hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৭৮. কিতাবুল ফারায়েয

مختصر صحيح البخاري

৭৮/১ পরিচ্ছেদঃ

পিতামাতার সম্পদে সন্তানদের মিরাছ

২১৫৩
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ (ﷺ) قال: (أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لأَوْلَى رَجُلٍ ذَكَرٍ ) .
ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ যাদের জন্য নির্ধারিত অংশ রয়েছে, তাদের অংশ তাদের কাছে পৌছিয়ে দাও। আর যা বাকী থাকবে, তা মৃত ব্যক্তির নিকটতম পুরুষ আত্মীয়দের প্রাপ্য। (আলোকিত প্রকাশনীঃ ২১০০)
৭৮/২ পরিচ্ছেদঃ

কন্যার সাথে নাতীর ওয়ারিছ হওয়া

২১৫৪
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ. أَنَّهُ سُئِلَ عَنْ أَبْنَةِ وَابْنَةِ ابْنِ وَأُخْتِ، فَقَالَ : لِلابْنَةِ النِّصْفُ، وَلِلأُخْتِ النِّصْفُ، وَالْتِ ابْنَ مَسْعُودٍ فَسَيُتَابِعُنِي، فَسُئِلَ ابْنُ مَسْعُودٍ، وَأُخْبِرَ بِقَوْلِ أَبِي مُوسى فَقَالَ : لَقَدْ ضَلَلْتُ إِذًا وَما أَنَا مِنَ المُهْتَدِينَ، أَقْضِي فِيهَا بِمَا قَضَى النَّبِيُّ (ﷺ) للابنة النِّصْفُ، وَلابْنَةِ الابْنِ السُّدُسُ تَكْمِلَةَ الظُّلُتَيْنِ، وَمَا بَقِيَ فَلِلأُخْتِ. فَأُخْبِرٍ أَبُو مُوسَى بِقَوْلِ أَبْنِ مَسْعُودٍ، فَقَالَ: لاَ تَسْأَلُونِي مَا دَامَ هَذَا الْحَبْرُ فِيكُمْ.
আবু মুসা আশআরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তাকে কন্যা, নাত্নী ও বোনের মীরাছ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ কন্যার জন্য অর্ধেক আর বাকী অর্ধেক বোনের প্রাপ্য। আরো অধিক যাচায়ের জন্য তুমি ইবনে মাসউদের কাছে যাও। আশা করি তিনি আমার অনুসরণ করবেন। সুতরাং ইবনে মাসউদকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো এবং তাকে আবু মুসার বর্ণনাও জানানো হলো। তিনি বললেনঃ এরূপ ফতোওয়া দিলে আমি নিশ্চিত গোমরাহ্ হয়ে যাবো এবং কখনও হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবো না। সুতরাং এ ব্যাপারে আমি ঐ ফয়সালাই করবো, যা রাসূলুল্লাহ্ (ﷺ) করেছেন। কন্যার জন্য অর্ধেক, নাত্নীর জন্য দুই তৃতীয়াংশের সম্পূরক হিসাবে এক ষষ্ঠমাংশ আর অবশিষ্ট সম্পদ যা থাকবে, তা পাবে বোন। আবু মুসাকে পরে এ ব্যাপারে সংবাদ দেয়া হলে তিনি বললেনঃ যতদিন এই জ্ঞানী ব্যক্তি তোমাদের মধ্যে থাকবে ততদিন তোমরা আমাকে আর জিজ্ঞেস করোনা। (আলোকিত প্রকাশনীঃ ২১০১)
৭৮/৩ পরিচ্ছেদঃ

কোন সম্প্রদায় থেকে মুক্ত হওয়া দাস তাদেরই অন্তর্ভুক্ত এবং ভাগ্নেও

২১৫৫
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ (مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ).
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ কোন সম্প্রদায়ের মুক্ত হওয়া দাস তাদেরই অন্তর্ভূক্ত। (আলোকিত প্রকাশনীঃ ২১০২)
২১৫৬
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
وَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النبي (ﷺ) قَالَ: ابْنُ أُخْتِ الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ).
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ ভাগ্নে যে সম্প্রদায়ের সে তাদেরই অন্তর্ভুক্ত। (আলোকিত প্রকাশনীঃ ২১০৩)
৭৮/৪ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি অপরকে স্বীয় পিতা বলে সম্বোধন করে

২১৫৭
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ: (مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ فَذُكِرَ ذلِكَ لِأَبِي بَكْرَةَ فَقَالَ : وَأَنَا سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي مِنْ رَسُولِ اللهِ (ﷺ).
সা'দ বিন আবু ওয়াক্কাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অপরকে পিতা বলে দাবী করে, অথচ সে ভাল করেই জানে যে, এ ব্যক্তি তার প্রকৃত পিতা নয়, এমন ব্যক্তির জন্য জান্নাত হারাম। বর্ণনাকারী বলেনঃ এই হাদীছটি যখন আবু বাকরার কাছে বর্ণনা করা হলো তখন তিনি বললেনঃ হ্যাঁ, আমার দুই কান এ হাদীছ নবী (ﷺ) থেকে শুনেছে এবং আমার অন্তর তা সংরক্ষণ করে রেখেছে। (আলোকিত প্রকাশনীঃ ২১০৪)
২১৫৮
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ : (لَا تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فَقَدْ كَفَرَ ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের পিতাদেরকে অস্বীকার করোনা। সুতরাং যে ব্যক্তি তার বাপকে অস্বীকার করলো সে কুফরী করলো। (আলোকিত প্রকাশনীঃ ২১০৫)