মুখতাসার সহীহ আল-বুখারী
১৪. কিতাবুল বিত্র (বিতর নামায)
مختصر صحيح البخاري
১৪/১ পরিচ্ছেদঃ
বিতর নামাযের ব্যাপারে যা বর্ণিত হয়েছে
৫৩৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ (ﷺ) عَنْ صَلَاةِ اللَّيْلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى).
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে রাতের নামায সম্পর্কে জিজ্ঞেস করল। জবাবে তিনি বললেনঃ রাতের নামায দু'দু রাকআত করে। তোমাদের কেউ যখন (রাতের নামায পড়তে পড়তে) ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে, তখন সে এক রাকআত নামায পড়ে নিবে। এই এক রাকআত তার পূর্বের নামাযকে বেজোড় করে দিবে। (আলোকিত প্রকাশনীঃ ৫৩১)
৫৪০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، كَانَتْ تِلْكَ صَلَاتَهُ - تَعْنِي بِاللَّيْلِ - فَيَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذلِكَ قَدْرَ ما يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةٌ، قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ، يَضْطَجِعُ عَلَى شِقَّهِ الْأَيْمَنِ، حَتَّى يَأْتِيَهُ المُؤَذِّنُ لِلصَّلاةِ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) এগার রাকআত পড়তেন। এটিই ছিল তাঁর রাতের নামায। তাতে মাথা উঠানোর পূর্বে তিনি সিজদাহ এত লম্বা করতেন যে, তোমাদের কেউ পঞ্চাশ আয়াত পর্যন্ত পড়তে পারত। তিনি ফজরের নামাযের পূর্বে দু'রাকআত সুন্নাত নামায পড়তেন। অতঃপর মুআয্যিন এসে নামাযের জন্য আহবান করার পূর্ব পর্যন্ত ডান কাতে শুয়ে তিনি বিশ্রাম নিতেন। (আলোকিত প্রকাশনীঃ ৫৩২)
১৪/২ পরিচ্ছেদঃ
বিতর নামাযের সময়
৫৪১
মুখতাসার সহীহ আল-বুখারীوَعَنْهَا رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ ، وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাতের সকল অংশেই রাসূলুল্লাহ (ﷺ) বিতর নামায আদায় করতেন। তবে তাঁর জীবনের শেষ পর্যায়ে রাতের শেষাংশে বিতর পড়তেন। (আলোকিত প্রকাশনীঃ ৫৩৩)
১৪/৩ পরিচ্ছেদঃ
রাতের সর্বশেষ নামায বিতর হওয়া উচিত
৫৪২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَالَ النَّبِيُّ (ﷺ): (أَجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِثرًا) .
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ তোমরা তোমাদের রাতের নামাযের সর্বশেষ নামাযকে বিতর নামাযে পরিণত কর। (আলোকিত প্রকাশনীঃ ৫৩৪)
১৪/৪ পরিচ্ছেদঃ
যানবাহনের উপর আরোহন করা অবস্থায় বিতর নামায পড়া
৫৪৩
মুখতাসার সহীহ আল-বুখারীوَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: رَسُولَ اللهِ (ﷺ) كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ .
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) উটের উপর আরোহন করা অবস্থায় বিতর নামায আদায় করতেন। (আলোকিত প্রকাশনীঃ ৫৩৫)