মুখতাসার সহীহ আল-বুখারী
৬০. কিতাবুন্ নিকাহ
مختصر صحيح البخاري
৬০/১ পরিচ্ছেদঃ
বিয়ে করার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
১৮২৮
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : جَاءَ ثَلاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ (ﷺ) ، يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ (ﷺ) ، فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُوهَا ، فَقَالُوا : وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ (ﷺ) قَدْ غَفَرَ اللهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، فَقالَ أَحَدُهُمْ : أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا، وَقالَ آخَرُ : أَنَا أَصُومُ الدَّهْرَ وَلاَ أُفْطِرُ، وَقالَ آخَرُ : أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ رَسُولُ اللَّهِ (ﷺ) فَقَالَ : (أَنْتُمُ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا؟ أَمَا وَاللَّهِ إِنِّي لأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ، لَكِنِّي أَصُومُ وَأُفطِرُ، وَأُصَلِّي وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النِّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْس مِنِّي).
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ তিনজন লোক নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর আমল সম্পর্কে জিজ্ঞেস করার জন্যে তাঁর স্ত্রীদের বাড়িতে আসলেন। তাদেরকে নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর আমল সম্পর্কে সংবাদ দেয়া হলে তারা নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলকে খুব কম মনে করল। তারা বললেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সমান হতে পারবো? কেননা তাঁর পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। তাদের একজন বললেনঃ আমি সারা জীবন রাতের বেলা নামায আদায় করবো। আরেকজন বললেনঃ আমি সারা জীবন রোযা রাখবো। কখনই রোযা ছাড়বো না। অন্যজন বললঃ আমি স্ত্রীদের থেকে দূরে থাকবো। কখনই তাদের সাথে মিলিত হবো না।
নবী (ﷺ) তাদের কথা শোনার পর তাদের কাছে গিয়ে বললেনঃ তোমরা কি এরূপ এরূপ কথা বলো নি? আল্লাহর শপথ! আমি তোমাদের তুলনায় আল্লাহকে অধিক ভয় করি। কিন্তু আমি রোযা রাখি, রোযা থেকে বিরত থাকি, নামায পড়ি, নিদ্রা যাই আবার স্ত্রীদের সাথেও মিলিত হই। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত হতে বিমুখ হবে, সে আমার উম্মাতের অন্তর্ভূক্ত নয়। (আলোকিত প্রকাশনীঃ ১৭৮১)
নবী (ﷺ) তাদের কথা শোনার পর তাদের কাছে গিয়ে বললেনঃ তোমরা কি এরূপ এরূপ কথা বলো নি? আল্লাহর শপথ! আমি তোমাদের তুলনায় আল্লাহকে অধিক ভয় করি। কিন্তু আমি রোযা রাখি, রোযা থেকে বিরত থাকি, নামায পড়ি, নিদ্রা যাই আবার স্ত্রীদের সাথেও মিলিত হই। সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত হতে বিমুখ হবে, সে আমার উম্মাতের অন্তর্ভূক্ত নয়। (আলোকিত প্রকাশনীঃ ১৭৮১)
৬০/২ পরিচ্ছেদঃ
বিবাহ না করা ও খাসী হয়ে যাওয়া নিষেধ
১৮২৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : رَدَّ النَّبِيُّ (ﷺ) عَلَى عُثْمَانَ بْن مَظْعُونِ الثَّبَتَّلَ، وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا.
