখারী পর্ব ৩৩ : /৪ হাঃ ৩০১, মুসলিম ৩/ হাঃ ৩১৬)
(বুখারী পর্ব ৩৩ : /৪ হাঃ ৩০১, মুসলিম ৩/ হাঃ ৩১৬)
১৭৪
আল লু'লু ওয়াল মারজানحديث عَائِشَةَ، حَدَّثَتْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَّكِى فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ثُمَّ يَقْرأُ الْقُرْآنَ
আয়িশাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন। আর তখন আমি ঋতুবতী ছিলাম।
(বুখারী পর্ব ৬ : /৩ হাঃ ২৯৭, মুসলিম ৩/৩, হাঃ ৩০১)
(বুখারী পর্ব ৬ : /৩ হাঃ ২৯৭, মুসলিম ৩/৩, হাঃ ৩০১)
৩/৪ পরিচ্ছেদঃ
মযী প্রসঙ্গে
১৭৫
আল লু'লু ওয়াল মারজানحديثُ عَلِيٍّ، قَالَ: كُنْتُ رَجُلاً مَذَّاءً فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرْتُ الْمِقْدَادَ ابْنَ الأَسْوَدِ فَسَأَلَهُ؛ فَقَالَ: فِيهِ الْوُضُوءُ
মুহাম্মদ ইব্নুল হানফিয়্যাহ (রহ.)থেকে বর্ণিতঃ
মুহাম্মদ ইব্নুল হানফিয়্যাহ (রহ.) হতে বর্ণিত, তিনি বলেনঃ ‘আলী (রাঃ) বলেছেন, আমার অধিক পরিমাণে মযী বের হতো। কিন্তু আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছিলাম। তাই আমি মিকদাদ ইব্নু আসওয়াদ (রাঃ)-কে অনুরোধ করলাম, তিনি যেন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জিজ্ঞেস করেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন। তিনি বলেনঃ এতে শুধু উযূ করতে হয়। (বুখারী পর্ব ৪ : /৩৪ হাঃ ১৭৮, মুসলিম ৩/৪ হাঃ ৩০৩)
---
‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমার অধিক পরিমাণে মযী বের হতো। কিন্তু আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছিলাম। তাই আমি মিকদাদ ইব্নু আসওয়াদ (রাঃ)-কে অনুরোধ করলাম, তিনি যেন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জিজ্ঞেস করেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন। তিনি বলেনঃ এতে শুধু উযূ করতে হয়।
(বুখারী পর্ব ৪ : /৩৪ হাঃ ১৭৮, মুসলিম ৩/৪ হাঃ ৩০৩)
---
‘আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমার অধিক পরিমাণে মযী বের হতো। কিন্তু আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করছিলাম। তাই আমি মিকদাদ ইব্নু আসওয়াদ (রাঃ)-কে অনুরোধ করলাম, তিনি যেন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জিজ্ঞেস করেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন। তিনি বলেনঃ এতে শুধু উযূ করতে হয়।
(বুখারী পর্ব ৪ : /৩৪ হাঃ ১৭৮, মুসলিম ৩/৪ হাঃ ৩০৩)