মুখতাসার সহীহ আল-বুখারী
৪৫. জুলুম-নির্যাতন ও মানুষের পারস্পরিক হকসমূহের বিবরণঃ
مختصر صحيح البخاري
৪৫/১ পরিচ্ছেদঃ
জুলুমের দণ্ড
১১১৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ ، عَنْ رَسُولِ اللَّهِ (ﷺ) قَالَ : إِذَا خَلَصَ المُؤْمِنُونَ مِنَ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الجَنَّةِ والنَّارِ، فَيَتَقَاضَوْنَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا حَتَّى إِذَا نُقُوا وَهُذْبُوا ، أُذِنَ لَهُمْ بِدُخُولِ الجَنَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لأَحَدُهُمْ بِمَسْكَنِهِ فِي الجَنَّةِ أَدَلُّ بِمَسْكَنِهِ كَانَ فِي الدُّنْيَا.
আবু সাঈদ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ মুমিনগণ যখন জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবে তখন তাদেরকে জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটি পুলের উপর থামানো হবে। তখন দুনিয়াতে একে অপরের প্রতি যে যুলুম করেছিল তার প্রতিশোধ নেয়া হবে। তাদেরকে পাপ-পঙ্কিলতা থেকে পবিত্র করে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে। সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ রয়েছে, তাদের প্রত্যেকে পৃথিবীতে তার বাড়ী যেমন চিনত তার চেয়ে বেশী তার বেহেশতের বাড়ীকে চিনতে পারবে। (আলোকিত প্রকাশনীঃ ১০৮৬)
৪৫/২ পরিচ্ছেদঃ
আল্লাহর বাণীঃ জালেমদের উপর আল্লাহর লা'নত
১১১৪
মুখতাসার সহীহ আল-বুখারীعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ : إِنَّ اللهَ يُدْنِي المُؤْمِنَ، فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ، فَيَقُولُ : أَتَعْرِفُ ذَنْبَ كَذَا : أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ : نَعَمْ أَيْ رَبِّ، حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ، وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ قَدْ هَلَكَ، قَالَ : سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ، فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ. وَأَمَّا الْكَافِرُ وَالمُنَافِقُ، فَيَقُولُ الأَشْهَادُ: هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ.)
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ তাআলা মুমিনকে তার নিকটবর্তী করে তার উপর স্বীয় (সম্মানের) পর্দা স্থাপন করে তাঁকে আবৃত করে বলবেনঃ তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো? সে বলবেঃ হ্যাঁ, হে আমার প্রতিপালক! এমনকি আল্লাহ যখন তার কাছ থেকে সকল গুনাহর স্বীকৃত আদায় করবেন এবং বান্দা যখন দেখবে যে, সে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে গেছে তখন আল্লাহ বলবেনঃ আমি দুনিয়াতে তোমার এ সমস্ত গুনাহ গোপন রেখেছিলাম। আর আজ তোমার এ সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। তখন তার ভাল কাজগুলোর আমলনামা (ডান হাতে) প্ৰদান করা হবে। পক্ষান্তরে কাফের ও মুনাফেকদের সম্পর্কে সাক্ষীগণ বলবেঃ এরা ঐ সমস্ত লোক যারা তাদের প্রভুর উপর মিথ্যা আরোপ করেছিল। সাবধান! জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত। (আলোকিত প্রকাশনীঃ ১০৮৭)
৪৫/৩ পরিচ্ছেদঃ
এক মুসলিম অন্য মুসলিমের উপর জুলুম করবেনা এবং কাউকে জুলুম করতেও দিবেনা
১১১৫
মুখতাসার সহীহ আল-বুখারীوَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللهِ (ﷺ) قَالَ: (المُسْلِمُ أَخُو المُسْلِم، لاَ يَظْلِمُهُ وَلَا يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةٌ فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةٌ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ).
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার ভাইয়ের প্রতি যুলুম করবেনা। তাকে বিপদাপদে অসহায় অবস্থায় ছেড়ে দিবেনা। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সহায়তা করবে আল্লাহ তার প্রয়োজন পূরণে সহায়তা করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের উপর হতে দুনিয়ার কোন মসিবত দূর করবে আল্লাহ কিয়ামতের দিন তার বিপদাপদ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ- ত্রুটি গোপন করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। (আলোকিত প্রকাশনীঃ ১০৮৮)
৪৫/৪ পরিচ্ছেদঃ
তোমার যালেম ও মযলুম ভাইয়ের সাহায্য করে।
১১১৬
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ (ﷺ): (أَنْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا) . قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا؟ قَالَ : (تَأْخِذُ فَوْقَ يَدَيْهِ) .
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ তোমার ভাইকে সাহায্য কর। সে জালেম হোক বা মজলুম। তারা বললেনঃ মজলুমকে সাহায্য করার কথা তো আমরা বুঝলাম। তবে আমরা কিভাবে জালেমকে সাহায্য করতে পারি। তিনি বললেনঃ তার হাত ধরে জুলুম থেকে ফিরিয়ে রাখবে। (আলোকিত প্রকাশনীঃ ১০৮৯)