মুখতাসার সহীহ আল-বুখারী
৮০. যুদ্ধকারী কাফের এবং মুরতাদদের বর্ণনা
مختصر صحيح البخاري
৮০/১ পরিচ্ছেদঃ
সতর্কতা ও আদব শিক্ষা দেয়ার জন্য শাস্তির পরিমাণ কী?
২১৬৬
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي بُرْدَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ : (لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلا في حَدٌ مِنْ حُدُودِ اللهِ عَزَّ وَجَلَّ .
আবু বুরদাহ্ আল-আনসারী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) বলতেনঃ আল্লাহ্ তাআলার নির্ধারিত কোন শাস্তি ব্যতীত অন্য কোন অপরাধে দশ চাবুকের বেশী প্রয়োগ করা যাবেনা৷
(আলোকিত প্রকাশনীঃ ২১১৩)
(আলোকিত প্রকাশনীঃ ২১১৩)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ সামাজিক বিচার-মিমাংসায় যেসব দেশে ইসলামী শাসন চালু নেই, তাতে যেহেতু দন্ডবিধি প্রয়োগ করার অনুমতি নেই আবার সামাজিক প্রতিরোধও থাকা চাই, তাই সেসব ক্ষেত্রেও উপরোক্ত সংখ্যা একটি সীমারেখা হতে পারে।
৮০/২ পরিচ্ছেদঃ
ক্রীতদাসকে ব্যভিচারের অপবাদ দেয়া
২১৬৭
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : سَمِعْتُ أَبَا الْقَاسِم يَقُولُ : مَنْ قَذَفَ مَمْلُوكَهُ، وَهُوَ بَرِيءٌ مِمَّا قَالَ جُلِدَ يَوْمَ الْقِيَامَةِ، إِلا أَنْ يَكُونَ كَمَا قالَ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার ক্রীতদাসকে মিথ্যা অপবাদ দিবে, অথচ সেই ক্রীতদাস উক্ত দোষ থেকে সম্পূর্ণ মুক্ত, কিয়ামতের দিন ঐ মনিবকে চাবুক মারা হবে। তবে অভিযোগ সত্য হলে চাবুক থেকে রেহাই পাবে। (আলোকিত প্রকাশনীঃ ২১১৪)