মুখতাসার সহীহ আল-বুখারী
৮৫. কিতাবুল আহকাম
مختصر صحيح البخاري
৮৫/১ পরিচ্ছেদঃ
ইমামের কথা শোনা ও তা মান্য করা, যতক্ষণ পর্যন্ত না উহা নাফরমানীর কাজ হয়
২১৯৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ: قالَ رَسُولُ اللهِ (ﷺ) : (اسْمَعُوا وَأَطِيعُوا، وَإِنِ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِي، كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ).
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা শ্রবণ কর ও আনুগত্য কর। যদিও তোমাদের উপর কিশমিশের ন্যায় মস্তক বিশিষ্ট একজন হাবশী ক্রীতদাসকে আমীর নিযুক্ত করা হয়। (আলোকিত প্রকাশনীঃ ২১৪৬)
৮৫/২ পরিচ্ছেদঃ
ইমারতের (নেতৃত্বের) জন্য লালায়িত থাকা অপছন্দনীয়
২২০০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ : (إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةٌ يَوْمَ الْقِيَامَةِ، فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ তোমরা অতি শীঘ্রই পদের জন্য খুবই লালায়িত হয়ে পড়বে। তোমরা এর জন্য কিয়ামতের দিন লজ্জিত হবে। বস্তুতঃ ধাত্রী কতই না উত্তম! দুধ ছাড়ানো কঠিন ও বেদনা দায়ক৷ (আলোকিত প্রকাশনীঃ ২১৪৭)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ অর্থাৎ কোন মানুষ যখন রাষ্ট্রীয় কোন পদ লাভ করে তখন তার প্রথম অবস্থা খুব ভাল থাকে। কারণ তখন তার কাছে সম্পদ, নেতৃত্ব ও মর্যাদা থাকে। তবে শেষ পরিণতি সাধারণত ভাল হয় না। দুনিয়াতে শেষ পরিণতি অপমান, লাঞ্ছনা ও হত্যা পর্যন্ত পৌছতে পারে। আর সঠিকভাবে ও ইনসাফের সাথে দায়িত্ব পালন না করলে পরকালে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। বিষয়টি বাচ্চাকে দুগ্ধদানকারী ঐ মহিলার ন্যায়, যে দুধ পান করায়। দুধ পান করার সময় শিশু খুব প্রশান্তি অনুভব করে, কিন্তু দুধ পান করানোর সময় পূর্ণ হওয়ার পূর্বেই বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা শিশুর কাছে খুব কষ্টকর মনে হয়৷
৮৫/৩ পরিচ্ছেদঃ
যে ব্যক্তিকে জনগণের দায়িত্ব অর্পন করা হলো, কিন্তু সে তাদের কোন কল্যাণ
২২০১
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ: (مَا مِنْ عَبْدِ اسْتَرْعاهُ اللَّهُ رَعِيَّةٌ، فَلَمْ يَحُطْهَا بِنُصْحِهِ ، إِلا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ).
মা'কেল বিন ইয়াসার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ্ কোন বান্দাকে জনগণের দায়িত্ব দান করলে সে যদি তাদের কল্যাণ না করে, তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। (আলোকিত প্রকাশনীঃ ২১৪৮)
২২০২
মুখতাসার সহীহ আল-বুখারীوَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قال: (مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنَ المُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ عَاشُ لَهُمْ ، إِلا حَرَّمَ اللهُ عَلَيْهِ الجَنَّةَ).
২২০৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَن جُنْدُب رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ: (مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ يَوْمَ الْقِيَامَةِ، قَالَ: وَمَنْ يُشَاقِقُ يَشْقُقِ اللَّهُ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ) . فَقَالُوا : أَوْصِنَا . فَقَالَ : إِنَّ أَوَّلَ مَا يُنْتِنُ مِنَ الإِنْسَانِ بَطْنُهُ، فَمَنِ اسْتَطَاعَ أَنْ لا يَأْكُل إِلا طَيِّبًا فَلْيَفْعَلْ، وَمَنِ اسْتَطَاعَ أَنْ لا يُحَالَ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ مِلْءُ مِنْ دَم أَهْرَاقَهُ فَلْيَفْعَلْ .
জুন্দুব (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য নেক আমল করবে, আল্লাহ্ তাআলা কিয়ামতের দিন তার বদ নিয়তের কথা মানুষকে শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি মানুষকে কষ্ট দিবে আল্লাহ্ তাকে কষ্ট দিবেন। তারা বললঃ- আমাদেরকে উপদেশ দিন। তিনি বললেনঃ কবরে মানুষের শরীর থেকে পেটই সর্বপ্রথম পচে ও গলে যাবে। সুতরাং যে ব্যক্তি পাক ও পবিত্র বস্তু ভক্ষণ করতে সক্ষম সে যেন তাই করে৷ আর যে ব্যক্তি কামনা করে যে, তার ও জান্নাতের মাঝে এক অঞ্জলী পরিমাণ রক্তও প্রতিবন্ধকতা সৃষ্টি না করুক সে যেন তাই করে। (আলোকিত প্রকাশনীঃ ২১৪৯)
৮৫/৪ পরিচ্ছেদঃ