পরিচ্ছেদঃ ২০
দ্বিতীয় পাঠ : তাশাহহুদ, দরূদ ও দোআ মাছূরা
(ক) তাশাহ্হুদ :
اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه، اَلسَّلاَمُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُه، وَرَسُولُه .
অর্থ : সকল কুশল, সকল নিবেদন ও সকল পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের উপর এবং আল্লাহর সকল সৎকর্মশীল বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি এ সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসূল।
(খ) দুরূদ :
اَللَّهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيدٌ . اَللَّهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ .
অর্থ : হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার পরিজনদের উপর অনুগ্রহ করুন, যেমনটি অনুগ্রহ করেছিলেন ইবরাহীম (আ.) ও তাঁর পরিবার পরিজনদের উপর। নিশ্চয় আপনি সপ্রশংসিত, অতি মহান। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবার পরিজনদের উপর বরকত নাযিল করুন, যেমনটি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম (আ.) ও তাঁর পরিবার পরিজনদের উপর। নিশ্চয় আপনি সপ্রশংসিত, অতি মহান।
(গ) দোআ মাছূরা :
اَللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّك أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ .
অর্থ : হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারবে না। সুতরাং তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর। নিশ্চয় তুমি ক্ষমাশীল ও দয়ালু।