hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৬৩. কিতাবুল আত্‌ইমা (খাদ্যদ্রব্যের বর্ণনা)

مختصر صحيح البخاري

৬৩/১ পরিচ্ছেদঃ

বিসমিল্লাহ্ বলে খাওয়া আরম্ভ করা এবং ডান হাতে খাদ্য গ্রহণ

১৮৮৮
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَة، رَضِيَ اللهُ عَنْهُ: كُنْتُ غُلَامًا فِي حَجْرِ رَسُولِ اللهِ (ﷺ)، وَكَانَتْ يَدِي تَطِيسُ في الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ (ﷺ) : (يا غُلامُ ، سَم اللهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلِّ مِمَّا يَلِيكَ). فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ.
উমার বিন আবু সালামা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি শিশুকালে রাসূলুল্লাহ (ﷺ)-এর তত্ত্বাবধায়নে ছিলাম। খাওয়ার সময় পাত্রে আমার হাত এদিক ওদিক ঘুরতো। তাই রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ হে ছেলে! বিসমিল্লাহ্ বলে ডান হাতে সামনের দিক থেকে খাও। সুতরাং তখন থেকে আমি খাওয়ার সময় সেই নীতি অনুসরণ করে থাকি৷ (আলোকিত প্রকাশনীঃ ১৮৩৯)
৬৩/২ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি পেট ভরে খেল

১৮৮৯
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : تُوُفِّيَ النَّبِيُّ (ﷺ) حِينَ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْن : التَّمْر وَالمَاءِ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) এমন অবস্থায় ইন্তেকাল করেন, যখন আমরা দু'টি কালো বস্তু তথা খেজুর ও পানি দ্বারা পরিতৃপ্ত হয়েছি। (আলোকিত প্রকাশনীঃ ১৮৪০)
৬৩/৩ পরিচ্ছেদঃ

পাতলা রুটি খাওয়া ও দস্তরখানে খাদ্য গ্রহণ করা

১৮৯০
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : مَا أَكَلَ النَّبِيُّ (ﷺ) خُبْزًا مُرَفَّقًا، وَلَا شَاةٌ مَسْمُوطَةٌ حَتَّى لَقِيَ اللَّهَ .
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) মৃত্যু পর্যন্ত কখনও পাতলা রুটি খান নি এবং কখনও বকরীর ভুনাকৃত গোশত খান নি। (আলোকিত প্রকাশনীঃ ১৮৪১)
১৮৯১
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
وَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ، في رواية ، قَالَ : مَا عَلِمْتُ النَّبِيَّ (ﷺ) أَكَلَ عَلَى سُكرجَةٍ قَط ، وَلَا خُبزَ لَهُ مُرَفَّقٌ فَط، وَلاَ أَكَلَ عَلَى خِوَانٍ قَطُّ .
আনাস (রাঃ) হতে অন্য এক বর্ণনায় আছে, তিনি বলেনঃ আমার জানা মতে নবী (ﷺ)ছোট প্লেটে আহার করেন নি, তাঁর জন্য কখনো পাতলা রুটি তৈরী করা হয় নি এবং তিনি কখনও উঁচু টেবিলে আহার করেন নি। (আলোকিত প্রকাশনীঃ ১৮৪২)
৬৩/৪ পরিচ্ছেদঃ

একজনের খাদ্য দুইজনের জন্য যথেষ্ট

১৮৯২
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قالَ : قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (طَعَامُ الاثْنَيْنِ كَافِي الثلاثةِ، وَطَعَامُ الثَّلاثَةِ كَافِي الأَرْبَعَةِ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ দুইজনের খাদ্য তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট। (আলোকিত প্রকাশনীঃ ১৮৪৩)