মুখতাসার সহীহ আল-বুখারী
৪০. কিতাবুল হারছি ওয়াল-মুযারাআহ (চাষাবাদ)
مختصر صحيح البخاري
৪০/১ পরিচ্ছেদঃ
চাষাবাদ ও গাছ লাগানোর ফজীলত
১০৭১
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قالَ رَسُولُ اللهِ (ﷺ): (مَا مِنْ مُسْلِم يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ، أَوْ إِنْسَانُ، أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بهِ صَدَقَةٌ).
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে মুসলিম কোন গাছ লাগায় কিংবা কোন ফসল উৎপন্ন করে আর তা থেকে পাখি, মানুষ কিংবা চতুষ্পদ জন্তু খায় তবে তার বিনিময়ে রোপনকারী ও উৎপন্নকারীর জন্য সাদকার ছাওয়াব রয়েছে। (আলোকিত প্রকাশনীঃ ১০৪৮)
৪০/২ পরিচ্ছেদঃ
শুধু চাষাবাদের যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকা অথবা শরীয়ত নির্ধারিত সীমা লঙ্গন
১০৭২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ رَأَى سِكَةٌ وَشَيْئًا مِنْ آلَةِ الحَرْثِ ، فَقَالَ : سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ : (لاَ يَدْخُلُ هَذَا بَيْتَ قَوْمٍ إِلا أَدْخَلَهُ اللهُ الذُّلَّ .
আবু উমামা বাহেলী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি লাঙ্গলের ফাল এবং কৃষিকাজের যন্ত্রপাতি দেখে বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে গোত্রের ঘরে এগুলো প্রবেশ করবে আল্লাহ সেই ঘরে লাঞ্জনা ঢুকিয়ে দিবেন। (আলোকিত প্রকাশনীঃ ১০৪৯)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ আলোচ্য হাদীছ থেকে কৃষি কাজ ও চাষাবাদ করা হারাম বুঝা যায়না। জীবিকা অর্জনের জন্য যে কোন হালাল পেশা গ্রহণ করতে ইসলাম কখনও বাধা দেয়না। তবে কৃষি কাজ ও চাষাবাদে ব্যস্ত থেকে যদি কেউ দ্বীনের শিক্ষা অর্জন, আল্লাহর পথে জিহাদ ও এবাদত থেকে বিরত হয় তবে তা হবে খুবই নিকৃষ্ট। মোটকথা চাষাবাদ নিয়ে ব্যস্ত থেকে কৃষকরা যেন দ্বীনি শিক্ষা ও উন্নত জীবন থেকে বঞ্চিত না হয়। কেননা এর ফলে যে কোন হালাল কাজও হারামে পরিণত হয়ে যায়।
৪০/৩ পরিচ্ছেদঃ
ক্ষেত-খামার পাহারা দেয়ার জন্য কুকুর পোষা
১০৭৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (مَنْ أَمْسَكَ كَلْبًا ، فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ ، إِلا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কুকুর পোষে তার আমল থেকে প্রতিদিন এক কীরাত পরিমাণ ছাওয়াব কমতে থাকবে। তবে ক্ষেত-খামার পাহারা দেয়ার জন্য অথবা গবাদি পশু রক্ষণাবেক্ষণের জন্য কুকুর পোষাতে কোন অসুবিধা নেই। (আলোকিত প্রকাশনীঃ ১০৫০)
১০৭৪
মুখতাসার সহীহ আল-বুখারীوعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ في رواية : إِلا كَلْبَ غَنَمٍ أَوْ حَرْثٍ أَوْ صَيْدِ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
অপর বর্ণনায় আছে, ছাগলের রাখালি করার জন্যে অথবা ক্ষেত-খামার পাহারা দেয়ার জন্যে অথবা শিকারের জন্যে কুকুর পোষাতে কোন দোষ নেই। (আলোকিত প্রকাশনীঃ ১০৫০)
১০৭৫
মুখতাসার সহীহ আল-বুখারীوعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي رواية أخرى : إِلا كَلْبَ صَيْدٍ أَوْ مَاشِيَةٍ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
অপর বর্ণনায় আছে, শিকারের জন্যে অথবা ছাগলের রাখালি করার জন্যে কুকুর পোষাতে কোন দোষ নেই৷ (আলোকিত প্রকাশনীঃ ১০৫০)
৪০/৪ পরিচ্ছেদঃ
চাষাবাদের কাজে গরু ব্যবহার করা
১০৭৬
মুখতাসার সহীহ আল-বুখারীوعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ : بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ عَلَى بَقَرَةِ الْتَفَتَتْ إِلَيْهِ، فَقَالَتْ : لَمْ أُخْلَقْ لِهٰذَا ، خُلِقْتُ لِلْحِرَاثَةِ، قَالَ : آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَخَذَ الذِّئْبُ شَاةَ فَتَبِعَهَا الرَّاعِي، فَقَالَ الذِّئْبُ : مَنْ لَهَا يَوْمَ السَّبع، يَوْمَ لَا رَاعِيَ لَهَا غَيْرِي، قالَ آمَنْتُ بِهِ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ . قَالَ الراوي عَنْ أَبِي هُرَيْرَةَ : وَمَا هُمَا يَوْمَئِذٍ في الْقَوْمِ.
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ একদা এক ব্যক্তি একটি গরুর পিঠে আরোহন করেছিল। গরুটি তার দিকে ফিরে তাকিয়ে বললঃ আমাকে এ জন্য সৃষ্টি করা হয়নি। আমাকে যমীন চাষ করার জন্য সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি, আবু বকর এবং উমার (রাঃ) এটা বিশ্বাস করি। তিনি আরেকটি ঘটনা বর্ণনা করে বললেনঃ একটি নেকড়ে বাঘ একটি বকরী ধরেছিল। রাখাল বাঘটির পিছু ধাওয়া করে বকরীটি ছুটিয়ে আনল। বাঘটি তখন রাখালকে বললঃ যে দিন (মদীনায়) শুধু হিংস্র জন্তু থাকবে সে দিন কে বকরীর রাখালি করবে? সেদিন আমি ব্যতীত তথায় আর কোন রাখাল থাকবেনা। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি, আবু বকর এবং উমার (রাঃ) এ কথা বিশ্বাস করি। (আলোকিত প্রকাশনীঃ ১০৫১)