hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৭৭. কাফ্ফারাতুল আইমান (শপথের কাফ্ফারা)

مختصر صحيح البخاري

৭৭/১ পরিচ্ছেদঃ

মদীনার ‘সা' এবং নবী (ﷺ)-এর ‘মুদ্দ’

২১৫১
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عن السَّائِبِ بْنِ يَزِيدَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : كَانَ الصَّاعُ عَلَى عَهْدِ النَّبِيِّ (ﷺ) مدًا وَثُلُنَا بِمُدْكُمُ الْيَوْمَ .
সায়েব বিন ইয়াযীদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ)-এর যুগে এক ‘সা’এর পরিমাণ ছিল তোমাদের বর্তমান প্রচলিত এক ‘মুদ' ও তার এক তৃতীয়াংশ। (আলোকিত প্রকাশনীঃ ২০৯৮)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ আধুনিক হিসাব অনুযায়ী এক ‘সা’-এর পরিমাণ হচ্ছে, আনুমানিক তিন কেজি। আর এক ‘মুদ' হচ্ছে আনুমানিক ৫০০ গ্রাম তথা আধা কেজি।
২১৫২
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) قَالَ: (اللَّهُمَّ بارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَصَاعِهِمْ، وَمُدِّهِمْ).
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) জিকির">দু'আয় বলেছেনঃ হে আল্লাহ্! তুমি তাদের (মদীনাবাসীদের) ওজনে এবং ‘সা’ ও ‘মুদ্দে’ বরকত দান কর। (আলোকিত প্রকাশনীঃ ২০৯৯)