hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৪৭. স্বদেশে অবস্থানকালে বন্ধক সংক্রান্ত বিষয়ের বর্ণনা

مختصر صحيح البخاري

৪৭/১ পরিচ্ছেদঃ

বন্ধক রাখা জন্তুর উপর আরোহন করা এবং তার দুধ পান করা

১১৩৭
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ (ﷺ): (الظَّهْرُ يُرْكَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَعَلَى الَّذِي يَرْكَبُ وَيَشْرَبُ النَّفَقَةُ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ খরচের বিনিময় স্বরূপ বন্ধক রাখা জন্তুর উপর আরোহন করা যেতে পারে। খরচের বিনিময় স্বরূপ বন্ধক রাখা জন্তুর দুধ পান করা যেতে পারে। আরোহনকারী এবং দুধ পানকারীর উপর জন্তুর খরচ বহন করা আবশ্যক। (আলোকিত প্রকাশনীঃ ১১১০)
৪৭/২ পরিচ্ছেদঃ

বন্ধক দাতা ও বন্ধক গ্রহিতা মতবিরোধ করলে

১১৩৮
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ الله عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ (ﷺ) قَضَى : أَنَّ الْيَمِينَ عَلَى المُدَّعَى عَلَيْهِ .
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, বাদী যদি সাক্ষী পেশ করতে না পারে তাহলে বিবাদী শপথ করবে। (আলোকিত প্রকাশনীঃ ১১১১)