আল হামদু লিল্লাহ ওয়াছ্ ছালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিল্লাহ।
ইসলাম সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্ব সুন্দর এবং সবচাইতে সহজ ধর্ম। এরকম ধর্ম পৃথিবীতে কোন যুগে ছিল না পাওয়া যাবে না এবং ভবিষ্যতে আসবেও না। কেননা ইহা মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে আগমণ করেছে। সেই সাথে এর অক্ষুন্নতার গ্যারান্টিও সেই আল্লাহ নিজের দায়িত্বে নিয়েছেন। এ জন্য ইহা ক্বিয়ামতের পূর্ব পর্যন্ত সকল জাতি, সকল ভাষা ও সকল যুগের মানুষের জন্য সমভাবে প্রজোয্য। এ ধর্মের ধারক বাহক ও প্রচারক আরবী নবী মহামানব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিশ্ব নবী। নবী-রাসূলদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ট। তিনি অনাগত মানব জাতির জন্য এমন কোন কল্যাণ নেই যা তাদেরকে বলেন নি, এমন কোন অকল্যাণ নেই যা থেকে সতর্ক করেন নি।
এজন্যই এ ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। এ সম্পর্কে জ্ঞান হাসিল করা আবশ্যক। এবং এর বিধি-নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করা জরুরী।
ইসলামের প্রাথমিক শিক্ষা পুস্তিকাটি মূলতঃ জুবাইল দাওয়া সেন্টারে ইসলামে দিক্ষীত নও মুসলিমদের উদ্দেশ্য করে প্রণয়ন করা হয়েছে। এ উপলক্ষে প্রথমে ইংরেজী, ফিলিপিনো ভাষায় প্রকাশ করা হয়েছে। এজন্যই পুস্তকের বিষয়বস্তু অতি সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হয়েছে।
জুবাইল দাওয়া সেন্টারে দাঈ ও শিক্ষক হিসেবে প্রবাসী বাংলাভাষী ভাইদের মাঝে দাওয়াতী কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে দেখা গেছে আমাদের এই ভাষার বিশাল একটি জনগোষ্ঠি ইসলাম সম্পর্কে এই নূন্যতম ও সংক্ষিপ্ত জ্ঞান থেকেও বহু দূরে। দেখা যায় একজন নও মুসলিম যেমন ইসলাম সম্পর্কে নতুন তেমনি জম্ম সূত্রে এমন অনেক মুসলমান রয়েছে যারাও তাদের কাতারের লোক।
এ কারণেই বইটিকে বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশ করার প্রয়োজন অনুভব করি। সাধারণ মুসলিম সমাজ যদি এ দ্বারা উপকৃত হন, ইসলামের নূন্যতম জ্ঞান অর্জন করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী জ্ঞানার্জন প্রত্যেক মুসলমানের উপর ফরয। (ইবনু মাজাহ) এই হাদীছের প্রতি সামান্যতম আমল হয়, তবে আমাদের এই শ্রম সার্থক হবে। বইটি সম্পর্কে যে কোন ধরণের অভিযোগ বা পরামর্শ সাদরে গ্রহণীয় হবে।
আল্লাহ আমাদেরকে তাঁর সন্তুষ্টি মূলক কাজ আঞ্জাম দেয়ার তাওফীক দিন। আমীন॥
মুহাঃ আবদুল্লাহ্ আল কাফী
দাঈ ও গবেষক,
জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সঊদী আরব
ফোনঃ ০৩-৩৬২৫৫০০, পোঃ বক্স ১৫৮০
[email protected]