hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৪৮. দাসমুক্তি

مختصر صحيح البخاري

৪৮/১ পরিচ্ছেদঃ

কোন্ ধরণের দাস মুক্ত করা উত্তম

১১৪০
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي ذَرِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَأَلْتُ النَّبِيَّ (ﷺ) : أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ : إِيمَانُ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ) . قُلْتُ : فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: (أَغْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُها عِنْدَ أَهْلِهَا). قُلْتُ : فَإِنْ لَمْ أَفْعَلْ؟ قَالَ: (تُعِينُ صَانِعًا ، أو تَصْنَعُ لِأَخْرَقَ). قَالَ : فَإِنْ لَمْ أَفْعَلَ؟ قَالَ : (تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ).
আবু যার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে জিজ্ঞেস করলাম, কোন প্রকার কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেনঃ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং তাঁর পথে জিহাদ করা। আমি পুনরায় জিজ্ঞেস করলামঃ কোন্ ধরণের ক্রীতদাস মুক্ত করা উত্তম? তিনি বললেনঃ যার মূল্য অধিক ও মনিবের নিকট অধিক প্রিয়। আবু যার বলেনঃ আমি বললামঃ যদি আমি এরূপ করতে না পারি? তিনি বললেনঃ তাহলে তুমি কোন কারিগরকে সাহায্য করবে অথবা অদক্ষ লোককে কোন কর্ম শিক্ষা দিবে। আমি আবার বললামঃ আমি যদি এ কাজও করতে না পারি? তিনি বললেনঃ মানব সমাজকে তোমার ক্ষতির প্রভাব থেকে মুক্ত রাখবে। কেননা এটাও সাদকা যা তুমি তোমার নিজের জন্য করতে পার। (আলোকিত প্রকাশনীঃ ১১১৩)
৪৮/২ পরিচ্ছেদঃ

দুই বা ততোধিক লোকের মালিকানাধীন দাস-দাসী মুক্ত করা

১১৪১
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) قَالَ : (مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدِ، فَكَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ الْعَبْدِ، قُوْمَ الْعَبْدُ عَلَيْهِ قِيمَةَ عَدْلٍ، فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهِمْ، وَعَتَقَ عَلَيْهِ العَبْدُ ، وإِلا فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ .
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কোন যৌথ মালিকানাধীন গোলাম থেকে তার অংশ মুক্ত করল তার যদি গোলামের মূল্য পরিমাণ মাল থাকে তবে ইনসাফের সাথে গোলামের মূল্য নির্ধারণ করা হবে এবং অন্যান্য মালিকদেরকে তাদের অংশ পরিশোধ করে দিবে। এতে তার পক্ষ হতে গোলাম আযাদ হয়ে যাবে। আর যদি পুরো মূল্য তার কাছে না থাকে তাহলে যেটুকু আযাদ করেছে সেটুকই আযাদ বলে গণ্য হবে। (আলোকিত প্রকাশনীঃ ১১১৪)
৪৮/৩ পরিচ্ছেদঃ

ভুলক্রমে দাস মুক্ত করা, তালাক দেয়া এবং অনুরূপ কাজে ত্রুটি হওয়া সম্পর্কে

১১৪২
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ (ﷺ): (إِنَّ الله تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ নিশ্চয়ই আল্লাহ আমার উম্মাতের ঐ সমস্ত কথা ক্ষমা করে দিয়েছেন, যা তার অন্তরে ওয়াসওয়াসা স্বরূপ উদয় হয়। যতক্ষণ না কার্যে পরিণত করবে অথবা কথার মাধ্যমে তা ব্যক্ত করবে। (আলোকিত প্রকাশনীঃ ১১১৫)
৪৮/৪ পরিচ্ছেদঃ

কোন ব্যক্তি যদি তার দাসকে মুক্ত করার নিয়তে বলেঃ সে আল্লাহর জন্য। আযাদ করার সময় সাক্ষী রাখা

১১৪৩
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
وعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ لَمَّا أَقْبَلَ يُرِيدُ الإِسْلامَ، وَمَعَهُ غُلَامُهُ، ضَلَّ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مِنْ صَاحِبِهِ، فَأَقْبَلَ بَعْدَ ذَاكَ وَأَبُو هُرَيْرَةَ جَالِسٌ مَعَ النَّبِيِّ (ﷺ) ، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (يَا أَبَا هُرَيْرَةَ، هذا غُلامُكَ قَدْ أَتَاكَ. فَقَالَ: أَمَا إِنِّي أشْهدُكَ أَنَّهُ حُرُ، قَالَ : فَهُوَ حِينَ يَقُولُ : يَا لَيْلَةٌ مِنْ طُولِهَا وَعَنَائِهَا عَلَى أَنَّهَا مِنْ دَارَةِ الكُفْرِ نَجَّتِ.
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি যখন ইসলাম গ্রহণের জন্য আগমণ করলেন তখন তার সাথে ছিল তাঁর গোলাম। তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুক্ষণ পর গোলামটি আসল। তখন আবু হুরায়রা (রাঃ) নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বসা ছিলেন। অতঃপর নবী (ﷺ) বললেনঃ হে আবু হুরায়রা! এই তো তোমার গোলাম এসে গেছে। আবু হুরায়রা (রাঃ) তখন বললেনঃ আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে, সে আজ থেকে মুক্ত। বর্ণনাকারী বলেনঃ আবু হুরায়রা সেই সময় বলতেনঃ হিজরতের রাত বড় দীর্ঘ ও কষ্টদায়ক ছিল। তবে দারুল কুফর হতে তা আমাদেরকে মুক্তি দিয়েছে। (আলোকিত প্রকাশনীঃ ১১১৬)