মুখতাসার সহীহ আল-বুখারী
৮৩. কিতাবুত তাবীর, স্বপ্নের ব্যাখ্যা
مختصر صحيح البخاري
৮৩/১ পরিচ্ছেদঃ
সৎ লোকদের স্বপ্ন
২১৭৬
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللهِ (ﷺ) قَالَ: (الرُّؤْيَا الحَسَنَةُ، مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ).
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সৎ লোকের ভাল স্বপ্ন নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ৷ (আলোকিত প্রকাশনীঃ ২১২৩)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ সৎ লোকের ভাল স্বপ্ন নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ। কথাটির প্রকৃত তাৎপর্য আল্লাহই ভাল জানেন। তারপরও কতিপয় আলেম এর ব্যাখ্যায় বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নবুওয়াতী জিন্দিগী ছিল ২৩ বছর। প্রথম ছয়মাস ছিল সত্য স্বপ্নের। সে হিসাবে মুমিনের সত্য স্বপ্ন নবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ। যার মর্ম হচ্ছে তার স্বপ্ন সত্য। তবে যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে তার বড় একটি শর্ত হল যে, তা শরীয়তের বিপরীত হবেনা।
৮৩/২ পরিচ্ছেদঃ
ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ হতে
২১৭৭
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّهُ سَمِعَ النَّبِيَّ (ﷺ) يَقُولُ: (إِذَا رَأَى أَحدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا، فَإِنَّمَا هِيَ مِنَ اللهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرُهَا لِأَحَدٍ، فَإِنَّهَا لا تَضُرُّهُ) .
আবু সাঈদ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেনঃ তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে, যা তার কাছে ভাল লাগে, তাহলে সেটি আল্লাহর পক্ষ হতে। সে যেন আল্লাহর প্রশংসা করে এবং সে যেন তা বর্ণনা করে। আর যদি খারাপ স্বপ্ন দেখে, যা সে অপছন্দ করে, তবে তা শয়তানের পক্ষ হতে। সুতরাং সে যেন শয়তানের অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং কারো কাছে যেন তা প্রকাশ না করে। তাহলে শয়তান তার কোন ক্ষতি করতে পারবেনা। (আলোকিত প্রকাশনীঃ ২১২৪)
৮৩/৩ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি নবী (ﷺ) কে স্বপ্নে দেখল
২১৭৮
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ: (لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلا المُبَشِّرَاتُ). قالُوا : وَمَا المُبَشِّرَاتُ؟ قَالَ: (الرُّؤْيَا الصَّالِحَةُ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি সুসংবাদ প্রদানকারী জিনিযসমূহ ব্যতীত নবুওয়াতের আর কোন কিছু অবশিষ্ট নেই। লোকেরা জিজ্ঞেস করলো সুসংবাদ প্রদানকারী জিনিযসমূহ কী? তিনি বললেনঃ ভাল স্বপ্ন। (আলোকিত প্রকাশনীঃ ২১২৫)
৮৩/৪ পরিচ্ছেদঃ
স্বপ্নে নদী দেখা
২১৭৯
মুখতাসার সহীহ আল-বুখারীوَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ: (مَنْ رَآنِي فِي المَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ، وَلَا يَتَمَثْلُ الشَّيْطَانُ بِي ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায়ও দেখবে। আর শয়তান আমার আকৃতি ধারণ করতে পারেনা। (আলোকিত প্রকাশনীঃ ২১২৬)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ সে অচিরেই আমাকে দেখতে পাবে- আলেমগণ এই কথাটির একাধিক তাৎপর্য বর্ণনা করেছেন। (১) কিয়ামতের দিন দেখতে পাবে। (২) কথাটি রাসূলুল্লাহ (ﷺ)-এর জীবদ্দশার সাথে সংশ্লিষ্ট। (৩) প্রকৃত পক্ষেই তাঁকে দুনিয়াতে দেখতে পাবে। শেষ কথাটি নির্ভরযোগ্য আলেমগণ অসম্ভব বলে প্রত্যাখ্যান করেছেন।
২১৮০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّهُ سَمِعَ النَّبِيَّ (ﷺ) يَقُولُ: (مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقِّ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَكَوَّنُنِي).
আবু সাঈদ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেনঃ যে আমাকে স্বপ্নে দেখল, সে সত্যই দেখল। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। (আলোকিত প্রকাশনীঃ ২১২৭)