hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৫. কিতাবুল গোসল

مختصر صحيح البخاري

৫/১ পরিচ্ছেদঃ

গোসলের পূর্বে অযু করা

১৮৫
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ (ﷺ) وَرَضِيَ عَنْهَا : أَنَّ النَّبِيَّ (ﷺ): كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ الشَّعْرِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفيضُ المَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ)যখন স্ত্রী সহবাসের গোসল করতেন তখন তিনি উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধৌত করে নিতেন। অতঃপর তিনি নামাযের ন্যায় অযু করতেন। অতঃপর পানিতে আঙ্গুল ডুবিয়ে মাথার চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর মাথায় তিনবার পানি ঢালতেন। অতঃপর সমস্ত শরীরে পানি ঢালতেন। (আলোকিত প্রকাশনীঃ ১৮৩)
১৮৬
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ (ﷺ) قَالَتْ : تَوَضَّأَ رَسُولُ اللَّهِ وُضُوءَهُ لِلصَّلَاةِ، غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنَ الْأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ المَاءَ، ثُمَّ نَحْى رِجْلَيْهِ ، فَغَسَلَهُمَا ، هَذِهِ غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ .
মায়মুনা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ (পবিত্রতা অর্জনের গোসলের পূর্বে) নবী (ﷺ) নামাযের ন্যায় অযু করলেন। তবে পা দু'টি ধৌত করলেন না এবং তিনি লজ্জাস্থান এবং তাতে যে ময়লা লেগেছিল তা ধৌত করলেন। অতঃপর সমগ্র শরীরে পানি ঢাললেন। তারপর একটু সরে গিয়ে পা ধৌত করলেন। এ ছিল নবী (ﷺ) এর পবিত্রতা অর্জনের গোসলের নিয়ম। (আলোকিত প্রকাশনীঃ ১৮৪)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ উক্ত হাদীছে বড় নাপাকী থেকে পবিত্রতা অর্জনের গোসলের সুন্নাতী পন্থা বর্ণিত হয়েছে।
৫/২ পরিচ্ছেদঃ

স্বামী-স্ত্রী একসাথে গোসল করা

১৮৭
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ (ﷺ) مِنْ إِنَاءٍ وَاحِدٍ، مَنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি এবং নবী (ﷺ) একই পাত্র হতে পানি নিয়ে পবিত্রতার গোসল করতাম। পাত্রটির নাম ছিল 'ফারক’। (আলোকিত প্রকাশনীঃ ১৮৫)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ যেহেতু উক্ত অবস্থায় একজনের ছিটা অপরের শরীরে লাগার সম্ভাবনা রয়েছে, তদোপরি একসাথে গোসল করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, ব্যবহৃত পানি নাপাক নয়৷
৫/৩ পরিচ্ছেদঃ

এক সা পানি দ্বারা গোসল করা

১৮৮
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
وعنها رضي الله عنها أَنَّها سُئِلَتْ عَنْ غُسْلِ النَّبِيِّ (ﷺ) ، فَدَعَتْ بِإِنَاءٍ نَحْو مِنْ صَاعِ، فَاغْتَسَلَتْ، وَأَفَاضَتْ عَلَى رَأْسِهَا، وَبَيْنَهَا وبين السائل حِجَابٌ .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
একদা তাঁকে নবী (ﷺ)-এর গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি একটি পাত্র আনতে বললেন, যাতে এক সা' (আনুমানিক ২লিটার) পরিমাণ পানি ছিল। তা দিয়ে তিনি গোসল করলেন এবং মাথায়ও পানি ঢাললেন। তখন প্রশ্নকারী এবং তাঁর মাঝে একটি পর্দা ঝুলানো ছিল৷ (আলোকিত প্রকাশনীঃ ১৮৬)
১৮৯
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عن جابر بن عبدِ الله رضي الله عنهما أَنَّه سأَلَهُ رَجُلٌ عن الغسل؟، فَقَالَ : يَكْفِيكَ صَاعٌ فَقَالَ رَجُلٌ : مَا يَكْفِيني ، فَقَالَ جَابِرٌ : كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا وَخَيْرٌ مِنْكَ، ثُمَّ أَمَّهُمْ فِي ثَوْبٍ .
জাবের বিন আব্দুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তাকে এক লোক গোসল সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেনঃ এক সা পানি গোসলের জন্য যথেষ্ট। এক ব্যক্তি বললঃ এতে আমার যথেষ্ট হবেনা। জাবের (রাঃ) বললেনঃ এ পরিমাণ পানি এমন ব্যক্তির জন্য যথেষ্ট হত যার মাথার চুল তোমার মাথার চুলের চেয়ে বেশী ছিল এবং তিনি তোমার চেয়ে উত্তম ছিলেন। অতঃপর জাবের (রাঃ) মাত্র একটি কাপড় পরে লোকদের ইমামতি করলেন। (আলোকিত প্রকাশনীঃ ১৮৭)
৫/৪ পরিচ্ছেদঃ

গোসলের সময় মাথায় তিনবার পানি ঢালা

১৯০
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ جُبَيْرِ بْن مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثًا). وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهما .
জুবাইর বিন মুতইম (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি মাথায় তিনবার পানি ঢেলে থাকি। অতঃপর (এ কাজটি) তিনি উভয় হাত দিয়ে ইঙ্গিত করে দেখালেন। (আলোকিত প্রকাশনীঃ ১৮৮)