hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৬. কিতাবুল হায়েয বা ঋতু

مختصر صحيح البخاري

৬/১ পরিচ্ছেদঃ

মহিলাদের হায়েয দেখা দিলে তার হুকুম

২০৩
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : خَرَجْنَا لَا نَرَى إِلا الْحَجَّ، فَلَمَّا كنتُ بِسَرِف حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ (ﷺ) وَأَنَا أَبْكِي، قَالَ: مَا لَكِ أَنفِسْتِ؟). قُلْتُ : نَعَمْ، قَالَ : (إِنَّ هَذَا أَمْرُ كَتَبَهُ اللهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُ ، غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ) . قَالَتْ : وَضَحَّى رَسُولُ اللَّهِ (ﷺ) عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ বিদায় হজ্জের সময় আমরা কেবল হজ্জের উদ্দেশ্যে বের হলাম। আমরা যখন সাফ নামক স্থানে উপস্থিত হলাম, তখন আমার হায়েয (মাসিক রক্তস্রাব) শুরু হয়ে গেল। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট প্রবেশ করে দেখলেন যে, আমি কাঁদছি। আমার কান্না দেখে তিনি বললেনঃ তোমার কি হয়েছে? হায়েয দেখা দিয়েছে কি? আয়েশা (রাঃ) বলেনঃ আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা বনী আদমের সকল মেয়ের উপর অবধারিত করে দিয়েছেন। সুতরাং হাজীগণ যা করে তুমিও তা কর। তবে কাবা ঘরের তাওয়াফ থেকে বিরত থাকবে। আয়েশা (রাঃ) বলেনঃ সে হচ্ছে নবী (ﷺ) তার স্ত্রীদের পক্ষ হতে গরু কুরবানী করেছেন। (আলোকিত প্রকাশনীঃ ২০১)
২১৭
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حديث حَيْضِها وهي مَعَ النَّبيِّ (ﷺ) في الخميلة، ثُمَّ قالت في هذه الرواية : إِنَّ النبي (ﷺ) : كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ.
উম্মে সালামা (রাঃ)থেকে বর্ণিতঃ
এখানে উম্মে সালামা (রাঃ) এর হায়েয হওয়া এবং একই চাদরের নীচে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে শয়ন করার হাদীছ বর্ণিত হয়েছে। হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় উম্মে সালামা (রাঃ) শুধু এতটুকু বাড়িয়ে বলেছেন যে, নবী (ﷺ) তাঁকে চুম্বন করতেন। অথচ তিনি সে সময় রোযাদার ছিলেন। (আলোকিত প্রকাশনীঃ ২১৪)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন করাতে কোন বাধা নেই। তবে যেহেতু এটি কাম রস বের হওয়ার কারণ কিংবা মাধ্যম হতে পারে, তাই অবস্থা বিবেচনা করা আবশ্যক।
৬/২ পরিচ্ছেদঃ

হায়েয অবস্থায় স্বামীর মাথা ধৌত করা এবং চিরুনী করে দেয়া

২০৪
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
وعَنْها رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كُنْتُ أُرَجُلُ رَأْسَ رَسُولِ اللَّهِ (ﷺ) وَأَنَا حَائِضٌ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি হায়েয অবস্থায় নবী (ﷺ) এর মাথা চিরুনী করে দিতাম। (আলোকিত প্রকাশনীঃ ২০২)
২০৫
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
و في رواية : وَهُوَ مُجَاوِرٌ فِي المَسْجِدِ، يُدْنِي لَهَا رَأْسَهُ، وَهِيَ فِي حُجْرَتِهَا ، فَتُرَجِّلُهُ وَهِيَ حَائِضٌ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
অপর বর্ণনায় এসেছে, নবী (ﷺ) মসজিদের ভিতর থেকে আয়েশা (রাঃ) এর জন্য স্বীয় মাথা বের করে দিতেন। আর হায়েয অবস্থায় তিনি নবী (ﷺ)-এর মাথা চিরুনী করে দিতেন৷ (আলোকিত প্রকাশনীঃ ২০২)
৬/৩ পরিচ্ছেদঃ

পুরুষ তার ঋতুবতী স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন পড়তে পারে

২০৬
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
وعَنْهَا رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ النَّبِيُّ (ﷺ) يَتَّكِي فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ، ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ :
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমার হায়েয (মাসিক) থাকা অবস্থায় নবী (ﷺ) (কখনও কখনও) আমার কোলে হেলান দিয়ে কুরআন তেলাওয়াত করতেন। (আলোকিত প্রকাশনীঃ ২০৩)
৬/৪ পরিচ্ছেদঃ

নেফাসকে হায়েয বলা

২০৭
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أُمِّ سَلَمَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ : بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ (ﷺ) مُضْطَجِعَةٌ فِي خَمِيصَةٍ، إِذْ حِضْتُ، فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حَيْضَنِي، قَالَ: (أَنْفِسْتِ؟). قُلْتُ: نَعَمْ، فَدَعَانِي، فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ .
উম্মে সালামা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে একই চাদরের নীচে শুয়ে ছিলাম। এ সময় আমার হায়েয দেখা দিলে গোপনে সেখান থেকে উঠে গিয়ে হায়েযের কাপড় পরিধান করলাম। নবী (ﷺ) আমার পরনে হায়েযের কাপড় দেখে বললেনঃ তোমার নেফাস (মাসিক স্রাব) এসে গেছে কি? আমি বললামঃ হ্যাঁ। তারপর তিনি আমাকে বিছানায় ডাকলেন। আমি তাঁর সাথে সে অবস্থায় উক্ত চাদরে শয়ন করলাম। (আলোকিত প্রকাশনীঃ ২০৪)