পরিচ্ছেদঃ ১১
হালাল পশু ও প্রাণী:
১. উল্লিখিত জীবজন্তু বা যেসব জীবজন্তুর স্বভাব প্রকৃতি উল্লিখিত জীবজন্তুর ন্যায় তা ব্যতীত স্থলের সব চতুষ্পদ জন্তু হালাল। যেমন, উট, গরু, বকরি। তদ্রুপ জঙ্গলী গাধা, ঘোড়া, ষাণ্ডা, জঙ্গলী গরু, হরিণ, খরগোশ, জিরাফ; তবে দাঁত দিয়ে শিকারকারী জঙ্গলী জানোয়ার হারাম।
২. উল্লিখিত পাখপাখালী বা তার ন্যায় অন্যান্য পাখ-পাখালী ব্যতীত সব পাখিই হালাল। যেমন, মুরগি, হাস, রাজহাঁস, কবুতর, উটপাখি, চড়ুই, বুলবুল, ময়ূর, ঘুঘু ইত্যাদি।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত দিয়ে শিকারকারী হিংস্র পশু ও নখ দিয়ে শিকারকারী হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন।” (মুসলিম)
৩. সমুদ্রে বাস করে ছোট বড় সব প্রাণীই হালাল। আল্লাহ তা‘আলা বলেন,
﴿أُحِلَّ لَكُمۡ صَيۡدُ ٱلۡبَحۡرِ وَطَعَامُهُ﴾ [ المائدة : ٩٦ ]
“তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য।” [সূরা আল-মায়েদা, আায়াত: ৯৬]