সা'দ বিন আবী ওয়াক্কাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) উছমান বিন মাযউনের অবিবাহিত থাকার (বৈরাগী হওয়ার) আবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি যদি তাকে অনুমতি দিতেন, তাহলে আমরা খাসী হয়ে যেতাম৷ (আলোকিত প্রকাশনীঃ ১৭৮২)
১৮৩০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ شَابٌ، وَأَنَا أَخَافُ عَلَى نَفْسِي الْعَنَتَ، وَلَا أَجِدُ مَا أَتَزَوَّجُ بِهِ النِّسَاءَ، فَسَكَتَ عَنِّي، ثُمَّ قُلْتُ مِثْلَ ذَلِكَ، فَسَكَتَ عَنِّي، ثُمَّ قُلْتُ مِثْلَ ذلِكَ فَسَكَتَ عَنِّي ثُمَّ قُلْتُ مِثْلَ ذلِكَ ، فَقَالَ النَّبِيُّ (ﷺ) : (يَا أَبَا هُرَيْرَة، جَفَّ الْعَلَمُ بِمَا أَنْتَ لَاقٍ؛ فَاخْتَصِ عَلَى ذَلِكَ أَوْ ذَرْ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আমি একজন যুবক। আমি হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার ভয় করছি। কোন মহিলাকে বিবাহ করার মত সামর্থও আমার নেই। তিনি চুপ থাকলেন। আমি পুনরায় অনুরূপ কথা বললাম। তিনি চুপ থাকলেন। আমি আবার একই কথা বললামঃ তিনি এবারও চুপ রইলেন। চতুর্থবার অনুরূপ কথা বললে তিনি বললেনঃ হে আবু হুরায়রা! তোমার ভাগ্যে যা আছে তা লিখার পর কলমের কালি শুকিয়ে গেছে। তুমি চাইলে খাসী হতে পার আর না চাইলে তুমি তা থেকে বিরত থাকতে পারো। (আলোকিত প্রকাশনীঃ ১৭৮৩)
৬০/৩ পরিচ্ছেদঃ
কুমারী মেয়েকে বিবাহ করা
১৮৩১
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قالَتْ : قُلْتُ : يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ لَوْ نَزَلْتَ وَادِيًا وَفِيهِ شَجَرَةٌ قَدْ أُكِلَ مِنْهَا ، وَوَجَدْتَ شَجَرَةٌ لَمْ يُؤْكَلْ مِنْهَا، فِي أَيُّهَا كنتَ تُرْتِعُ بَعِيرَكَ؟ قَالَ: (في الَّتِي لَمْ يُرْتَعْ مِنْهَا. تَعْنِي أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) لَمْ يَتَزَوَّجُ بِكْرًا غَيْرَهَا .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি বললামঃ হে আল্লাহর রাসূল! আপনি যদি কোন উপত্যকায় নামেন এবং সেখানে এমন গাছ দেখেন যা থেকে পশুরা কিছু পাতা খেয়ে ফেলেছে এবং সেখানে এমন গাছও দেখেন যা থেকে কোন পাতাই খাওয়া হয় নি, তাহলে আপনি আপনার উটকে কোন্ গাছ থেকে পাতা খাওয়াবেন? নবী (ﷺ) বললেনঃ যা থেকে কোন পাতা খাওয়া হয় নি। আয়েশা (রাঃ) এর উদ্দেশ্য হচ্ছে তিনি তাঁকে ছাড়া অন্য কোন কুমারী মেয়েকে বিয়ে করেন নি। (আলোকিত প্রকাশনীঃ ১৭৮৪)
৬০/৪ পরিচ্ছেদঃ
বয়স্ক পুরুষ কম বয়সী মেয়েকে বিয়ে করতে পারে
১৮৩২
মুখতাসার সহীহ আল-বুখারীوعَنْهَا رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ (ﷺ) خَطَبَهَا إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : إِنَّمَا أَنَا أَخُوكَ ، فَقَالَ: (أَنْتَ أَخِي فِي دِينِ اللَّهِ وَكِتَابِهِ، وَهِيَ لي حَلالٌ).
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে বিয়ে করার জন্য আবু বকরের কাছে প্রস্তাব- পাঠালেন। আবু বকর তাঁকে বললেনঃ আমি তো আপনার ভাই। তিনি বললেনঃ আল্লাহর দ্বীন ও তাঁর কিতাবের দিক থেকে তুমি আমার ভাই। আর সে তো আমার জন্য হালাল। (আলোকিত প্রকাশনীঃ ১৭৮৫)