পরিচ্ছেদঃ ৩
মাদকদ্রব্য ও মাদকাসক্তি
পবিত্র কুরআনে ‘মদ’ বা ‘মাদক’ প্রসঙ্গে আরবী ‘খামর’ শব্দ ব্যবহার করা হয়েছে যার বাংলা প্রতিশব্দ মাদক; মদ; মাদকতা; নেশাগ্রস্ততা ইত্যাদি। [বাংলা একাডেমী, আরবী-বাংলা অভিধান, (ঢাকা: বাংলা একাডেমী, প্রথম প্রকাশ মার্চ, ১৯৭২ (পূর্ণমুদ্রণ ডিসেম্বর, ১৯৯৩), দ্বিতীয় খন্ড, পৃ. ১২৬৯।] মাদক শব্দের ইংরেজি প্রতিশব্দ হল: an intoxicant consisting of opium, used for smoking [বাংলা একাডেমী, আরবী-বাংলা অভিধান, (ঢাকা: বাংলা একাডেমী, প্রথম সংস্করণ জুন, ১৯৯৪ পৃ. ৬৩৩।] আর ‘খামরা’’ বা মদ এর ইংরেজি প্রতিশব্দ Wine, port; liquor, alcoholic beverage, (alcoholic) drink, intoxicant, inebriant, booze; alcohol, sprits ইত্যাদি। [ড. রূহী বা‘লাবাক্কী, আল মাওরিদ (আরবী-ইংরেজী অভিধান), লেবানন: দারুল ইলম লিল-মালাঈন, প্রথম সংস্করণ, ১৯৮৮, পৃ. ৫২৩।] খামর’ শব্দটির আভিধানিক অর্থ বিলুপ্ত করা, লুকিয়ে ফেলা। [আল-মুনজিদ (আরবী-উর্দু), দিল্লী: ইদারা তাবলীগে দ্বীনিয়াত, জামে মসজিদ, ১৩৭৯ হি.), পৃ. ১৯৬।] বিবেক ও বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয় এমন সব কিছুই হল মদ তথা নেশার জিনিস বা মাদ্রকদ্রব্য। [ড. মুহাম্মদ রুহুল আমীন ও মোহাম্মদ আবু জাফর খান, বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকদ্রব্য ও মাদকাসক্তি সমস্যা ইসলামী দৃষ্টিভঙ্গি (ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন, প্রথম প্রকাশ: মে ২০০৪, (সুলভ সংস্করণ-৫) পৃ. ৩।] যেহেতু মদ মানুষের বিবেক ও চেতনাকে বিলুপ্ত করে দেয়, তাই একে ‘খামর’ বা মদ নামে নামকরণ করা হয়েছে। [ইবনে মানজুর, লিসানুল-আরব, (বাইরুত-লেবানন: দারু ইহইয়াহ আততুরাছ আল-আরাবী, দ্বিতীয় সংস্করণ, ১৯৯৭), চতুর্থ খন্ড, পৃ. ২১১।]
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর মাদকদ্রব্যের সংজ্ঞায় বলা হয়েছে, হেট্রোসাইক্লিক ঔষধযুক্ত একটি প্রাকৃতিক বা আধা- প্রাকৃতিক বা সিনথেটিক নাইট্রোজেন যা সাধারণভাবে ঘুম বা অচেতন হয়ে উদ্বুদ্ধ করে উপশম প্রদান করে এবং এর সাথে আসক্তি জড়িয়ে দিয়ে ইহার উপর নির্ভরশীল করে তোলে তাকে মাদকদ্রব্য বলে। [মোঃ আব্দুল রব মোল্লা ও মুহাম্মদ সাইফুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিনিমালা, (ঢাকা: সামছ পাবলিকেশন্স, ইসলামিয়া মাকের্ট, নীলক্ষেত, প্রথম প্রকাশ-২০০২), পৃ. ১৭।]
UNDCP- মাদক যে সংজ্ঞা দিয়েছে তা হল Intoxication (N): It is the state that results from the intake of a quantity of a substance which exceeds the individual’s tolerance and produces behavioral and physical abnormalities. [Department of Narcotics Control and United Nations International Drug Control Programme (UNDCP); Training Package on Treatment and Rehabilitation of Drug Addicts. p. 42.]
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সকল নেশা সৃষ্টিকারী বস্তুই ‘খামর’ এবং সকল নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম।” [সুলাইমান ইবনু আল- আশ-আশ-আস, সুনান আবি দাউদ, (দেওবন্দ, আলমাকতাবাতু আল- আশরাফি সাহারানপুর, ইন্ডিয়া তা. বি) দ্বিতীয় খন্ড, কিতাবু আল-আশারিয়া, পৃ. ৫১৮)।]